শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | সবসময়ে অনলাইনে কেনাকাটা করেন? এই সব সাবধানতা না মানলেই বড়সড় প্রতারণার খপ্পরে পড়বেন

সোমা মজুমদার | ২৯ জুলাই ২০২৫ ১৭ : ০৯Soma Majumder

ব্যস্ততার যুগে ঠিকমতো খাওয়ারই যেখানে সময়ের অভাব, সেখানে কেনাকাটা করার জন্য যে সময় থাকবে না, তা বলাই বাহুল্য! তাই তো ভরসা অনলাইন শপিং! সময়ের অপচয় না করে এক ক্লিকেই ঘরে বসে পাওয়া যায় পছন্দের পোশাক থেকে যাবতীয় প্রয়োজনীয় জিনিস। ঝক্কিও পোহাতে হয় না দোকানের ভিড়ে দাঁড়িয়ে কেনাকাটার। আবার কখনও কখনও দামের দিক থেকেও হয় অনেক সস্তা। ফলে ইদানীং অনলাইন কেনাকাটার উপর বেড়েছে নির্ভরশীলতা। বিশেষ করে করোনা অতিমারীর পর থেকে অনলাইন শপিংয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন আট থেকে আশি সকলেই। তবে অনলাইনে কিছু কিনতে হলে সচেতন থাকা জরুরি। বেশ কিছু বিষয়ে নজরে না রাখলে ঠকে যাওয়ার আশঙ্কা থাকে প্রবল। তাহলে যে বিষয়গুলি মনে রাখবেন- 

* ভুয়া অ্যাপ এবং ওয়েবসাইট এড়িয়ে চলুন। শুধুমাত্র বিশ্বস্ত এবং অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট থেকে কেনাকাটা করুন। কখনও সন্দেহজনক সাইট বা অ্যাপে লগ ইন করবেন না বা আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।

* কোনও কিছু অর্ডার দেওয়ার আগে ভাল করে যাচাই করে নিন। রিভিউ ছাড়া ওই জিনিসটি কিনবেন না। যদিও রিভিউ সবসময় যে ঠিক হয় এমনটা নয়। তবে আপনি যে জিনিসটি অর্ডার দিতে চাইছেন তা কেমন হবে সেবিষয়ে প্রাথমিক ধারণা পেয়ে যাবেন। 

আরও পড়ুনঃ হোটেলের ঘরে লুকানো ক্যামেরা! নিরাপত্তা ঠিক আছে তো? বেড়াতে গিয়ে কোন কোন বিষয় যাচাই না করলেই বিপদে পড়বেন?

* সাইজের দিকেও সতর্ক থাকতে হবে। ব্র্যান্ড অনুযায়ী অনেক সময় সাইজ লেবেল আলাদা হয়। তাই আপনি হয়তো এল সাইজের পোশাক পরেন। কিন্তু সেই একই সাইজ বিশেষ কোনও ব্র্যান্ডে এম সাইজে বিক্রি হতে পারে। সেক্ষেত্রে নির্দিষ্ট কোনও ব্র্যান্ডের বিষয়ে না জানলে কেনা উচিত নয়। 

* অনলাইনে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার দরকার। অন্তত ১২টি অক্ষর দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। যাতে মিশিয়ে থাকবে সংখ্যা, বর্ণ, বিশেষ অক্ষর। অন্তত তিন মাস অন্তর পাসওয়ার্ড বদলানো উচিত।

* যাচাই না করা কোনও লিঙ্কে ক্লিক করবেন না। এসএমএস, ইমেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাপ্ত লিঙ্কে ক্লিক করা এড়িয়ে চলুন। কারণ এর ফলে 'ফিশিং স্ক্যাম' হতে পারে। সবসময়ে ওয়েবসাইটের ঠিকানা ম্যানুয়ালি টাইপ করুন অথবা অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন।

* ডিজিটাল লেনদেনের সময়ে সচেতন থাকতে হবে। হ্যাকার যদি কোনও ভাবে লেনদেনের আইডি-তে ঢুকেও পড়ে, তা হলেও যাতে অ্যাকাউন্ট থেকে টাকা সরাতে না-পারে, সে জন্য ব্যাঙ্ক থেকে ফোন বা ই-মেলে ওটিপি পাঠানো হয়। তাই ভুলে কাউকে দেবেন না ওটিপি।

* অনলাইনে নিরাপদ থাকতে পাসওয়ার্ডের পাশাপাশি টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবহার করুন। এতে ডিজিটাল লেনদেনে করলে আপনার অ্যাকাউন্ট  সুরক্ষিত থাকবে।

* ব্যাঙ্কের তথ্য সংরক্ষণ করবেন না। শপিং প্ল্যাটফর্মে কখনও আপনার ক্রেডিট কিংবা ডেবিট কার্ডের বিবরণ, ইন্টারনেট ব্যাঙ্কিং, পাসওয়ার্ড বা আইডি সংরক্ষণ করবেন না। যে কোনও রকম জালিয়াতি এড়াতে প্রতিবার ম্যানুয়ালি আপনার তথ্য লিখুন।

* ব্যাঙ্কের থেকে সবসময়ে মোবাইল অ্যালার্ট পরিষেবা নিন। তাহলে কোনও লেনদেন হলেই এসএমএস ঢুকবে মোবাইলে। ভুয়ো লেনদেন হলে তা সহজেই আপনি জানতে পারবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া