শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

French Billionaire Nicolas Puech wants to give his fortune to former Gardener

লাইফস্টাইল | লক্ষ কোটির সম্পত্তি বাড়ির মালিকে দিয়ে যেতে চান ধনকুবের! নিঃস্ব থেকে রাজপুত্র হওয়ার অপেক্ষায় যুবক

আকাশ দেবনাথ | ২৯ জুলাই ২০২৫ ১৩ : ৩৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সম্পত্তি চেয়েও বড় ‘আপনজন’! সেই আপনজন যে পরিবারের কেউ হবেন এমনও নয়। কখনও কখনও আপাতদৃষ্টিতে বহিরাগত একজন মানুষও হয়ে উঠতে পারেন সন্তানতুল্য। তেমনই একটি ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। বাগানবাড়ির প্রাক্তন মালিকে দত্তক নিতে চাইছেন এক নিঃসন্তান ধনকুবের, দিয়ে যেতে চাইছেন কোটি কোটি টাকার সম্পত্তি।
শুনতে সিনেমার মতো লাগলেও ঘটনাটি কিন্তু বাস্তব। যে ধনকুবের এমন ঘটনা ঘটিয়েছেন তিনি প্যারিসের বিশ্বখ্যাত ফ্যাশন হাউজ হারমেস-এর প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য নিকোলাস পুয়েচ। পুয়েচ এক সময় প্রতিষ্ঠানের বড় অংশীদার ছিলেন। তাঁর সম্পত্তির পরিমাণ ১৩ বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ১ লক্ষ কোটি টাকারও বেশি। তাঁর ইচ্ছেয় সেই সম্পত্তির ভাগীদার হতে চলেছেন এক সময়ের পরিচারক!
কে সেই ভাগ্যবান? যাঁকে পুত্রবৎ স্নেহে সব কিছু ডি যেতে চান নিকোলাস? নাম নেই। পরিচয়ও গোপন। শুধু জানা যাচ্ছে, তিনি ছিলেন তাঁর বাড়ির পরিচারক, মালি এবং বাড়ির হ্যান্ডিম্যান। এখন সেই মানুষটিকেই দত্তক নিতে চাইছেন হেরমেস সাম্রাজ্যের উত্তরাধিকারী নিকোলাস পুয়েচ। শুধু তাই নয়, বিপুল সম্পত্তিও তুলে দিতে চাইছেন তাঁর হাতেই।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
নিকোলাস এখন আর ফ্রান্সে থাকেন না। থাকেন সুইজারল্যান্ডে। সেখানেই শহুরে কোলাহল থেকে দূরে স্নিগ্ধ পরিবেশে জীবন যাপন পুয়েচের। নিকোলাস বিয়ে করেননি, নেই কোনও সন্তানও। পরিবারের অন্যদের সঙ্গেও তাঁর সম্পর্ক ছিন্ন হয়েছে বহু বছর আগে। ফলে আক্ষরিক অর্থেই তিনি একা। এই অবস্থায় দীর্ঘদিনের প্রাক্তন মালি ও সহকারীই হয়ে ওঠেন তাঁর সবচেয়ে ঘনিষ্ঠজন। সেই মানুষটিকেই আইনি দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন পুয়েচ। তাঁকেই নিজের সন্তান হিসাবে পরিচয় দিতে চান তিনি।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
তবে গোটা প্রক্রিয়া মোটেই সহজ নয়। আইনি প্রক্রিয়ায় তৈরি হয়েছে এক নতুন বিতর্ক। তাঁরই তৈরি সংস্থা এখন দাবি করছে, নিকোলাসের এই সম্পত্তি ব্যক্তিগত নয়, এই সম্পত্তি জনহিতকর কাজে ব্যবহার হবে। পুয়েচ যদি দত্তক পুত্রের নামে সম্পত্তি হস্তান্তর করেন, তা হলে সেই তহবিল আইনগত ভাবে প্রশ্নের মুখে পড়বে। তাই ইতিমধ্যেই শুরু হয়েছে আইনি লড়াই।

কিন্তু নিজের সিদ্ধান্ত অনড় নিকোলাস। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, “একজন নিঃসঙ্গ বৃদ্ধ তাঁর শেষ ইচ্ছা প্রকাশ করছেন। তাঁর বিশ্বাসের মানুষের হাতে সবকিছু তুলে দিতে চান। এতে অন্যায় কোথায়?” আর পুয়েচ নিজেও জানিয়েছেন, পরিবার নয়, বিশ্বস্ততাই তাঁর কাছে সবচেয়ে বড় গুণ।
হেরমেস পরিবার এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে অভ্যন্তরীণ সূত্রের খবর, এই পদক্ষেপে তারা যথেষ্ট অস্বস্তিতে। পৃথিবীর সবচেয়ে বিত্তশালী পরিবারগুলির একটি এই পরিবার। উত্তরাধিকারের রীতি ভেঙে এমন এক অচেনা ব্যক্তির হাতে চলে যেতে চলেছে পারিবারিক সাম্রাজ্যের বিশাল অংশ। তাতেই অখুশি পরিবারের অন্যান্য সদস্যরা।
সবমিলিয়ে পুয়েচের এই সিদ্ধান্ত শেষপর্যন্ত আইনসিদ্ধ হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সুইস আদালতের রায়ের উপর অনেক কিছু নির্ভর করছে। তবে সামাজিকমাধ্যমে ইতিমধ্যেই আলোড়ন পড়ে গিয়েছে গোটা ঘটনায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া