বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'হানিমুন ইন শিলং', যৌনতায় 'না' সোনমের, মধুচন্দ্রিমায় গিয়ে কীভাবে খুন করা হয়েছিল রাজাকে? নৃশংস হত্যাকাণ্ড নিয়ে এবার সিনেমা

পল্লবী ঘোষ | ৩০ জুলাই ২০২৫ ১৪ : ১০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: মধুচন্দ্রিমায় গিয়ে খুন হন সদ্য বিবাহিত ব্যবসায়ী, ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী। যে নৃশংস হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত তাঁর স্ত্রী সোনম রঘুবংশী। প্রেমিক রাজার সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করেছিলেন তিনি নিজেই। রাজা হত্যাকাণ্ড ঘিরে ব্যাপক শোরগোল পড়েছিল দেশজুড়ে। এবার সেই হত্যাকাণ্ডের কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমা। 

চলতি সপ্তাহেই রাজা রঘুবংশীর ভাই শচীন রঘুবংশী ইন্দোরের বাড়িতে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন। শচীন জানিয়েছেন, কীভাবে রাজাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই সত্যিটা এবার আসছে বড়পর্দায়। তৈরি হচ্ছে সিনেমা। নামও ঘোষণা করেছেন শচীন। রাজার ভাই জানিয়েছেন, সিনেমার নাম 'হানিমুন ইন শিলং'। 

পরিচালককে সিনেমা বানানোর অনুমতি দিয়েছে রাজার পরিবার। শচীন জানিয়েছেন, 'যদি রাজা রঘুবংশী হত্যাকাণ্ডটি বড়পর্দায় না আসে, সাধারণ মানুষ জানতেই পারবেন না কোনটি ঠিক, কোনটা ভুল!' রাজার আরও এক ভাই বীপিন জানিয়েছেন, মেঘালয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল এই ঘটনার পর। তা ঘিরেও মানুষের ভুল ধারণা ভাঙবে এই সিনেমা। 


আরও পড়ুন: ভূমিকম্পে কেঁপে উঠল অপারেশন থিয়েটার, দুলে উঠল বেড, চিকিৎসকরা যা করলেন, দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

জানা গেছে, 'হানিমুন ইন শিলং' সিনেমাটি বানাচ্ছেন পরিচালক এসপি নিমবাওয়াত। পরিচালক জানিয়েছেন, সিনেমার স্ক্রিপ্ট ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। বলিউডের অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গেও কথাবার্তা চলছে। সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে ইন্দোরে এবং ২০ শতাংশ শুটিং হবে মেঘালয়ে। কীভাবে ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়ে নির্মমভাবে খুন হন রাজা, সেই গল্প সিনেমায় ফুটিয়ে তোলা হবে‌‌। 

প্রসঙ্গত, গত ১১ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজা ও সোনম। বিয়ে করেই ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে গিয়েছিল নবদম্পতি। ২৩ মে থেকে তাঁরা নিখোঁজ ছিলেন। ২ জুন রাজার দেহ উদ্ধার হয় মেঘালয়ের পাহাড়ি খাদ থেকে। ৮ জুন গভীর রাতে উত্তরপ্রদেশের গাজিপুর থেকে সোনম গ্রেপ্তার হন। পুলিশকে রাজাকে খুনের পরিকল্পনার কথা সোনম স্বীকার করেছেন বলেও জানা গেছে। 

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দেখাশোনা করে বিয়ে হয়েছিল সোনম ও রাজের। কিন্তু বিয়ের পরেই শারীরিক সম্পর্কে লিপ্ত হননি তাঁরা। সোনম শর্ত দিয়েছিলেন, কামাখ্যা মন্দিরে পুজো দিয়ে তবেই শারীরিক মিলন সম্ভব। সেই কারণেই গুয়াহাটিতে পৌঁছে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পরিকল্পনা করেছিলেন। 

রাজা রঘুবংশীকে অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হয়েছিল। শুধুমাত্র পরিবারের চাপে। মনে মনে রাজ কুশওয়াহাকেই ভালবাসতেন সোনম রঘুবংশী। কিন্তু প্রেম পরিণতি না পাওয়ায়, পরিবারকে একের পর এক হুমকি দিয়েছিলেন। জানিয়েছিলেন, রাজাকে বিয়ে করলেও, এর জন্য ভয়ঙ্কর ফল ভুগতে হবে সবাইকে। 

মেঘালয় পুলিশ জানিয়েছে, ২৪ বছরের সোনম রঘুবংশী ও ২১ বছরের রাজ এই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত। সূত্রের খবর, রাজের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল সোনমের। মেঘালয়ে ঘুরতে যাওয়ার পর রাজকে হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন পাঠিয়েছিলেন তিনি। এই হত্যাকাণ্ডে আরও একাধিক তরুণ জড়িত রয়েছে। সোনম সহ অভিযুক্তদের কয়েকদিনের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডটি এমনভাবে সোনম ও রাজ সাজিয়েছিলেন, যেন দেখলে মনে হবে রাজাকে অপহরণ করে খুন করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া