শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কোলেস্টেরল বেড়ে যাওয়ার ভয়ে ডিম খাওয়া ছেড়েছেন? নয়া গবেষণার এই তথ্য জানলে পুরনো ধারণা বদলে যাবে

সোমা মজুমদার | ২৯ জুলাই ২০২৫ ২১ : ৩৩Soma Majumder

সুস্বাস্থ্যের জন্য রোজ একটা করে ডিম খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। অনেকেই ব্রেকফাস্টে ডিম সেদ্ধ কিংবা অমলেট খান। তবে বয়স খানিকটা বাড়লে ডিম খাওয়া উচিত কিনা তা নিয়ে অনেকের মনে থাকে সংশয়। বিশেষ করে কোলেস্টেরল এবং হার্টের সমস্যায় ডিম খাওয়া নিয়ে রয়েছে অনেক মতবিরোধ। একপক্ষের মত, হৃদরোগে ডিম খাওয়া উচিত নয়। আবার ডিম আসলে ভাল রাখে হৃদযন্ত্র, এমন কথাও শোনা যায়। কিন্তু সত্যি কি ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায়? নতুন গবেষণায় উঠে এসেছে চমকে দেওয়া তথ্য।


ডিম একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। হিসেব অনুযায়ী, একটি ডিম থেকে প্রায় ৬ গ্রাম প্রোটিন মেলে। তাই দেহে এই ম্যাক্রোনিউট্রিয়েন্টের ঘাটতি মেটানোর কাজে ডিমের জুড়ি মেলা ভার। এই সস্তায় পুষ্টিকর খাবার নি:সন্দেহে ভিটামিন এ, ডি, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়ামের মতো অত্যন্ত উপকারী কিছু ভিটামিন ও খনিজের ভাণ্ডার।

 


আসলে ডিমের কুসুমে প্রায় ১৮৬ মিলিগ্রাম কোলেস্টেরল থাকে। যেখানে সারাদিনে একজন সুস্থ মানুষের মোট কোলেস্টেরল গ্রহণ করার স্বাভাবিক মাত্রা ২০০ মিলিগ্রাম, সেখানে একটা ডিম খেলেই এতটা কোলেস্টেরল শরীরে পৌঁছে যায়। তাই যাদের শরীরে রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি কিংবা হার্টের অসুখ রয়েছে, তাঁরা ডিম খাওয়ার ব্যাপারে বিশেষত ডিমের কুসুম খাওয়া নিয়ে খানিকটা সচেতন হয়ে যান। দীর্ঘদিন ধরে এও মনে করা হতো, ডিম খেলে কোলেস্টেরল বেড়ে যায় এবং হৃদরোগের ঝুঁকি বাড়ে। কিন্তু নতুন এক গবেষণায় দেখা গেছে, এই ধারণা সম্পূর্ণ ভুল। বরং সঠিকভাবে ডিম খাওয়া ফলে এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমতে পারে।


অস্ট্রেলিয়ার সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, দিনে এক থেকে দু'টি ডিম খেলে এবং সারাদিনের খাদ্যতালিকায় স্যাচুরেটেড ফ্যাট কম থাকলে, এলডিএল কোলেস্টেরল উল্লেখযোগ্যভাবে কমে। এই গবেষণায় প্রমাণিত হয়েছে, ডিমের কোলেস্টেরল নয়, বরং অন্যান্য খাবারের স্যাচুরেটেড ফ্যাটই রক্তে খারাপ কোলেস্টেরল বাড়ানোর জন্য দায়ী থাকে। 

ডিমের কুসুম কোলেস্টেরলের উপর সামান্য প্রভাব ফেলে। তাই সীমিত পরিমাণে ডিম খেলে কোলেস্টেরল বাড়ার আশঙ্কা তেমন থাকে না। বরং ডিমের কুসুম ভিটামিন এ, ডি, ই, এবং বি১২-এর পুষ্টিতে ভরপুর। একইসঙ্গে এতে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। যা সার্বিকভাবে শরীরে পুষ্টি জোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে। যদিও কারও কারও ক্ষেত্রে ডিম খেলে কোলেস্টেরল বাড়ার আশঙ্কা থাকতে পারে। তবে তা সকলের জন্য প্রযোজ্য নয়। 

গবেষণায় অংশগ্রহণকারীদের তিন ধরনের খাদ্যতালিকায় ভাগ করা হয়। একপক্ষকে উচ্চ কোলেস্টেরল কিন্তু কম স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার অর্থাৎ দিনে (২টি ডিম), আরেকপক্ষকে কম কোলেস্টেরল কিন্তু বেশি স্যাচুরেটেড ফ্যাট (ডিম ছাড়া) এবং তৃতীয় পক্ষকে উচ্চ কোলেস্টেরল ও বেশি স্যাচুরেটেড ফ্যাট (সপ্তাহে ১টি ডিম) দেওয়া হয়। ফলাফলে দেখা যায়, যারা কম স্যাচুরেটেড ফ্যাটযুক্ত ডায়েটে নিয়মিত ডিম খেয়েছেন তাঁদের এলডিএল সবচেয়ে বেশি কমেছে। তাই গবেষকদের পরামর্শ, প্রতিদিন সর্বোচ্চ দুটি ডিম খাওয়া যেতে পারে, সেক্ষেত্রে খাদ্যতালিকায় স্যাচুরেটেড ফ্যাট যেন কম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া