শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৯ জুলাই ২০২৫ ১৩ : ৩৩Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সম্প্রতি হাস্যকর ঘটনা। চলতি বছরে কুম্ভ মেলায় শ'য়ে শ'য়ে ভক্তের সমাগম ঘটে গঙ্গাস্নানের উদ্দেশে। ধর্মীয় ভক্তি ও উৎসাহের মধ্যেও প্রবল সমাগমে শহরজুড়ে এখনও পর্যন্ত ইতিহাসে অন্যতম দীর্ঘ ট্রাফিক জ্যামের সাক্ষী হয়। তবে এই বিশাল ভিড়ের মধ্যেই একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে তা রীতিমতো হাসির খোরাক হয়ে উঠেছে নেটিজেনদের কাছে।
সম্প্রতি ঘটনাটি একটি ভাইরাল ভিডিওর মাধ্যমে প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, এক তরুণী নারকেল এবং একটি কাপড় হাতে নিয়ে গঙ্গায় নামছেন পূজা দেওয়ার উদ্দেশে। এরপর তিনি যখন ধীরে ধীরে জলে গিয়ে নারকেলটি নিবেদন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তখনই সামনে থাকা আরেক তরুণী সকলের দৃষ্টি আকর্ষণ করেন। দেখা যাচ্ছে তিনি একটি সাদা বস্তা টানছেন।
এরপর ভিডিওতে দেখা যাচ্ছে, তরুণীটি হাত জোড় করে নারকেলটি গঙ্গাজলে ফেলেন, কিন্তু সেটা জলে ভাসার আগেই পেছনের তরুণী বিদ্যুৎগতিতে ছুটে এসে সেটি কুড়িয়ে নিয়ে নিজের বস্তায় ভরে ফেলেন। মুহূর্তের মধ্যেই ঘটনা দেখে আশেপাশের ভক্তরা অবাক। তরুণী পুরো ঘটনায় এতটাই বিস্মিত হন যে চারপাশে তাকিয়ে বুঝতেই পারেন না কী হচ্ছে।
সূত্রে জানা গিয়েছে এই ভিডিওটি ইনস্টাগ্রামে @ps.reacts.05 নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ১১ কোটিরও বেশি বার দেখা হয়েছে। ইন্সটাগ্রামে ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, 'কী এত তাড়াহুড়ো ছিল, দিদি?' এই ক্যাপশন নেটিজেনদের কাছে দারুণভাবে হাসির খোরাক হয়ে ওঠে। পাশপাশি ঘটনার গতিকে দারুণভাবে বাড়িয়ে তোলে।
ভিডিওতে নেটিজেনরা কমেন্ট সেকশনে একের পর এক হাস্যকর প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, 'মনের ইচ্ছা এক সেকেন্ডেই পূর্ণ হলো!' আরেকজন মন্তব্য করেছেন, 'ভাবনা বদলে গেল এক মিনিটে।' তৃতীয়জন রসিকতা করে লেখেন, 'কী গতি ছিল নারীর হাতে!'
তবে সবাই যে ঘটনাটি মজার দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, তা নয়। কেউ কেউ একে পরিবেশবান্ধব বলে তুলে ধরেছেন। একজন ঘটনার প্রেক্ষিতে লিখেছেন, 'ইতিবাচকভাবে ভাবুন। এনার মতো লোক না থাকলে ঘাট নারকেল ও কাপড়ে ভর্তি থাকত। পরিষ্কার করাই কষ্টকর হতো।' আরেকজন মন্তব্য করে বলেন, 'রাগ করবেন না। মাতা রানি আপনার প্রসাদ গ্রহণ করেছেন। আর ধন্যবাদ দিন গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য।'
একজন মজার ছলে লেখেন, 'এই নারকেলটাই হয়তো আবার আমাদেরই কেউ বাজার থেকে কিনে আনবে! এটাই হল জুগাড়, ভাই!' একজন নাটকীয় ভঙ্গিতে লেখেন, 'আমি হলে তো ওই আন্টিকে একখানা মোক্ষম জবাবই দিয়ে দিতাম!' সম্প্রতি এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় হালকা মেজাজে হাসি-ঠাট্টার সূত্র হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি মানুষের ধর্মীয় রীতি এবং ভিড়ের মধ্যে ঘটা মজার ঘটনাগুলোর এক বাস্তব চিত্র তুলে ধরেছে। আর এই তরুণী চটজলদি প্রতিক্রিয়া এখন ইন্টারনেটের চোখে এক ‘ভাইরাল লিজেন্ড’-এ পরিণত হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?