বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | কুকুরের মতো করে কী করতে হয়? কাঁদতে কাঁদতে বর্ণনা দিলেন কর্মী! আতঙ্কে শিউরে উঠল নেটপাড়া

আর্যা ঘটক | ২৯ জুলাই ২০২৫ ২৩ : ৪৮Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: একজন চিনা ফুড ডেলিভারি কর্মীর এক হৃদয়বিদারক দৃশ্য সম্প্রতি সামনে এসছে৷ তাঁর চোখের জল ও কষ্টের কথা এখন হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে। কিছুদিন আগে তিনি তাঁর কাজের ফাঁকে এক আবেগঘন ভিডিও রেকর্ড করে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। ভিডিওটিতে তিনি নিজের দৈনন্দিন জীবনের মানসিক ও শারীরিক দুর্দশার কথা খোলাখুলি জানান। সেখানে তাঁকে উজ্জ্বল হলুদ ইউনিফর্ম পরে থাকা অবস্থায় দেখা যায়। এই ঘটনা নেটপাড়ায় প্রকাশ হতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ 

দেখা যাচ্ছে ভিডিওতে তিনি বলছেন, তিনি প্রতিদিন দিনে প্রায় ১০ ঘণ্টার বেশি সময় কাজ করেন। এতে কোনও বিশ্রাম নেই। এরপরও তাঁর কাছে ঠিকমতো জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। 

ভিডিওতে তিনি জানিয়েছেন, তিনি যখন তাঁর ছাত্রজীবনে ছিলেন সেইসময় শিক্ষকদের কথা শোনেননি। যারা তাঁকে মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার উপদেশ দিয়েছিলেন। তিনি আরও বলেন, 'আমার শিক্ষকরা আমাকে স্কুল ছাড়তে মানা করেছিলেন, কিন্তু আমি শুনিনি। এখন বুঝি, ওঁরা ঠিকই বলেছিলেন। এখন দিনে ১০ ঘণ্টার বেশি সময় ফুড ডেলিভারি করি। বিশ্রামের সুযোগ নেই, একটা মুহূর্তের জন্যও ঢিলে দিলে জীবন আমাকে খালি পেটে রাখে। আমি কীভাবে দুশ্চিন্তাগ্রস্ত না হই?'

এখানেই তিনি থামেন না। এরপর আরও জানাতে থাকেন, এই কাজের চাপ, অনিশ্চয়তা, এবং পরিবারের জন্য কিছু করতে না পারার যন্ত্রণায় তিনি ভেঙে ক্রমাগত ভেঙে পড়েছেন। 'আমি আমার বাবা-মাকে তাঁদের প্রাপ্য জীবন দিতে পারিনি। নিজের জীবনটাকেও নিজের মতো করে গড়তে পারছি না। এটা আমার হৃদয় ভেঙে দিনের পর দিন ভেঙে দিয়েছে। কিন্তু আমি এসব কথা কার সঙ্গে বলব?'

ভাইরাল হওয়া ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, 'এই মানুষটি কখনও বিশ্ববিদ্যালয়ে যাননি। তিনি জানান, কীভাবে প্রতিদিন ১০ ঘণ্টার বেশি সময় কাজ করেও কোনওরকম বিশ্রাম, নিরাপত্তা কিংবা ভবিষ্যতের স্থিতিশীলতা কিছুই পাচ্ছেন না।' ভিডিওটি পোস্ট হতেই হাজার হাজার দর্শক সহানুভূতি ও উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুনঃ হিমাচল প্রদেশ ফের খবরের শিরোনামে, বিপর্যস্ত জনজীবন, বন্যার পরবর্তী ধ্বংসাবশেষ প্রকাশ্যে আসতেই আঁতকে উঠল সবাই

একজন সহানুভূতির সঙ্গে মন্তব্য করেন, 'ভাই কেঁদো না, এখনকার দিনে ডিগ্রিধারীরাও কষ্টে আছে। চিন্তা কোরো না।' আরেকজন প্রতিক্রিয়ায় লেখেন, 'যাঁদের পরিবার সুযোগ দিতে পারে, সেটা যে কত বড় আশীর্বাদ! সেটা অনেকেই বোঝে না।' তৃতীয় একজন বলেন, 'স্যার, আমার ডিগ্রি আছে, তবুও আমি আপনার মতো একই অবস্থায় আছি।'

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এর আগেও চিনের হাংজু শহরে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনার কথা মনে পড়ে যায় এই ঘটনা থেকে। সেখানে গত বছর এক ৫৫ বছর বয়সী বৃদ্ধ ফুড ডেলিভারি কর্মী ১৮ ঘণ্টা ধরে টানা কাজ শেষে তাঁর ইলেকট্রিক বাইকের ওপর ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে কিচ্ছুক্ষণ সেখানে পড়ে থাকা অবস্থাতেই মারা যান তিনি৷ যেই ঘটনা গোটা দেশের সবাইকে চমকে দিয়েছিল৷ 

আরও পড়ুনঃ মা হওয়া নিয়েই প্রশ্ন? এক মুহূর্তে দক্ষ পেশাজীবীকে চাকরি থেকে বাতিল করলেন এইচ আর, ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য 

সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাগুলো আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, এমন ধরণের কাজ করা হাজার হাজার শ্রমিক, যাঁদের জীবনে নেই নিরাপত্তা, নেই বিশ্রাম, এমনকি নেই ভবিষ্যতের নিশ্চয়তা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া