সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: বিভাস ভট্টাচার্য | লেখক: অভিজিৎ দাস ৩০ জুলাই ২০২৫ ১৫ : ১৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: আপ লাইনের চারটি পিলারে ফাটলের জেরে সোমবার অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আপাতত শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে মেট্রো পরিষেবা। এর পরেই মেট্রো কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপ লাইন ভেঙে ফেলে পুনর্নির্মান করা হবে। এই কাজ শেষ হতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে। মেট্রো সূত্রে খবর, ইতিমধ্যেই এই সংক্রান্ত কাজ শুরু হয়ে গিয়েছে। নির্মাণকাজের জন্য টেন্ডার ডাকা হয়েছে।
কলকাতা মেট্রোর একজন উচ্চপদস্থ আধিকারিক আজকাল ডট ইন-কে জানিয়েছেন, আপ প্ল্যাটফর্মটিকে পুনর্নির্মান করা হবে। এর জন্য যে অংশটুকু ভাঙা দরকার সেইটুকুই ভেঙে ফেলা হবে। ইতিমধ্যেই এই সংক্রান্ত কাজ শুরু গিয়েছে। পুরোদমে কাজ শুরু হবে আগস্টে। ফাটলের কারণ হিসেবে মেট্রো কর্তৃপক্ষ দায়ী করেছেন অতিরিক্ত বৃষ্টিপাতকে।

মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, স্টেশনের ওই চারটি পিলার এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে, তা সারাই করা সম্ভব নয়। ভেঙেই ফেলতে হবে। তিনি আরও জানিয়েছেন, মেট্রো কর্তৃপক্ষ বেশ কিছু দিন ধরেই কবি সুভাষ স্টেশনের নির্মাণগত ত্রুটি সংশোধনের পরিকল্পনা করছিল। প্রথমে ভাবনায় ছিল দুর্গাপুজোর পর কাজ শুরু করা হবে। কিন্তু এখন যত দ্রুত সম্ভব কাজ শুরু করে দেওয়া হবে।

কলকাতা মেট্রোর ৪০ বছরের ইতিহালে প্রথমবার কোনও স্টেশন ভেঙে ফের নতুন করে তৈরি করা হবে। ৩২ কিলোমিটার দীর্ঘ ব্লু লাইনের দক্ষিণ অংশটি ২০০৯-১০ সালে দুটি ধাপে সম্প্রসারিত হয়েছিল, প্রথমটি ছিল তৎকালীন টালিগঞ্জ বা উত্তম কুমার মেট্রো স্টেশনের মধ্যে গড়িয়া বাজার (কবি সুভাষ) পর্যন্ত। দক্ষিণ প্রান্তের চূড়ান্ত অংশটি ২০১০ সালের ৭ অক্টোবরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছিল। মোট ৪৮টি পিলারের মধ্যে চারটিতে ফাটল দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, স্টেশনের এলাকাটি একসময় জলাভূমি ছিল। ফলে নরম মাটিতে পিলারের গঠন দুর্বল হতে পারে, বিশেষ করে যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ না হয়। বিশেষজ্ঞদের আরও মত, জলাভূমির উপর নির্মাণের ফলে পিলারগুলির গভীরতা যতটা হওয়া উচিৎ এ ক্ষেত্রে ঠিক ততটা গভীর ছিল না। যার ফলে এই ফাটল দেখা দিতে পারে।
আরও পড়ুন: আমেরিকা এবং চীনের যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে পাকিস্তানের মাটি! বালুচিস্তানেই কি লুকিয়ে রহস্য
প্রতিদিন কয়েক লক্ষ মানুষ মেট্রোয় যাতায়াত করেন। অন্যান্য দিনের মতোই সোমবার দুপুরে ঠাসা ভিড় ছিল মেট্রো স্টেশনগুলোতে। সোমবার দুপুর ১টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। পরবর্তীতে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে। দীর্ঘক্ষণ পর নীরবতা ভাঙে মেট্রো কর্তৃপক্ষ। জানানো হয়, ভারী বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের পিলারে ফাটল দেখা দিয়েছে। তার ফলেই পরিষেবা চালু করা সম্ভব নয়। পিলারে ফাটলের জেরেই অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?