রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বর্ষায় অসুস্থ হয়ে পড়ছে পোষ্য? কীভাবে যত্ন নিলে পরজীবী সংক্রমণ থেকে রক্ষা পাবে পরিবারের আদরের সদস্য?

নিজস্ব সংবাদদাতা | ২৯ জুলাই ২০২৫ ২১ : ৫৬Soma Majumder

কখনও মুষলধারে, আবার কখনও ইলশেগুঁড়ি বৃষ্টি, খানিক বাদেই চড়া রোদ। সঙ্গে বাতাসে চরম আর্দ্রতা। বর্ষা মানেই ঘন ঘন আবহাওয়ার ভোলবদল। এই বৃষ্টির মরশুমে আদরের পোষ্যর চাই বাড়তি যত্ন। কারণ এই সময়ে সংক্রমণের ভয় থাকে বেশি। বর্ষায় বাড়ির সারমেয়কে একটু সাবধানে রাখা জরুরি। 

বর্ষার সময়ে পোষ্যদের গায়ে পরজীবীর সংক্রমণ বেশি হয়। ছোট ছোট লালচে পোকা কুকুরের লোমের মধ্যে ঘুরে বেড়ায়। ঘন লোমের মধ্যে থেকে এই পোকাগুলোকে খুঁজে পাওয়া মুশকিল। যা থেকে চুলকানি, লোম ঝরে যাওয়া, ঘা হতে পারে। পোকার সংক্রমণে আক্রান্ত হলে অনেক সময় পোষ্যর জ্বর আসে, বমি ও পেটের গোলমাল হতে দেখা যায়। এছাড়াও ওজন কমে যাওয়া, খিদে না পাওয়া সহ ক্রমশ দুর্বল হতে থাকে চারপেয়ে। অসতর্ক হলে কষ্ট বাড়ে৷ তাই এমন লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ মেনে রক্ত পরীক্ষা করিয়ে নিন। 

সংক্রমণ আটকাতে কী কী খেয়াল রাখবেন

* বর্ষাকালে পোষ্যকে ভাল করে স্নান করাতে হবে। বর্ষায় পরজীবীর সংক্রমণ আটকাতে পোষ্যকে আন্টিফাঙ্গাল শ্যাম্পু দিয়ে স্নান করান। তবে এই সময়ে কী ধরনের শ্যাম্পু, সাবান, ময়েশ্চারাইজার মাখাবেন, সেবিষয়ে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া ভাল। 

* বর্ষায় সংক্রমণের ঝুঁকি এড়াতে পোষ্যকে পর্যাপ্ত খাবার খাওয়ান। কোন খাবার থেকে সংক্রমণ হতে পারে সেবিষয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উচিত। এই সময়ে জলবাহিত বিভিন্ন রোগ ও সংক্রমণেরও ঝুঁকি থাকে। তাই সারমেয়কে জল ফুটিয়ে ঠান্ডা করে খেতে দিন। 

* ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। বিশেষ করে পোষ্য যে জায়গাটিতে থাকে, সেখানে নিয়মিত পরিষ্কার করতে হবে। বর্ষায় পোষ্যের বিছানাও নিয়মিত পরিচ্ছন্ন রাখতে হবে। ভিজে, স্যাঁতসেঁতে জায়গায় পোষ্যকে রাখবেন না। এমন জায়গায় পোষ্যর বিছানা রাখুন আলো-হাওয়া চলাচল করে।

* পরজীবীগুলো সাধারণত পোষ্যের দেহের নির্দিষ্ট কিছু জায়গায় আটকে থাকে। তাই স্নান করানোর সময় বা লোম আঁচড়ানোর সময় ওই নির্দিষ্ট জায়গাগুলিতে নজর দেওয়া জরুরি। 

* পোষ্যের গলার বেল্ট পরানোর কলার নিয়মিত পরিষ্কার করুন। সবসময় কলার না পরিয়ে রাখাই ভাল। কারণ কলার পরানোর জায়গায় পরজীবীর সংক্রমণ ঝুঁকি বেশি থাকে।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া