বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | স্বামী ঠকাচ্ছে না তো? রোজ পরীক্ষা করেন স্ত্রী, ঈর্ষা, সন্দেহে জীবন ঝালাপালা হলেও বিরক্ত হন না যুবক, কারণ কী জানেন?

পল্লবী ঘোষ | ২৯ জুলাই ২০২৫ ১৮ : ৫৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: চিরদিন কারও সমান যায় না। সংসার মানেই শুধু প্রেমালাপ নয়। রয়েছে হাজার ঝক্কি। কোনও দম্পতি কাজ ভাগাভাগিকে কেন্দ্র করে ঝামেলা করেন। কখনও দাম্পত্যে আবার বিবাহবহির্ভূত সম্পর্কে ঘিরে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। 

স্বামী কি রোজ মিথ্যে কথা বলেন? বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত নন তো? কোনও মেয়ের সঙ্গে কি লুকিয়ে কথা বলেন, দেখা করেন? তীব্র সন্দেহ হয় স্ত্রী। আর এই সন্দেহের বশেই রোজ 'অগ্নিপরীক্ষা'র সম্মুখীন হতে হয় স্ত্রীকে। রোজ বাড়ি ফিরেই স্ত্রীর প্রশ্নের মুখোমুখি হয়ে, সত্যি কথা বলতে হয় তাঁকে। 

জানা গেছে, সন্দেহের বশে স্বামীকে লাই ডিটেক্টর টেস্ট দিতে বাধ্য করেন তাঁর স্ত্রী। হাসিমুখেই সেই পরীক্ষা দেন যুবক। কখনও মেজাজ হারান না। নিত্যদিন স্ত্রীর সন্দেহের কারণে জীবন ঝালাপালা হয়ে গেলেও, ডিভোর্সের কথা ভাবেন না। এতকিছুর পরেই দাম্পত্যে প্রেম অটুট। এমনকী সংসারেও সুখশান্তি রয়েছে। কীভাবে? কেন যুবক স্ত্রীর প্রতি বিরক্ত হন না, তার কারণ রয়েছে। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ডেবি উড ও স্টিভ সমস্ত অশান্তি, ঝামেলা, ঈর্ষা, সন্দেহ পার করেও হাসিমুখেই সংসার করছেন। 'বিশ্বের সবচেয়ে ঈর্ষাকাতর স্ত্রী' হিসেবে আগেই খবরের শিরোনামে এসেছিলেন ডেবি। সন্দেহের বশে স্বামীর প্রতি তাঁর আচরণ ঘিরে তোলপাড় পড়েছে বিশ্বজুড়ে। সেই সন্দেহের বশে তিনি যা যা করেন, এবার তা ঘিরেও জোর চর্চা শুরু হয়েছে। 

আরও পড়ুন: কে ছিল ঠাকুমার গয়না চোর? ছেঁড়া দলিলের টুকরোতেই ছিল ইঙ্গিত, হার মানবে গোয়েন্দা কাহিনি

জানা গেছে, রোজ স্টিভকে লাইক ডিটেক্টর টেস্ট দিতে বাধ্য করেন ডেবি। কাজের পর বাড়ি ফিরেই সৎ হয়ে স্ত্রীকে সব প্রশ্নের উত্তর দিতে হয় স্টিভকে। এই পথ তিনিই প্রথম দেখিয়েছিলেন। এর আগে স্ত্রীর সমস্ত প্রশ্নের উত্তর দিলেও, তিনি সন্তুষ্ট হতেন না। বধ্যমূল ধারণা নিয়েই রাগ করে বসে থাকতেন ডেবি। সব উত্তর পাওয়ার পরেও তাঁর মনে হত, স্টিভ এখনও মিথ্যে কথা বলছেন। এরপর স্টিভ প্রস্তাব দেন, বিশ্বাস না হলে লাইক ডিটেক্টর টেস্ট করাতেও পিছপা হবেন না তিনি। সেই কথা মতো বাড়িতেই লাইক ডিটেক্টর কিট নিয়ে আসেন ডেবি। সেই থেকে শুরু হয় নিত্যদিনের 'অগ্নিপরীক্ষা'। 

কিন্তু কেন স্টিভের প্রতি এত সন্দেহ ডেবির? বারবার লাইক ডিটেক্টর টেস্টে পাশ করার পরেও ডেবির সন্দেহ কমে না। কারণটি ডেবি নিজেই জানিয়েছেন। তিনি জানান, অতীতে এক প্রেমের সম্পর্কে তিনি প্রতারিত হয়েছিলেন। বারবার প্রতারণার শিকার হয়ে ট্রমা রয়েছে তাঁর। যা থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি। তাঁর ধারণা ছিল, স্টিভ ও হয়তো মিথ্যে কথা বলতে পারে তাঁকে। 

ডেবি জানিয়েছেন, সম্পর্কের শুরুতে তিনি ও স্টিভ ভিন শহরে আলাদা আলাদা থাকতেন। ডেবির সঙ্গে প্রেমের সম্পর্কের কিছুদিন আগে তিনি আরও একটি তরুণীকে ডেট করছিলেন। এরপরই ডেবির ধারণা হয়, স্টিভ তাঁকে যেকোনও সময় ঠকাতে পারেন। তাই তাঁর ব্যাঙ্কের খুঁটিনাটি, ফোন রেকর্ড, সবকিছুই খতিয়ে দেখতে শুরু করেন। এদিকে স্টিভ অত্যন্ত নম্র, ভদ্র, শান্ত স্বভাবের ছেলে। ডেবির আচরণে সচরাচর বিরক্ত হন না। 

২০১৪ সাল থেকে সম্পর্কে নতুন মোড় নেয়। তখন থেকেই আর নিয়মিত লাইক ডিটেক্টর টেস্ট করাতে বাধ্য করেন না স্টিভকে। বরং নিজের ঈর্ষাকাতর মনকে ঠিক করতেই ব্যস্ত হয়ে পড়েন। ঈর্ষা ও সন্দেহের কারণে সম্পর্কটি ভেঙে যেতেই শুরু করেছিল। কিন্তু শেষমেশ ডেবি নিজের আচরণ বদলে ফেলেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া