মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৯ জুলাই ২০২৫ ১৫ : ৫৩Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: যুবপ্রজন্মের স্টাইল স্টেটমেন্টে এখন ট্যাটু এক অবিচ্ছেদ্য অংশ। শরীরের নানা অংশে শিল্পের নিপুণ ছোঁয়া যেন হয়ে উঠেছে আত্মপরিচয়ের রঙিন অভিব্যক্তি। কিন্তু সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন এক তথ্য, যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে চিকিৎসক মহলে। গবেষকদের মতে, ট্যাটুর কালি শরীরে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে বলে দাবি করেছেন গবেষকরা।
গবেষণাটি হয়েছে ডেনমার্কে। যমজ ভাইবোনদের উপর করা হয়েছে পরীক্ষাটি। গবেষণায় দেখা গিয়েছে ট্যাটু আছে এমন ব্যক্তিদের ট্যাটু না থাকা ভাই বা বোনের তুলনায় লিম্ফোমা ও ত্বকের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশ কয়েকগুণ বেশি। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক পিয়ার-রিভিউড বিজ্ঞান পত্রিকা বিএমসি পাবলিক হেলথ-এ।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
গবেষণাপত্রে বলা হয়েছে, ট্যাটুর কালি ত্বকে প্রবেশ করার পর তা শুধু ত্বকের নিচেই থাকে না। ক্রমশ সেই কালি শরীরের লসিকা গ্রন্থি ও রক্তপ্রবাহেও ছড়িয়ে পড়ে। এর ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশেষ করে যাঁদের বড় আকারের ট্যাটু রয়েছে (হাতের তালুর চেয়েও বড়) তাঁদের মধ্যে লিম্ফোমার ঝুঁকি প্রায় তিন গুণ বেশি আর ত্বকের ক্যানসারের আশঙ্কা প্রায় চার গুণ বেশি বলে ধরা পড়েছে গবেষণায়। চিকিৎসকদের মতে, বিশেষত কালো রঙের ট্যাটুর কালি বেশি বিপজ্জনক। কারণ এই কালি তৈরিতে ব্যবহৃত উপাদানগুলির মধ্যে আরোমেটিক হাইড্রোকার্বনের মতো ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক থাকে।
গবেষকেরা জানাচ্ছেন, এই কালি শরীরে জমা হওয়ার পর ত্বকে এক ধরনের মৃদু কিন্তু দীর্ঘস্থায়ী প্রদাহের সৃষ্টি করে। এই দীর্ঘস্থায়ী ইনফ্ল্যামেশন থেকেই কোষের অস্বাভাবিক বিভাজন শুরু হতে পারে, যা পরবর্তীকালে ক্যানসারের রূপ নেয়।
এই গবেষণার অন্যতম লেখক অধ্যাপক সেবাস্তিয়ান ক্লেমেনসেন বলেছেন, “আমরা মনে করি, ট্যাটুর কালির উপাদানগুলি সম্পর্কে আরও স্বচ্ছতা আনা এবং সেগুলিকে নিয়ন্ত্রণের আওতায় আনার সময় এসেছে। এই শিল্পের জনপ্রিয়তার কথা মাথায় রেখে জনসচেতনতা মূলক প্রচার করা খুবই জরুরি।”
চিকিৎসক মহলও মনে করছেন, এই বিষয়ে বিস্তৃত গবেষণা প্রয়োজন। কারণ এই প্রাথমিক ফলাফল যথেষ্ট উদ্বেগজনক। অন্য একটি সমীক্ষায় জানা গিয়েছে বর্তমান প্রজন্মের ১৮ থেকে ৩৫ বছরের তরুণ-তরুণীদের মধ্যে একটি বড় অংশ কমবেশি ট্যাটু করেছেন বা ভবিষ্যতে করাতে চান। তাই বিশেষজ্ঞদের মতে, ট্যাটু করানোর আগে কালি কী উপাদানে তৈরি, সেটি যাচাই করে নেওয়া এবং লাইসেন্সপ্রাপ্ত পরিচ্ছন্ন ট্যাটু স্টুডিওতে যাওয়া খুবই জরুরি।
সবমিলিয়ে ট্যাটু কি ক্যানসারের কারণ? তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে এখনও সময় লাগবে ঠিকই। তবে নতুন এই গবেষণায় দেখা দিয়েছে বড় আশঙ্কা। স্টাইলের মোড়কে কি লুকিয়ে আছে ভবিষ্যতের স্বাস্থ্যঝুঁকি? উত্তর দেবে সময়ই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?