শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ২৯ জুলাই ২০২৫ ১৪ : ০৫Soma Majumder
সেই প্রাচীনযুগে তামার পাত্রে জল পানের অভ্যাস ছিল। তবে মাঝে অবশ্য সেই অভ্যাস খানিকটা নড়বড়ে হয়েছিল। ইদানীং ফের তামার পাত্র বা বোতল ব্যবহারের চল শুরু হয়েছে। ঘরের টেবিলে তামার জগ কিংবা অফিসের ডেক্সে পাকাপাকি জায়গা করে নিয়েছে তামার বোতল। সারা রাত তামার গ্লাসে জল রেখে, সকালে সেই জল খাওয়ার রেওয়াজ মানছেন বহু বাড়ির সদস্যরা।
দেহে তামা বা কপারের পরিমাণ কমে গেলে থাইরয়েডের সমস্যা দেখা দিতে পারে। তাই তামার পাত্র থেকে জল খেলে সেই ঘাটতি মিটবে। থাইরয়েড গ্রন্থির বিভিন্ন হরমোনের সমস্যায় এই তামা অনেক উপকার দেয়। তামার সব থেকে বড় গুণ হল হজম ক্ষমতাকে শক্তিশালী করা। গ্যাস-অম্বল, হজমের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। তামার পাত্রে জল খাওয়া শুরু করলে এই সমস্যার চটজলদি সমাধান হতে পারে। তামায় থাকা উপকারী উপাদান খাদ্যনালিতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। হজমের সমস্যা নিয়ন্ত্রণে থাকলে কমতে পারে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও। প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিড্যান্ট থাকায় রোজ সকালে খালি পেটে তামার পাত্রে জল খেলে প্রদাহের সমস্যায় উপকার পাবেন। যারা বাতের সমস্যায় ভুগছেন আরাম পারেন তাঁরাও।
আরও পড়ুনঃ ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আগে থেকেই জানান দেয় শরীর! কোন কোন লক্ষণ দেখে বুঝবেন বিপদ সঙ্কেত
তামার পাত্রে রাখা জল পান করার একাধিক উপকার রয়েছে। বিশেষজ্ঞদের মতে, রক্তে লোহিত কণিকার মাত্রা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় তামা বা কপার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সঙ্গে হার্টের সমস্যা, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপের মতো বহু রোগ প্রতিরোধ করতে পারে। ভাল রাখে হাড়ের স্বাস্থ্যও। তাই ক্রনিক বাতের ব্যথা নিয়ন্ত্রণে রাখতেও তামার পাত্রে জল খেলে উপকার পাওয়া যায়। তবে শরীরের জন্য উপকারি হয় নিয়ম মেনে জল খেলে। সেই নিয়মে ভুল হলে হতে পারে উল্টো ফল। অর্থাৎ তামার পাত্রের কোনও উপকারই কাজে লাগবে না, যদি না সঠিকভাবে তামার পাত্র ব্যবহার করা হয়। কারণ ব্যবহারের ভুলে বাড়তে পারে গুরুতর রোগের ঝুঁকি।
তামার বোতলে জল খাওয়ার ক্ষেত্রে পরিমাণের বিষয়ে সতর্ক থাকতে হবে। পুষ্টিবিদদের পরামর্শ, বেশি মাত্রায় তামা শরীরে প্রবেশ করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এমনকী শরীরে বিষক্রিয়া হওয়ার আশঙ্কা থাকে। তাই তামার বোতল বা গ্লাস ব্যবহারের জন্য কী কী নিয়ম মেনে চলবেন জেনে নিন।

* সারা দিন ধরে তামার বোতলে জল খাওয়া উচিত নয়। এই অভ্যাস অজান্তে শরীরের বিপদ ডেকে আনে। এর ফলে পেটের সমস্যা, বমি হতে পারে। লিভার ও কিডনির উপরও প্রভাব পড়ে।
* তামার গ্লাসে লেবুর রস খাওয়া চলবে না। সকালবেলা অনেকের উষ্ণ জলে লেবুর রস এবং মধু দিয়ে খাওয়ার অভ্যাস রয়েছে। কিন্তু এই মিশ্রণ তামার গ্লাসে খেলে তা বিষের মতো কাজ করবে। যা পেটের জন্য বিপজ্জনক।
* নিয়মিত তামার বোতল ধোয়া উচিত। তবে বেশি মাজা-ঘষা করলে তামার উপকারী গুণ কমতে শুরু করে। তাই প্রতিবার ব্যবহারের পর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। মাসে একবার নুন ও লেবু দিয়ে ভালভাবে পরিষ্কার করুন।পূর্ণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?