শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ৩০ জুলাই ২০২৫ ১৩ : ৩৬Soma Majumder
আধুনিক রান্নাঘরে অত্যন্ত প্রয়োজনীয় মাইক্রোওয়েভ ওভেন। ব্যস্ততার জীবনে নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে এই যন্ত্র। চটজলদি খাবার গরম করা হোক কিংবা রান্না, সময় বাঁচিয়ে সবের ঝক্কিই কমিয়ে দেয় ওভেন। তবে শুধু খাবার বানানো কিংবা গরম করা নয়, হেঁশেলের একগুচ্ছ কাজকে মাইক্রোওয়েভ ওভেন সহজ করে দিতে পারে। নিত্যদিনের এমন অনেক কাজ রয়েছে, যা ওভেনের মাধ্যমে চোখের নিমেষে সেরে ফেলা সম্ভব।
* মুচমুচে মুড়িঃ ক'দিন বাদে বাদেই মুড়ি নরম হয়ে যায়? মুশকিল আসান হতে পারে মাইক্রোওভেন ওভেন। নরম হয়ে যাওয়া মুড়ি বা বিস্কুট মাইক্রোওয়েভ ওভেনে ১ মিনিট গরম করে ঠান্ডা বাতাসে পাঁচ মিনিট রাখুন। দেখবেন দিব্যি তাজা ও মুচমুচে হয়ে গিয়েছে মুড়ি।
* সবজি ভাপানোঃ যে কোনও ভর্তা বা সবজি রান্না করার জন্য আগে ভাপিয়ে নিতে হয়। ঝটপট সবজি ভাপাতে ব্যবহার করুন মাইক্রোওয়েভ ওভেন। ঢাকনাযুক্ত কাচের বাটিতে সবজি নিয়ে ওভেনে দিন, ৩-৫ মিনিটে পেয়ে যাবেন পরিপূর্ণ পুষ্টিসমেত ভাপানো সবজি।
আরও পড়ুনঃ ভুলেও ব্যবহার করবেন না এই সব ঘরোয়া টোটকা, মারাত্মক ক্ষতি হতে পারে!
* আলু রান্নাঃ মাইক্রোওয়েভ ওভেনে সহজেই আলু সেদ্ধ করতে পারেন। যার জন্য আলু ভাল করে ধুয়ে ওভেনে দিন। দু'মিনিট পর একবার সাবধানে উল্টে দিন এবং আরও দুই মিনিট চালান। আলুর মধ্যে আলতো করে একটি ছুরি দিয়ে সেটি পুরোপুরি রান্না হয়েছে কিনা দেখতে পারেন।
আরও পড়ুনঃ শয়নকক্ষে এই রং লাগালেই আদর ছাড়া থাকতে পারবেন না সঙ্গী! বাস্তুমতে কোন ঘরে কোন রং লাগানো ভাল?
* মশলাগুঁড়োঃ যে কোনও মশলা গুঁড়ো করার আগে কাচের প্লেটে মাইক্রোওয়েভ ওভেনে এক মিনিট গরম করে নিন। তারপর ঠাণ্ডা করে গুঁড়ো করলে সহজেই মিহি গুঁড়ো হবে। পাঁচফোড়নের সব মশলা এইভাবে সহজে গুঁড়া করে নিতে পারেন। যে কোনও বাদাম ভাজার ক্ষেত্রেও ওভেন ব্যবহার করলে পাবেন তেল ছাড়া স্বাস্থ্যকর বাদাম ভাজা।
* রসুনের খোসা ছাড়ানোঃ রসুনের খোসা ছাড়াতে গিয়ে হিমশিম খান? মাইক্রোওয়েভ ওভেনে সহজেই করতে পারেন এই কাজ। ১৫-২০ সেকেন্ডের জন্য পুরো রসুন ওভেনে রাখুন। এটি কোয়াগুলো খোসা থেকে আলগা হতে সাহায্য করবে। রসুনের পেস্টের জন্য দশ মিনিট মাইক্রোওয়েভ করে ঠান্ডা করে নিতে পারেন।

* পেঁয়াজ কাটাঃ রান্নার পরিমাণ অনেক বেশি হলে পেঁয়াজও বেশি কাটতে হয়। সেক্ষেত্রে একটি সহজ টোটকা মানলে চোখের জল না ফেলেই পেঁয়াজ কাটতে পারেন। যার জন্য পেঁয়াজের খোসা ছাড়িয়ে দু’টুকরো করে নিন। এবার ওভেনে ৩০ সেকেন্ড গরম করে নিলেই কাটার সময় চোখ জ্বলবে না।
* কাচের বোতলের ঢাকনা খুলুনঃ কোনও কাচের বোতলের মুখ শক্তভাবে আটকে গেলে অনেক সময় খুলতে বেশ বিপত্তিতে পড়তে হয়। এর জন্য বোতলটিকে ৩০ সেকেন্ড ওভেনে গরম করে নিন। তাহলেই সহজে খুলে আসবে ঢাকনা। কাচের বয়াম বা বোতলের লেবেল সুন্দর করে তুলে ফেলতেও এই টিপস কার্যকর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?