শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | হোটেলের ঘরে লুকানো ক্যামেরা! নিরাপত্তা ঠিক আছে তো? বেড়াতে গিয়ে কোন কোন বিষয় যাচাই না করলেই বিপদে পড়বেন?

নিজস্ব সংবাদদাতা | ২৯ জুলাই ২০২৫ ১৪ : ১৪Soma Majumder

কোনও হোটেল কিংবা হোম স্টে বুক করার সময়ে সবচেয়ে বেশি কোন বিষয়টি আপনার দৃষ্টি আকর্ষণ করে? লোকেশন? রুমের ভিউ? ফ্রি ওয়াইফাই? নাকি বাহারি খাবার সাজানো বাফেট? হ্যাঁ, এসবই হোটেল পছন্দ হওয়ার মাপকাঠি হয় বই কী! তবে সব  কিছুর মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই উপেক্ষা করে যান, তা হল নিরাপত্তা। আপনি সোলো ট্রাভেল করুন কিংবা পরিবারের সঙ্গে ঘুরতে যান অথবা ওয়ার্ক ট্রিপ, সবেতেই হোটেলের নিরাপত্তা ঠিক না থাকলে বিপত্তি আসতে পারে। আচমকা অচেনা জায়গায় গিয়ে নষ্ট হতে পারে মনের শান্তি। তাই হোটেল বুকিংয়ের সময়ে নিরাপত্তার বিষয়গুলি খতিয়ে দেখা জরুরি। 

* সামর্থ্যের মধ্যে সঠিক নির্বাচনঃ গবেষণায় দেখা গিয়েছে, একটু বেশি বাজেটের হোটেলগুলোতে নিরাপত্তা বেশি থাকে। কিন্তু যদি আপনার বাজেট সীমিত হয়, তাহলে খানিকটা সময় নিয়ে যাচাই করে হোটেল বুকিং করুন। চাইলে যে জায়গায় যাচ্ছেন, সেখানকার গুগল ম্যাপ স্যাটেলাইট এবং রাস্তার অবস্থান দেখে নিন। এক্ষেত্রে অনেক সময়ে রিভিউও সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তবে দামি হোটেল মানেই যে সবসময়ে নিরাপত্তা ঠিক থাকবে এমনটা নয়।  

আরও পড়ুনঃ রোগবালাই দূরে রাখতে তামার পাত্রে জল খান? ব্যবহারে এই সব ভুল করলেই সাড়ে সর্বনাশ! উপকারের বদলে 'বিষ' যাবে শরীরে

* লক চেক করুনঃ হোটেলে ঘুম থেকে ওঠার পর প্রথমেই দরজার লক চেক করুন। দরজা ঠিকমতো আটকাচ্ছে কিনা দেখে নিন। জানলার নিরাপত্তাও দেখুন। হোটেলের রুম লক করার ব্যবস্থায় যেন খামতি না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। 

* লুকানা ক্যামেরাঃ আজকাল প্রায়ই হোটেলের রুমে ক্যামেরা লুকিয়ে রাখার খবর শিরোনামে উঠে আসে। তাই রুমে ঢুকে প্রথমেই বিষয়টি দেখতে ভুলবেন না। বিশেষ করে ঘড়ি, টিভি, স্মোক ডিটেকটরের মতো কিছু জায়গায় সন্দেহজনক কিছু মনে হলে এড়িয়ে যাবেন না। সেক্ষেত্রে ফোনের ফ্ল্যাশলাইট জ্বেলে কোনও অতিদ্রুত লেন্স কিংবা অস্বাভাবিক প্রতিবিম্ব খুঁজতে পারেন। লুকোনো ক্যামেরা খুঁজতে কিছু অ্যাপও রয়েছে। 

* আপৎকালীন দরজাঃ আপনার রুমের কতটা দূরে আপৎকালীন এক্সিট রয়েছে আগেই দেখে রাখুন। শুধু তাই নয়, রুমের বাইরে দরজার কোথা দিয়ে সিড়ি রয়েছে তাও দেখে রাখুন। তাহলে যে কোনও আপৎকালীন অবস্থায় বিপদে পড়বেন না। 

* হোটেলের প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থাঃ হোটেলের কিছু প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা থাকে। যা আপনি রুমে যাওয়ার আগেই দেখে রাখুন। যেমন- সিসিটিভি, আধুনিক লক, ইন-রুম সেফ, কি কার্ড, সাধারণ জায়গায় উজ্জ্বল আলো। 

* ডিজিটাল সুরক্ষাঃ হোটেল সুরক্ষিত হলেও পাবলিক ওয়াইফাই নাও হতে পারে। মনে রাখবেন, হ্যাকাররা অসুরক্ষিত নেটওয়ার্কে বিপদ ডেকে আনে, তাই সবসময়ে ভিপ্যান ব্যবহার করুন। এটি আপনার তথ্য সুরক্ষিত রাখবে। 

* শৌচাগারে নিরাপত্তাঃ শুধু রুম নয়, শৌচাগারেও হতে পারে বিপদ। বাথরুমে স্লিপারি মেঝে থেকে গিসারে গরম জলের সমস্যা, সবই প্রথমে যাচাই করে নিন। 

* সন্দেহ হলেই যাচাই করুনঃ হোটেলের কোনও কিছুতে যদি সন্দেহ হয় যেমন রুম, কর্মী, পরিবেশ, তাহলে প্রথমেই বলুন। আপনার কাউকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। মনে রাখবেন, সবকিছুর থেকে আপনার স্বাচ্ছন্দ্যই বেশি গুরুত্বপূর্ণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া