রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৯ জুলাই ২০২৫ ২২ : ৪২Soma Majumder
রোগভোগ থেকে রূপচর্চা, আজকাল ঘরোয়া টোটকার চল সর্বত্র। দিদা-ঠাকুমাদের বহু টোটকা সমাজ মাধ্যমের যুগে জনপ্রিয়তা বেড়েছে। ঘরোয়া টোটকায় কাজ হয় বটে, কিন্তু টোটকা মেনে চললেই আর আসল প্রতিকার লাগবে না, এই ধারণাও ঠিক নয়। একইসঙ্গে এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে যা উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। অর্থাৎ কোনও টোটকাই অন্ধভাবে বিশ্বাস করলে চলবে না। বিশেষ করে কয়েকটি ঘরোয়া টোটকা একেবারেই প্রয়োগ করা উচিত নয়।
• অনেকের ধারণা, পোড়া, জ্বালাভাব কমাতে ভাল কাজ করে ঘি। কিন্তু আদতে ঘি লাগালে সমস্যা আরও বেড়ে যেতে পারে। কোথাও পুড়ে গেলে তৎক্ষণাৎ মাখন বা তেল কিংবা বরফ লাগানোও ভুল পদ্ধতি। বরং পোড়া জায়গায় ঠাণ্ডা জল দিন।
• সর্দি-কাশিতে অনেক সময় মাউথ ওয়াশ দিয়ে গার্গল করার পরামর্শ দেওয়া হয়। মাউথওয়াশে বিভিন্ন রকমের রাসায়নিক থাকে, ফলে গলার ব্যথা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আদা, গোলমরিচ, তুলসী পাতা দিয়ে চা খেতে পারেন।
• টুথপেস্ট লাগালে ব্রণ বা মুখের কোনও ক্ষত সারে, এই ধারণা একেবারেই ঠিক নয়। বরং এতে হিতে বিপরীত হতে পারে। টুথপেস্টের মধ্যে এমন কিছু উপাদান থাকে যা ত্বকের জন্য মোটেই ভাল নয়। এতে জ্বালাভাব কিংবা সংক্রমণ হওয়ার ঝুঁকি থেকে যায়।
• জ্বলন্ত মোম কানের সামনে ধরলে খুব সহজেই কানে জমে থাকা ময়লা দূর করা সম্ভব। এই টোটকা শুধু বিপজ্জনকই নয়, এতে কানের পর্দার ক্ষতি হতে পারে। এমনকী কর্ণগহ্বরও ক্ষতিগ্রস্ত হয়।
• ত্বকে চটজলদি জেল্লা আনতে অনেকেই লেবুর রস ব্যবহার করেন। এতে কিন্তু কোনও সুফল পাওয়া যায় না। বরং কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ লেবুর অ্যাসিডের জন্য ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকে না। তাই সরাসরি লেবুর রস ব্যবহার না করে কোনও ফেসপ্যকের সঙ্গে লাগাতে পারেন।
* স্ট্রেচমার্ক দূর করতে কেউ বলেন দই-হলুদ মাখতে, কারও পরামর্শ নারকেল তেল ঘষার। কিন্তু চিকিৎসকদের একাংশের মতে, স্ট্রেচমার্ক দূর করতে ঘরোয়া টোটকা বিশেষ কাজের নয়। বরং কিছু নির্দিষ্টি থেরাপি এবং ওষুধ এক্ষেত্রে বিশেষ কার্যকর হতে পারে।
• দাঁতে ব্যথা হলে অনেকে ঘরোয়া টোটকা হিসেবে অ্যালকোহল বিশেষত হুইস্কি খাওয়ার পরামর্শ দেন। বিশেষজ্ঞদের মতে, হুইস্কির এমন কোনও বৈশিষ্ট্য নেই যা দ্রুত দাঁতের ব্যথা কমিয়ে দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের কাছে যান। গরম জলে নুন দিয়ে কুলকুচি করতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?