শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৯ জুলাই ২০২৫ ১৬ : ৩৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মদ্যপান শরীরের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। নিয়মিত মদ্যপানে আরও ঝক্কি বাড়ে। একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যু পর্যন্ত হয়। আধুনিক যুগে মহিলাদের মধ্যে মদ্যপানের প্রবণতা পাল্লা দিয়ে বাড়ছে। এমনকী কয়েকটি এলাকায় মদ্যপানে ছেলেদের টেক্কা দেন মেয়েরা।
জানেন কি, ভারতের কোন রাজ্যে মেয়েদের মদ্যপানের হার সবচেয়ে বেশি? বিশেষত কমবয়সি, কিশোরী, তরুণীদের মধ্যেও মদ্যপানের প্রবণতা বেশি এই রাজ্যে। সম্প্রতি ইউনিয়ন মিনিস্ট্রি অব হেল্থ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই প্রশ্নের উত্তর দিয়েছে। টানা কয়েক বছরে সমীক্ষা করে পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে তারা।
সমীক্ষায় জানা গেছে, ভারতের মধ্যে উত্তর পূর্বের রাজ্য অসমে মেয়েদের মদ্যপানের হার সবচেয়ে বেশি। গোটা দেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের মদ্যপানের হার ১.২ শতাংশ। সেখানে শুধুমাত্র অসমেই ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের মদ্যপানের হার কয়েকগুণ বেশি। এই রাজ্যে মহিলাদের মদ্যপানের হার ১৬.৫ শতাংশ।
মহিলাদের মদ্যপানের হারে দ্বিতীয় স্থানে কোন রাজ্য? সমীক্ষায় জানা গেছে, তালিকায় অসমের পরেই রয়েছে মেঘালয়। অসমের তুলনায় কম হলেও, দেশের তুলনায় গড়ে কয়েকগুণ বেশি। মেঘালয়ে ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে মদ্যপানের হার ৮.৭ শতাংশ। যা অসমের তুলনায় বেশ খানিকটা কম।
তৃতীয় স্থানে কোন রাজ্য? সমীক্ষা অনুযায়ী, অসম, মেঘালয়ের পরেই রয়েছে অরুণাচল প্রদেশ। যদিও গত কয়েক বছরের তুলনায় চলতি বছরে অরুণাচল প্রদেশে মদ্যপানের হার বেশ খানিকটা কমে গিয়েছে। অরুণাচল প্রদেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে মদ্যপানের হার ৩.৩ শতাংশ। মহিলাদের মদ্যপানের প্রবণতা কমলেও, পুরুষদের নিয়মিত মদ খাওয়ার অভ্যাস বাড়ছে অরুণাচল প্রদেশে। গত কয়েক বছরে এই রাজ্যে পুরুষদের মদ্যপানের হার আরও বেড়েছে। পরিসংখ্যান বলছে, অরুণাচল প্রদেশে ১৫ থেকে ৪৯ বছর বয়সি পুরুষদের মধ্যে মদ্যপানের হার বেড়ে দাঁড়িয়েছে ৫৯ শতাংশ।
তালিকায় এরপরই রয়েছে সিকিম ও ছত্তিশগড়। সিকিমে এই বয়সের মধ্যে মহিলাদের মদ্যপানের হার ০.৩ শতাংশ এবং ছত্তিশগড়ে সেই হার ০.২ শতাংশ। কয়েকটি রাজ্যে আবার মহিলাদের মদ্যপানের হার হু হু করে কমেছে। সেই তালিকায় রয়েছে ঝাড়খণ্ড ও ত্রিপুরা।
সমীক্ষা অনুযায়ী, এর আগে ঝাড়খণ্ডে ১৫ থেকে ৪৯ বছর বয়সি মহিলাদের মধ্যে মদ্যপানের হার ছিল ৯.৯ শতাংশ এবং ত্রিপুরায় ছিল ৯.৬ শতাংশ। এই দুই রাজ্যেই উল্লেখযোগ্যভাবে কমেছে মহিলাদের মদ্যপানের প্রবণতা। বর্তমানে ঝাড়খণ্ডে মহিলাদের মদ্যপানের হার ০.৩ শতাংশ এবং ত্রিপুরায় আরও কমে ০.৮ শতাংশ।
সমীক্ষায় আরও একটি তাৎপর্যপূর্ণ দিক রয়েছে। একাধিক বড় শহরে মহিলাদের মদ্যপানের হার ক্রমেই নিম্নমুখী। মেট্রোপলিটন শহরগুলিতে বিশেষত এই প্রবণতা বেশি থাকে। যেমন, মহারাষ্ট্র, দিল্লি, কর্ণাটক। এই শহরগুলিতে বেসরকারি প্রতিষ্ঠানের ছড়াছড়ি। কর্মীর সংখ্যাও বহু। তা সত্ত্বেও এই রাজ্যগুলিতে মদ্যপানের হার কমছে। তালিকায় উত্তর পূর্বের রাজ্যগুলির তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে এই মেট্রোপলিটন শহরগুলি। যা ইতিবাচক বলেই মন্তব্য করেছেন চিকিৎসকরা। মদ্যপানের হার কমানোর জন্য একাধিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নারী, পুরুষ নির্বিশেষে কোভিডের পর সকলেই স্বাস্থ্য সচেতন। সেই কারণেই মদ্যপানের প্রবৃত্তি কমছে বলেই ধারণা অনেকের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?