শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | খাবারে বেশি নুন দেন? জানেন দীর্ঘদিনের এই অভ্যাস শরীরের কোন মারাত্মক বিপদ ডেকে আনতে পারে?

সোমা মজুমদার | ৩০ জুলাই ২০২৫ ১৪ : ৫২Soma Majumder

নুন ছাড়া কোনও খাবার মুখে তোলা যায় না! এক চিমটে নুন বদলে দিতে পারে খাবারের স্বাদ। নুনে রয়েছে আমাদের শরীরের অন্যতম প্রয়োজনীয় উপাদান সোডিয়াম। এই সোডিয়ামের ঘাটতি হলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। তাই খাবারের সঙ্গে নুন খাওয়া প্রয়োজন। তবে তার নির্দিষ্ট মাত্রা আছে। বিশেষজ্ঞদের মতে, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের ২৩০০ মিলিগ্রামের বেশি নুন খাওয়া উচিত নয়। সারাদিন যা-ই খান, নুনের পরিমাণ এটুকু থাকাই বাঞ্ছনীয়। নইলেই বিপদে পড়তে পারেন! বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত নুন খাওয়ার কারণে শরীরে নানা ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এমনকী গবেষণায় দেখা গিয়েছে, কাঁচা নুন খাওয়ার অভ্যাস মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। বেশি নুন খাওয়ার জন্য শরীরের উপর কী কী প্রভাব পড়ে, জেনে নিন- 

* উচ্চ রক্তচাপ- বিশেষজ্ঞদের কথায়, উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে দিনে ১৫০০ মিলিগ্রামের বেশি‌ নুন খাওয়া উচিত নয়। নুনের জন্য সোডিয়ামের পরিমাণ শরীরে বেড়ে যেতে পারে। ফলে আচমকা রক্তচাপ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সেই কারণেই হাই প্রেশার থাকলে বেশি নুন খেতে বারণও করা হয়।

* কার্ডিওভাসকুলার সমস্যা: অতিরিক্ত নুন হার্ট এবং রক্তনালীগুলিকে চাপ দিতে পারে, এথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক এবং অন্যান্য কার্ডিওভাসকুলার সমস্যাগুলিকে বাড়িয়ে দিতে পারে এই অভ্যাস। 

আরও পড়ুনঃ রান্না-গরম ছাড়াও হেঁশেলের হরেক কাজ নিমেষে করতে পারে মাইক্রোওয়েভ ওভেন! জানা আছে সেইসব জাদু টোটকা?

* কিডনির সমস্যা: কিডনি শরীরে তরলের মাত্রা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত নুন খেলে শরীরে তরলের পরিমাণ বেড়ে যায়। ফলে কিডনির উপর চাপ পড়ে। দীর্ঘ দিন এই পরিস্থিতি থাকলে কিডনি বিকল হওয়ার ঝুঁকি থাকে। 

* শরীরে তরলের মাত্রা বাড়ে: অতিরিক্ত নুন খেলে শরীরে তরলের মাত্রা বাড়তে শুরু করে। শরীরের বিভিন্ন জায়গায় এই তরল জমতে শুরু করে। এই কারণে অনেক সময়ে পায়ের পাতা, গোড়ালি বা হাতের বেশ কিছু অংশে ফোলা ভাব দেখা যায়। 

* অস্টিওপোরোসিস: অতিরিক্ত নুন খেলে হাড় ক্ষয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। নুন খেলে শরীরে জলের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে হাড়ের জন্য প্রয়োজনীয় ক্যালশিয়াম প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায় বলে হাড় সহজেই ভঙ্গুর হয়ে পড়ে।

* ত্বকে প্রভাব- বেশি নুন খেলে ত্বকের নানা সমস্যা হতে পারে। গবেষণায় বলা হয়েছে, শরীরে অতিরিক্ত নুন গেলে একজিমার ঝুঁকি বাড়িয়ে দেয়। ত্বকে ফোলাভাব এবং শুষ্কতা, চুলকানির মতো সমস্যাও হতে পারে। এছাড়াও ত্বকে ফোলাভাব এবং শুষ্কতা, চুলকানি এবং চোখের চারপাশে ফোলাভাব হতে পারে।

আরও পড়ুনঃ ভুলেও ব্যবহার করবেন না এই সব ঘরোয়া টোটকা, মারাত্মক ক্ষতি হতে পারে!

নুন কম খাওয়ার উপায়

* খাবারে কম সোডিয়ামযুক্ত নুন ব্যবহার করুন। এতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। 
* রান্নায় কম নুন দিন। প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন। বদলে বেশি করে টাটকা শাকসবজি ও ফল খান। দরকার হলে মশলা দিয়ে স্বাদ আনুন।
* কাঁচা নুন খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। 
* সারাদিনের ডায়েটে কম সোডিয়াম, বেশি ফল, শাকসবজি এবং দুদ্ধজাত খাবার রাখুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া