বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বেপরোয়া এসইউভি ঢুকে পড়ল হোটেলে, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সবাই, ভিডিও ভাইরালে চাঞ্চল্য 

আর্যা ঘটক | ২৯ জুলাই ২০২৫ ১৪ : ৩৩Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: উত্তর প্রদেশে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি গাড়ি হোটেলের কাঁচের দরজায় আচমকা ধাক্কা মেরে সেটিকে মুহূর্তের মধ্যে চূর্ণবিচূর্ণ করে ফেলছে। আর এই ঘটনায় আশেপাশের লোকজন আতঙ্কে ছুটে পালাচ্ছে। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বেরেলির হোটেল র‍্যামাদায়। ঘটনা ঘিরে শোরগোল। 

সূত্রে জানা গিয়েছে, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে জানান, 'বেরেলিতেএকজন মহিলা আইনজীবী গাড়ি রিভার্স করতে গিয়ে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর হোটেল র‍্যামাদার মেন দরজায় ধাক্কা মারেন এবং গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়েন। ঘটনার জেরে দরজার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মানুষ প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছোটে।' সিসিটিভি ফুটেজ সামনে আসতেই দেখা গিয়েছে।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ঘটনাটি ঘটে ২৫ জুলাই রাত প্রায় ১১টা নাগাদ। ফুটেজে আরও দেখা গিয়েছে, বেশ কয়েকজন ব্যক্তি হোটেলের সামনে দাঁড়িয়ে ছিলেন। এরপর একটি এসিউভি (SUV গাড়ি রিভার্স করতে গিয়ে আচমকা নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যে গিয়ে সোজা কাঁচের দরজায় ধাক্কা মারে গাড়িটি।

ধাক্কার সঙ্গে সঙ্গে কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবং উপস্থিত মানুষজন আতঙ্কে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এসিউভি-টি হোটেলের লবির মধ্যে গিয়ে থেমে যায়।

আরও পড়ুনঃ 'এত তাড়াহুড়ো কেন দিদি?' কুম্ভে গঙ্গায় তরুণীর কাণ্ড দেখে হেসে গড়াগড়ি খেলেন নেটিজেনরা...

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণহীন গাড়িটি শেষমেষ হোটেলের রিসেপশন কাউন্টারের সামনে গিয়ে থেমে যায়। খবর অনুযায়ী গাড়ির চালক একজন মহিলা আইনজীবী ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, কীভাবে একটি বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে। 

ভিডিওটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন মন্তব্য করে বলেন, ' ঘটনাস্থল থেকে আরেকটা গাড়ি ধীরে ধীরে বেরিয়ে গেল কেন? তার সামনের দিকেই তো ভয়াবহ ধাক্কা খাওয়া দেখা যাচ্ছে, সে দাঁড়িয়ে দেখল না?' আরেকজন লেখেন, 'এই ধরণের পরিস্থিতিতে আমি পড়লে কী করতাম বুঝে উঠতে পারছিনা।' কেও আবার মন্তব্য করেছেন, ' এমন মানসিকতা পরিত্যাগ করা উচিৎ। যেখানে চোখের সামনে এমন ভয়াবহ ঘটনা ঘটে চলেছে, অথচ তাঁকে সাহায্য করার বদলে একজন তাঁর কেক বাঁচাতে ব্যস্ত, আরেকজন গাড়ি নিয়ে বেরিয়ে গেল সাহায্য না করে।'

ঘটনার জেরে আরও একজন লিখেছেন, 'রিভার্স গিয়ার চালানো সত্যিই কঠিন।' অন্য একজন আবার ব্যঙ্গ করে মন্তব্য করেন, 'ভারতে ড্রাইভিং টেস্ট আরও কঠিন হওয়া উচিৎ, যেমনটা পশ্চিমা দেশগুলোতে হয়।'

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, এই ভয়াবহ ঘটনার পর বারাদারী থানার ইন্সপেক্টর ধনঞ্জয় পান্ডে হোটেল পরিদর্শণ করতে আসেন। তবে খবর অনুযায়ী, এই বিষয়ে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুনঃ ইনিই ভারতের 'সবচেয়ে দরিদ্র মানুষ', মধ্যপ্রদেশে চাঞ্চল্যকর ঘটনা, সত্য জানলে ভিরমি খাবেন

বর্তমানে হোটেল কর্তৃপক্ষ এবং গাড়িচালকের পরিবারের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা হয় বলে সূত্রে জানা গিয়েছে৷


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া