শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৯ জুলাই ২০২৫ ১৮ : ৩৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: অ্যারিজোনার ফিনিক্স শহরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ৩৮ বছর বয়সী অ্যাসেনসিও লারগো নামক এক ব্যক্তি তাঁর চার শিশুকে একটি বন্ধ গাড়িতে ফেলে রেখে একটি প্রাপ্তবয়স্কদের দোকানে প্রবেশ করেন। গত ২৪ জুলাই বিকেল পৌনে চারটে নাগাদ এ ঘটনাটি ঘটে। সূত্রে জানা গিয়েছে, তখন বাইরের তাপমাত্রা ছিল প্রায় ১০৬ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ প্রায় ৪১ ডিগ্রি সেলসিয়াস।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, লারগো তাঁর দুই, তিন, চার এবং সাত বছর বয়সী চার শিশুকে এমন একটি গাড়িতে রেখে যান, যাতে এসি চালু ছিল না, এমনকি গাড়ির প্রত্যেকটা জানলা সম্পূর্ণভাবে বন্ধ ছিল। খবর অনুযায়ী, এরপর মুহূর্তের মধ্যে গাড়ির ভেতরের তাপমাত্রা বেড়ে গিয়ে দাঁড়ায় ১২৫ ডিগ্রি ফারেনহাইটে অর্থাৎ প্রায় ৫১.৬ ডিগ্রি সেলসিয়াস।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তারা একাধিক ফোনকল পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাটি ঘটে ২৪তম স্ট্রিট ও ম্যাডিসন স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত 'দ্য অ্যাডাল্ট শপ' নামক একটি দোকানের পার্কিং লটে। পুলিশ এসে দেখতে পায়, শিশুরা গরমে অসহায় অবস্থায় গাড়ির ভেতরে আটকে আছে এবং ছটফট করছে৷
আরও পড়ুনঃ ইনিই ভারতের 'সবচেয়ে দরিদ্র মানুষ', মধ্যপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা, সত্য জানলে ভিরমি খাবেন
ফিনিক্স পুলিশ বিভাগের সার্জেন্ট রব শেরার জানান, বাচ্চাদের শরীরে তাপের প্রভাব স্পষ্ট ছিল। শিশুদের ত্বক গরমে পুরে লাল। তারা এতই ঘেমে গেছিল যে সুস্থ দেখাচ্ছিল না। পুলিশ দ্রুত গাড়ির দরজা খুলে শিশুদের উদ্ধার করে। এরপর একটি পুলিশ নিয়ন্ত্রিত এসি এসইউভিতে নিয়ে গিয়ে ঠান্ডা জল খাওয়ায়।
উদ্ধারের পর, পুলিশ যখন শিশুদের অভিভাবককে খুঁজতে যায়, তখন দেখতে পায় অ্যাসেনসিও লারগো ওই সময় দোকানের ভিতরে ছিলেন, কিছু জিনিস কিনছিলেন তিনি। সেখানে প্রায় এক ঘণ্টার উপর সময় কাটিয়েছেন তিনি। পুলিশ আরও জানিয়েছে, তাঁর শরীর থেকে মদের গন্ধ পাওয়া যাচ্ছিল। তাঁর ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী, তাঁর গাড়িতে 'ইগনিশন ইন্টারলক' ডিভাইস থাকার কথা হলেও, সেটি গাড়িতে ছিল না।
সূত্রে জানা গিয়েছে, আদালত শুনানির সময় মারিকোপা কাউন্টারটির কমিশনার জেন ম্যাকলাফলিন বলেন, প্রথমে লারগো স্বীকারই করতে চাননি যে গাড়িটি তাঁর। তিনি আরও বলেন, 'এই ঘটনায় স্পষ্টতই এক ধরণের বেপরোয়া এবং জ্ঞানহীন আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। অ্যারিজোনার মতো জায়গায় কেউ বড় হলে এটা না জানার কোনও সুযোগ নেই যে, গাড়ির ভেতরে শিশু বা কুকুর ফেলে রাখলে তারা মারা যেতে পারে।'
ঘটনার জেরে অ্যাসেনসিও লারগোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ সূত্রে জানা গিয়েছে, চারটি শিশু নির্যাতনের অভিযোগ এবং চারটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন। পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।
আরও পড়ুনঃ বেঙ্গালুরুর রাস্তায় তিন যুবতীকে অনুসরণ তিন অজ্ঞাত যুবকের, ভিডিও ভাইরালে আতঙ্ক
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?