বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মন্দিরে পদপিষ্ট, অক্টোবরে ট্রেন দুর্ঘটনা, শেয়ার বাজারে বিরাট পতন, ২০২৫ সালের এই সব ভবিষ্যদ্বাণী কি সঠিক হবে?

অভিজিৎ দাস | ২৯ জুলাই ২০২৫ ১৭ : ০৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ২০২৫ সালের সাত মাস ইতিমধ্যেই অতিক্রান্ত। ভারত একের পর এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে। ব্যাপক হতাহতের ঘটনা, ভয়াবহ জঙ্গি হামলা, হৃদয়বিদারক বিমান দুর্ঘটনা এবং মন্দিরে পদপিষ্ট হওয়ার মতো ঘটনার সাক্ষী রয়েছি আমরা। বছর শেষ হতে আর মাত্র পাঁচ মাস বাকি। তার ঠিক আগেই একজন জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছেন যে আরও বিপর্যয় অপেক্ষা করে রয়েছে।

সুপারটকস নামক একটি পডকাস্টে, বিখ্যাত অতীত-জীবন বিশেষজ্ঞ সঞ্জীব মালিক ২০২৫ সালের শেষ পর্যন্ত ভারতের ভবিষ্যৎ সম্পর্কে মতামত জানিয়েছেন। উপস্থাপকের সঙ্গে কথোপকথনের সময় তিনি জানিয়েছেন, ভারতে আবার একটি মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটতে পারে। তিনি জানিয়েছেন, আগামী নভেম্বরেই ভারতের কোনও এক মন্দিরে পদপিষ্টের ঘটনা তিনি দেখতে পাচ্ছেন।

যখন উপস্থাপক উল্লেখ করেন যে ঘটনাটি দক্ষিণ ভারতের কোথাও ঘটতে পারে কি না। তখন জ্যোতিষী জানান যে তিনি সঠিক স্থানটি ভবিষ্যদ্বাণী করতে না পারলেও, ঘটনাটি উত্তর ভারতে, সম্ভবত মথুরায় ঘটতে পারে বলে জানিয়েছেন তিনি।

এ বছরের বৃষ্টি নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী, বর্ষার মরসুম এ বছর অনেকের চোখে জল এনে দেবে। তিনি আরও বলেন, পাহাড়ি অঞ্চলে ক্ষয়ক্ষতি হবে বেশি। প্রাকৃতিক দুর্যোগ ভোগাবে। তিনি বলেন, “পাহাড়ি এলাকাগুলিতে গুরুতর সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি। প্রাকৃতিক দুর্যোগ অনেক সমস্যার সৃষ্টি করতে পারে।” এরপরেই তিনি উত্তরাখণ্ডে রিষিকেশ থেকে গঙ্গোত্রীর পথে কানওয়ার পুণ্যার্থিদের বাস দুর্ঘটনার কথা উল্লেখ করেন। তাঁর সতর্কবার্তা, ২০২৫ সালের শেষের দিকে, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করা এড়িয়ে চলা উচিত।

আরও পড়ুন: বিহারের মতো বাংলায় কি নিবিড় সংশোধন চালু হয়ে গেল? ১১টি জেলার ২০০২ সালের ভোটার তালিকা প্রকাশ করল কমিশন

তিনি আরও আশঙ্কা করেছেন যে অক্টোবরের দিকে ভারত আরও একটি  ট্রেন দুর্ঘটনা ঘটতে পারে। তিনি তাঁর জ্যোতিষশাস্ত্রীয় পর্যবেক্ষণের ভিত্তিতে জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক বা তামিলনাড়ুতে এই দুর্ঘটনা ঘটতে পারে। এর পরেই তিনি জানান যে, ভারত গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে খারাপ শেয়ার বাজার পতনের মুখোমুখি হতে পারে। তিনি আর্থিক ক্ষেত্রের সঙ্গে জড়িতদের তিনি সতর্ক থাকতে বলেছেন।

আরও পড়ুন: ‘অপারেশন মহাদেব’-এ নিহত জঙ্গিরাই পহেলগাঁওয়ের হামলাকারী, মিলেছে পাক ভোটার কার্ড এবং চকোলেট, লোকসভায় জানালেন অমিত শাহ

রিলটি শেয়ার হওয়ার পরপরই, অনেকেই মন্তব্য বিভাগে গিয়ে উল্লেখ করেছেন যে ২৭ জুলাই হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটেছিল। একজন ব্যবহারকারী বলেছেন, “এটা সত্যি! আজ মনসা দেবী মন্দিরে পদপিষ্টের ঘটনা ঘটেছে।” আরও একজন অতীত-জীবন বিশেষজ্ঞকে এই ধরনের ঘটনা এড়াতে তাঁর দক্ষতা ব্যবহার করতে বলেছেন। তিনি বলেন, “আপনার আধ্যাত্মিকতার প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি, যদি আপনি সত্যিই ভারতে এই ধরনের মর্মান্তিক ঘটনাগুলি আগে থেকেই দেখে থাকেন, তাহলে কেন আপনার ঐশ্বরিক সংযোগকে আরও স্পষ্ট, কার্যকরী পথ দেখাতে বলছেন না। প্রকৃতপক্ষে দুর্যোগ প্রতিরোধে সাহায্য করার জন্য ব্যবহার করবেন না কেবল ভবিষ্যদ্বাণী করার পরিবর্তে?”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া