বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাত্র ১০ মিনিটের বৃষ্টিতে ভেসে গেল গোটা দিল্লি শহর! জনজীবন চরম বিপর্যস্ত, কী বলছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী আতিশি? 

আর্যা ঘটক | ২৯ জুলাই ২০২৫ ১৫ : ১৫Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে এবার ভয়াবহ পরিস্থিতি। সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে প্রবল বৃষ্টিপাতে রাজধানী দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর)-এর একাধিক অংশ কার্যত অচল হয়ে পড়েছে। বিভিন্ন প্রধান সড়কগুলিতে জল জমে যাওয়ার ফলে যান চলাচলে মারাত্মক প্রভাব পড়েছে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) গোটা দিল্লি শহরের জন্য ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করেছে। এমনকি আগামী কয়েকদিনেও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

দিল্লির কনট প্লেস, আইটিও, প্রগতি ময়দান, পাঁচকুইয়ান রোড এবং বাহাদুর শাহ জাফর মার্গের মতো এলাকাগুলিতে ভয়াবহ জল জমে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়েছে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, যানবাহনগুলি ধীর গতিতে জলমগ্ন সড়কের মধ্য দিয়ে চলাচল করছে। এর ফলে সাধারণ মানুষ কষ্টে রাস্তায় যাতায়াত করছে৷ অনেক কষ্টে তারা রাস্তা পার হচ্ছে। মহারানি বাগ, সিভি রমণ মার্গ এবং কনট প্লেস আউটার সার্কেল এলাকায় রাস্তা বৃষ্টির জলে ভেসে যাচ্ছে। অনেক গাড়ি জলে প্রায় পুরোপুরি ডুবে যায়।

ঢৌলা কুয়ান, মিন্টো ব্রিজ, নারায়ণা, আর কে পুরম এবং জংপুরা এলাকায়ও কিছুটা জলাবদ্ধতার খবর পাওয়া গিয়েছে। মতি বাগ, পুল প্রহ্লাদপুর, টলকাটোরা রোড, মুখার্জী নগর এবং রোহিনীর মতো গুরুত্বপূর্ণ সড়কগুলিতেও ব্যাপক জল জমে যায়। এর ফলে সাধারণ কর্মজীবী মানুষ এবং ছাত্রছাত্রীদের ভয়ানক ভোগান্তির মুখে পড়তে হয়।

ঘটনার জেরে প্রাক্তন দিল্লির মুখ্যমন্ত্রী আতিশি বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে দিল্লির পরিকাঠামোর করুণ অবস্থার জন্য তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, 'দিল্লির পাঁচকুইয়ান রোডের অবস্থা মাত্র ১০ মিনিটের মধ্যে বৃষ্টিতে এরকম! এটি সরকারের কৃতিত্ব! কোথায় দিল্লির পিডব্লিউডি মন্ত্রী?' 

আরও একটি পোস্টে আতিশি জানান, 'সিভিল লাইন্স, যেখানে এলজি সাহেব ও মুখ্যমন্ত্রীর বাড়ি, সেখানে রাস্তাগুলো জলে ভেসে যাচ্ছে। ১০ মিনিট বৃষ্টি হলেই দিল্লির এই অবস্থা।' পাশপাশি তিনি সেই রাস্তার ভিডিও ফুটেজও শেয়ার করেন।

অন্যদিকে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বিজেপি ও আপ, উভয় সরকারের দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে সরব হয়েছেন। তিনি বলেন, 'সবাই সমস্যার সম্মুখীন হচ্ছেন-ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ, অফিসার, এমনকি সাংসদরাও সংসদে পৌঁছাতে দেরি করছেন। দিল্লির ৯০ শতাংশ এলাকায় জলাবদ্ধতা। বিজেপি আপকে দোষ দেয়, আপ বিজেপিকে। কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে দিল্লির সাধারণ মানুষকেই।'

আরও পড়ুনঃ 'এত তাড়াহুড়ো কেন দিদি?' কুম্ভে গঙ্গায় তরুণীর কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খেলেন নেটিজেনরা...

আইএমডি জানিয়েছে, দিল্লি ও এনসিআর এলাকায় ৩ আগস্ট পর্যন্ত মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত চলবে। এর সঙ্গে বর্জ্রপাত ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বাতাস বইতে পারে। পূর্ব এনসিআরের জন্য রেড অ্যালার্ট এবং বাকি অঞ্চলের জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর। 

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮:৩০ পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৮ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সকাল ৯ টার দিকে দিল্লির বায়ু মান সূচক (AQI) ছিল ৮৭। যা স্বভাবতই সন্তোষজনক বিভাগে পড়ছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭০ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা মৌসুমের স্বাভাবিকের তুলনায় কিছুটা কম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া