শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৯ জুলাই ২০২৫ ১৭ : ১২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ইদানিং কমবয়সিদের, বিশেষত তরুণীদের শরীরচর্চার প্রবণতা বাড়ছে। স্বাস্থ্য সচেতন হয়ে নিয়মিত শরীরচর্চা, নিত্যদিনের ডায়েটে বদল আনছেন। তবে ইন্টারনেট ঘেঁটে যেকোনও ডায়েট চার্ট ফলো করতে গিয়েই ঘটে বিপত্তি। রাতারাতি ওজন কমানোর লক্ষ্যে অনেকেই অলক্ষ্যে নিজেদের আরও বিপদের দিকে ঠেলে দেন। যার পরিণতি হয় ভয়ঙ্কর। কখনও মৃত্যু পর্যন্ত হয়।
সম্প্রতি তেমনই এক ঘটনা ঘটেছে। কিশোরীর লক্ষ্য ছিল, জন্মদিনের আগেই তাকে অনেকটা ওজন কমিয়ে ছিপছিপে হতে হবে। পছন্দের জামাটি জন্মদিনে পরার ইচ্ছে ছিল তার। কিন্তু সেটি তার গায়ে ঠিকমতো ঢুকছিল না। সেই পছন্দের জামাটি জন্মদিনে পরার জন্য মাত্র দুই সপ্তাহের মধ্যে ওজন কমিয়ে ফেলতে চেয়েছিল সে।
ওজন কমাতে গিয়ে বদলে ফেলেছিল নিত্যদিনের ডায়েট। খাওয়াদাওয়ায় বদল আনে। প্রায় না খেয়ে থাকতে থাকতে নিজের বিপদ নিজেই ডেকে আনে সে। জন্মদিনে হুল্লোড়ের বদলে হাসপাতালে কাটাতে হয় তাকে। প্রায় মৃত্যুর মুখ থেকে কোনও মতে বেঁচে ফিরেছে সে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে চীনে। জানা গেছে, সেন্ট্রাল চীনের হুনান প্রদেশের বাসিন্দা ১৬ বছরের কিশোরী মেই। দুই সপ্তাহ পরেই তার জন্মদিন ছিল। জন্মদিনের আগে সে রোগা, ছিপছিপে হতে চেয়েছিল। কারণ? পছন্দের জামাটি জন্মদিনে পরতে ইচ্ছে হয়েছিল কিশোরীর। জামাটির ফিটিংস ঠিক ছিল না। কোনওভাবেই জামাটি গায়ে ঠিকমতো ফিট হচ্ছিল না দেখেই, রোগা হতে কসরৎ শুরু করে সে।
আরও পড়ুন: 'আহ, কী আরাম', এই রাজ্যের মহিলাদের কাছে মদের আরেক নাম 'জীবন'
জানা গেছে, জন্মদিনের ঠিক দুই সপ্তাহ আগে খাওয়াদাওয়া কমিয়ে ফেলে। সারাদিন সবজি খেয়ে থাকত। আর খেত লাক্সাটিভস। লাক্সাটিভস এমন এক ধরনের ওষুধ যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। পেক পরিষ্কার রাখে। মেইয়ের ধারণা ছিল, সবজি আর লাক্সাটিভস খেয়ে দ্রুত সে রোগা হতে পারবে। দ্বিতীয় সপ্তাহে সবজির পরিমাণ আরও কমিয়ে দেয়। আর রোজ লাক্সাটিভস খেতে শুরু করে। এর জেরেই ঘটে বিপত্তি।
ক্রমেই মেইয়ের স্বাস্থ্যের অবনতি হয়। তার হাত, পা শিথিল হয়ে যায়। পুরোপুরি শয্যাশায়ী হয়ে পড়ে সে। আরও দুর্বল শুধু হয়নি, শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যায় পরিবার। চিকিৎসকরা ১২ ঘণ্টা এমার্জেন্সিতে তার চিকিৎসা করে। অবশেষে শারীরিক অবস্থার উন্নতি হয় তার। একদিন পরেই বাড়ি ফিরে যায়।
চিকিৎসকরা জানিয়েছেন, মেই হাইপোক্যালেমিয়ায় আক্রান্ত ছিল। এই রোগে দ্রুত রক্তে পটাশিয়ামের মাত্রা কমতে শুরু করে। সময়মতো চিকিৎসার আওতায় না এলে, হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। মেইয়ের এই পরিস্থিতিতে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারত। সেই মুহূর্তে পরিবার তাকে হাসপাতালে না আনলে, মৃত্যু হতে পারত তার।
ঘটনাটি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে। একজন লিখেছেন, 'ডায়েট না বদলে, রোজ পাঁচ কিলোমিটার পথ হাঁটতে পারত। তাতেও তো রোগা হতে পারত মেই।' আরেকজন লিখেছেন, 'রোজ লাক্সাটিভস! কিশোরী আসলে রোগা হতে চায়নি। ও নিজেকে মারতে চেয়েছিল।' এই ঘটনার পর চিকিৎসকরাও কমবয়সিদের দ্রুত ওজন কমানোর পরিকল্পনা নিয়ে সচেতন করেছেন। বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া ওজন কমাতে গিয়ে এমন বিপদের আশঙ্কা ঘিরে আগেভাগেই সতর্ক করছেন সকলকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?