বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ফার্স্ট গার্ল, তাও শিক্ষিকার বকুনি! সহপাঠীদের সামনেই মুখে ছুড়ে মারেন উত্তরপত্র, অপমানে যা করল দশম শ্রেণির ছাত্রী

পল্লবী ঘোষ | ২৯ জুলাই ২০২৫ ১৪ : ০১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ক্লাসের টপার। মেধাবী ছাত্রী সকলেরই প্রিয় পাত্রী। শুধু যে পড়াশোনায় মনোযোগী, তাইই নয়, নম্র, ভদ্র ব্যবহারের জন্যেও সকলের সুনজরে ছিল সে। শিক্ষিকারাও প্রশংসায় ভরিয়ে দিতেন। এর মাঝেই ঘটল বিপত্তি। হঠাৎ একদিন সহপাঠীদের সামনেই তাকে বকাঝকা করেন এক শিক্ষিকা। সেই বকুনি সহ্য করতে না পেরেই চরম পদক্ষেপ করল সে। 

জানা গেছে, সহপাঠীদের সামনেই শিক্ষিকা ছাত্রীর মুখে ছুড়ে মেরেছিলেন উত্তরপত্র। সঠিক উত্তর লেখা সত্ত্বেও, তার বিরুদ্ধে চিটিং করার অভিযোগ তুলেছিলেন শিক্ষিকা। সকলের সামনে তুমুল বকাঝকা করায়, চরম অপমানিত বোধ করেন ছাত্রী। স্কুল থেকে বাড়ি ফিরেই অপমানে আত্মঘাতী হল সে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২৪ জুলাই ঘটনাটি ঘটেছে ত্রিপুরায়। পুলিশ জানিয়েছে, দশম শ্রেণির ছাত্রীটি সোনাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পড়ুয়া ছিল। ষষ্ঠ শ্রেণি থেকেই সে ক্লাসের টপার। মেধাবী ফার্স্ট গার্লের প্রশংসা বরাবরই পঞ্চমুখ ছিলেন শিক্ষিকা। দিন কয়েক আগে স্কুলের মধ্যেই চরম অপমানের শিকার হয় সে। 

আরও পড়ুন: শিবের মাথায় জল ঢালতে গিয়ে আর বাড়ি ফেরা হল না, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ১৮ পুণ্যার্থীর রক্তাক্ত, নিথর দেহ, দেওঘরে ভয়াবহ দুর্ঘটনা

দশম শ্রেণির ছাত্রীর সহপাঠীরা জানিয়েছে, জীবন বিজ্ঞানের শিক্ষিকা বীনা দাস পাতারি চরম বকাঝকা করেন তাকে। পরীক্ষায় সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল সে। কিন্তু শিক্ষিকার অভিযোগ, সে চিটিং করেছে। কোনও সহপাঠীর থেকে উত্তর জেনে লিখেছে। বই দেখেও হুবহু উত্তর টুকতে পারে। চিটিংয়ের অভিযোগে সকলের সামনে শিক্ষিকা তীব্র নিন্দা করেন তাকে। এমনকী সহপাঠীদের সামনেই তার মুখে উত্তরপত্র ছুড়ে মারেন। সে বারবার জানিয়েছিল, নিজের সব প্রশ্নের উত্তর লিখেছে। কারও থেকে কোনও সাহায্য নেয়নি। কিন্তু শিক্ষিকা তার কথার গুরুত্ব দেননি। 

জানা গেছে, স্কুলেই কান্নায় ভেঙে পড়েছিল ছাত্রীটি। স্কুল ছুটির পর বাড়িতে গিয়েই চরম পদক্ষেপ করে সে। বিলোনিয়া সাব ডিভিশনের বরপাথারি- সোনপুর এলাকায় তার বাড়ি। বিকেল বেলায় বাড়িতে পৌঁছেই বিষ খেয়ে আত্মহত্যা করে ১৫ বছরের কিশোরী। খানিকক্ষণ পর টের পায় তার পরিবার। 

তড়িঘড়ি করে তাকে উদ্ধার করে প্রথমে বরপাথারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছিল পরিবার।‌ এরপর সেখান থেকে শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে শারীরিক অবস্থার আরও অবনতি হলে, আগরতলার জিবি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও, ঘটনার পরদিনই হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। 

এরপরই রাজনগর পিআর বাড়ি থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে। জানা গেছে, ছাত্রীর পরিবার অত্যন্ত দরিদ্র। বাবা পেশায় কৃষক। আর্থিক অনটনে সংসারে সব খরচ চালাতে পারেন না। তবে মেয়ের পড়াশোনায় কখনও বাধা দেননি। বরং মেয়ের পড়ার জন্য সংসারের খরচ বাঁচিয়ে বই, খাতা কিনে দিতেন। 

এই ঘটনার পর জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।‌ শোকের ছায়া মৃত ছাত্রীর গ্রামেও‌‌। ঘটনাটি জানতে পেরেই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন প্রাক্তন স্বাস্থ্য মন্ত্রী ও কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। হাসপাতালেও ছাত্রীকে দেখতে গিয়েছিলেন তিনি। মৃত ছাত্রীর পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেবেন বলেও আশ্বাস দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া