শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৯ জুলাই ২০২৫ ১৬ : ৫৪Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: বাড়ির রং এখন আর কেবল অন্দরসজ্জার বিষয় নয়। ঘরের রঙের সঙ্গে যোগ রয়েছে গৃহস্থের ভাল-মন্দও। বাস্তুশাস্ত্র বলছে, প্রতিটি ঘরের রঙও আমাদের জীবনের উপর বিশাল প্রভাব ফেলে। অন্দরসজ্জা বিশেষজ্ঞ এবং মনস্তত্ববিদেরা জানাচ্ছেন, রঙের সঙ্গে মানুষের মনের শান্তির যোগ রয়েছে। বাস্তুশাস্ত্র প্রাচীন এক বিজ্ঞান। এটি পরিবেশের সঙ্গে মানসিক ও শারীরিক ভারসাম্য রক্ষা করার এক প্রাচীন পদ্ধতি। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি রং, প্রতিটি দিক যদি সঠিকভাবে নির্বাচন করা যায়, তাহলে ঘরে শুধু সৌন্দর্যই নয়, আসবে ইতিবাচক শক্তিও।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
১. বসার ঘর: বসার ঘরে সাধারণত মানুষ আরাম আয়েশ করেন, পাশাপাশি এই ঘর অতিথি আপ্যায়ন, পরিবারের একত্রিত হওয়ার জায়গা। পরিবারের মিলনস্থল, অতিথি আপ্যায়নের জায়গায় হালকা বা নিউট্রাল শেড (যেমন অফ-হোয়াইট, হালকা ধূসর, বেইজ) ব্যবহার করলে ঘরকে বড় ও খোলামেলা দেখায়। উষ্ণ রং (যেমন হালকা হলুদ, পীচ) বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করে। একটি দেওয়ালে গাঢ় অ্যাকসেন্ট রং (যেমন নেভি ব্লু, গাঢ় সবুজ) নাটকীয়তা আনতে পারে। লাল বা উজ্জ্বল কমলা অতিরিক্ত উত্তেজনা তৈরি করতে পারে, তাই এই দুই রং এড়ানো ভাল।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
২. শোওয়ার ঘর: বাস্তুশাস্ত্র অনুযায়ী শোবার ঘরের জন্য সবচেয়ে উপযোগী রং হল হালকা নীল, হালকা বেগুনি, গোলাপি বা হালকা সবুজ। এই রংগুলি মানসিক প্রশান্তি দেয়, ঘুম ভালো হয় এবং দাম্পত্য সম্পর্ক মজবুত করে। শান্ত ও স্নিগ্ধ রং শয়নকক্ষের জন্য আদর্শ। এই ধরনের রং মনকে শান্ত করে। পাশাপাশি মাটির রং (যেমন ব্রাউন, বেইজ) আরামদায়ক অনুভূতি দেয়। শয়ন কক্ষে কালো রং এড়িয়ে চলুন। এতে নেতিবাচক শক্তি আসে।
৩. খাবার ঘর: উষ্ণ ও আকর্ষণীয় রং (যেমন লাল, কমলা, টেরাকোটা) ক্ষুধা বাড়াতে ও সামাজিকতা বৃদ্ধিতে সাহায্য করে বলে মনে করেন অন্দরসজ্জা শিল্পীরা। মার্জিত ভাব আনতে গাঢ় নীল বা সবুজ ব্যবহার করা যেতে পারে।
৪. রান্নাঘর: হেঁসেলে উজ্জ্বল ও পরিষ্কার রং (যেমন সাদা, হালকা হলুদ, হালকা নীল) সতেজতা ও পরিচ্ছন্নতার অনুভূতি দেয়। হালকা কমলা বা পীচ উষ্ণতা যোগ করতে পারে। ছোট রান্নাঘরে গাঢ় রং এড়িয়ে যাওয়াই ভাল। গাঢ় রঙে ছোট ঘরকে আরও ছোট দেখায়। রান্নাঘর দক্ষিণ-পূর্ব দিকে থাকলে আগুন ও শক্তির সুষম ভারসাম্য বজায় থাকে।
৫. পড়ার ঘর বা অফিস: মনে করা হয় সবুজ, নীল ইত্যাদি রং মনোযোগ বৃদ্ধি করে। সৃজনশীলতা বাড়াতে পরিমিত হলুদ বা কমলা ব্যবহার করা যেতে পারে। অফিসে ধূসর বা বেইজ রং ব্যবহার করতে পারেন। এই রংগুলি পেশাদার পরিবেশ তৈরি করে। খুব উজ্জ্বল বা চটকদার রং এড়ানো উচিত, কারণ তা পড়াশোনায় মনোসংযোগে ব্যাঘাত ঘটায়।
৬. পুজোর ঘর: পবিত্রতা এবং স্নিগ্ধতার প্রতীক হিসেবে এই ঘরে সাদা, হালকা হলুদ বা হালকা গোলাপি ব্যবহার করা যেতে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর-পূর্ব কোণে পূজোর ঘর থেকে শুভ লক্ষণ পাশাপাশি নরম রং থাকলে তাতে ধ্যান ও প্রার্থনার পরিবেশ তৈরি হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?