শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Using raw milk for Daily Skin Care can rejuvenate your skin

লাইফস্টাইল | মিশরের রানি যৌবন ধরে রাখতে মাখতেন এই সাদা জিনিস! কী সেই জাদু তরল? জানলে চোখ কপালে উঠবে

আকাশ দেবনাথ | ২৯ জুলাই ২০২৫ ১৭ : ৩০Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: রূপচর্চায় আধুনিক প্রসাধনীর ব্যবহার তো এই ক'দিন। তার আগে নানান ঘরোয়া এবং প্রাকৃতিক উপাদানের মাধ্যমেই চলত রূপচর্চা। তেমনই একটি উপাদান কাঁচা দুধ। বহু যুগ ধরে এই উপাদান ত্বকের যত্নে ব্যবহৃত হয়ে আসছে। শোনা যায় মিশরের রানি খোদ ক্লিওপেট্রা নাকি নিজের যৌবন ধরে রাখতে কাঁচা দুধ দিয়ে স্নান করতেন। এযুগে স্নান না করা গেলেও নিত্য দিনের রূপচর্চায় অল্প স্বল্প কাঁচা দুধ ব্যবহার করা যেতেই পারে।

১. প্রাকৃতিক ‘ক্লিনজার’: কাঁচা দুধ খুব ভাল ক্লিনজার হিসাবে কাজ করতে পারে। এটি ত্বকের ময়লা এবং অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে। দীর্ঘক্ষণ বাইরে থাকলে বাড়ি ফিরে মুখ ধোয়ার সময়, তুলোর সাহায্যে কিছুটা কাঁচা দুধ নিয়ে মুখ ঘষে নিন। এর কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। দেখবেন ময়লা ভাব অনেকটাই কেটে যাবে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
২. ময়েশ্চরাইজার: কাঁচা দুধ ত্বককে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে। যাঁদের ত্বক শুষ্ক, তাঁদের জন্য এটি খুবই উপকারী। অল্প একটু মধুর সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন, দেখবেন ত্বক নরম ও কোমল হবে।

৩. ত্বকের উজ্জ্বলতা বাড়ায়: কাঁচা দুধ ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। নিয়মিত কাঁচা দুধ ব্যবহার করলে ত্বকের কালচে ভাব দূর হয় ও ত্বক দাগছোপহীন হয়। বিশেষ করে চোখের তলায় কালি পড়ে গেলে সেই দাগ তুলতে বিশেষ উপযোগী কাঁচা দুধ।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
৪. বয়সের ছাপ কমায়: কাঁচা দুধে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের বয়সের ছাপ কমাতে সাহায্য করে। এটি ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং বলিরেখা কমাতে সাহায্য করে।
৫. ব্রণ কমায়: কাঁচা দুধ ব্রণ কমাতেও সাহায্য করে। এর মধ্যে থাকা ল্যাকটিক অ্যাসিড ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে।

৬. ত্বকের জ্বালা কমায়: কাঁচা দুধ ত্বকের জ্বালা ও লালচে ভাব কমাতে সাহায্য করে। যাঁদের ত্বক স্পর্শকাতর, তাঁদের জন্য কাঁচা দুধ খুবই উপকারী।

তবে কাঁচা দুধ সরাসরি ত্বকে লাগানোর আগে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। কাঁচা দুধ ব্যবহার করার আগে নিশ্চিত হতে হবে যে দুধে কোনও ভেজাল নেই। যদি ত্বকে কোনও সমস্যা থাকে, তাহলে কাঁচা দুধ ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া