বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এসির তলায় নাক ডেকে ঘুমোচ্ছেন চিকিৎসক, রক্তাক্ত অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা পড়ে থেকে মৃত্যু রোগীর, যোগীরাজ্যের ঘটনায় শোরগোল

কৌশিক রয় | ২৯ জুলাই ২০২৫ ১৩ : ০০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের মিরাটে লালা লাজপত রাই মেমোরিয়াল মেডিক্যাল কলেজে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। জানা গিয়েছে, এক সড়ক দুর্ঘটনায় হয়ে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এক আহত ব্যক্তিকে। কিন্তু তিনি হাসপাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও চিকিৎসকরা ঘুমোচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে। ভাইরাল হওয়া একটি সিসিটিভি ফুটেজে এই অবহেলার ছবি ধরা পড়ে। ঘটনার পর দুই জুনিয়র চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি, সুনীলকে পুলিশ লালা লাজপত রাই মেমোরিয়াল মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসেন তাঁর পরিবার।

পরিবারের অভিযোগ, সুনীল তখন রক্তাক্ত অবস্থায় স্ট্রেচারে পড়ে কষ্ট পাচ্ছিলেন, আর পাশে ভূপেশ কুমার রাই ও অনিকেত নামে দায়িত্বরত দুই চিকিৎসক ঘুমোচ্ছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একজন চিকিৎসক এসির নিচে পা তুলে ঘুমোচ্ছেন। পাশে এক মহিলা শিশুকে কোলে নিয়ে একটি প্রেসক্রিপশন হাতে সেই ডাক্তারকে জাগানোর চেষ্টা করছেন। অথচ সুনীল কাছেই একটি বেডে রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন। ডিউটি ইন-চার্জ ডঃ শশাঙ্ক জিন্দাল সেই সময় হাসপাতালে অনুপস্থিত ছিলেন। তবে পরে তিনি দাবি করেন, পরিবারের অভিযোগ পাওয়ার পর তিনি হাসপাতালে এসে অবিলম্বে সুনীলকে স্যালাইন ও অন্যান্য প্রাথমিক চিকিৎসা দেন।

তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। মঙ্গলবার সকাল ৭টায় সুনীলের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসা পেলে হয়তো তার প্রাণ রক্ষা করা যেত। লালা লাজপত রাই মেমোরিয়াল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডঃ আরসি গুপ্ত বলেন, ‘ভিডিওতে দেখা যাচ্ছে এক জুনিয়র চিকিৎসক ঘুমোচ্ছেন, আর একজন রোগী সাহায্য চাইছেন। ঘটনার তদন্ত চলছে এবং দু'জন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে’। মিরাটের জেলা ম্যাজিস্ট্রেট এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। জনমানসে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে ডাক্তারদের এই গাফিলতি ঘিরে। উল্লেখ্য, যোগীরাজ্যের হাসপাতাল ঘিরে বিতর্ক এই প্রথম নয়। সম্প্রতি, উত্তরপ্রদেশের হারদোই মেডিক্যাল কলেজ থেকে সাতদিনের একটি শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

নবজাতকটি ভোর তিনটে থেকে চারটের মধ্যে নিখোঁজ হয় বলে অভিযোগ। সেই সময়ে তাঁর বাবা-মা দু'জনেই ঘুমাচ্ছিলেন। শিশুটির বাবা শিবকান্ত দীক্ষিত জানান যে, একজন অজ্ঞাত পরিচয় মহিলা শিশুটিকে অপহরণ করেছে। তিনি বলেন, "আমার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং ১৯ জুন একটি বড় অস্ত্রোপচারের পর শিশুটির জন্ম হয়। কিছু সমস্যার কারণে, হাসপাতার কর্তৃপক্ষ অন্য একটি ঘরে আমার স্ত্রীকে শিশু-সহ স্থানান্তরিত হয়েছিল। রাত দু'টো পর্যন্ত ওরা জেগে ছিল। এরপর কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিল আমার স্ত্রী। যখন সে জেগে ওঠে, তখন দেখে শিশুটি নেই। সে শীঘ্রই হাসপাতালের কর্মীদের কাছে গিয়ে সব বলে, চারপাশে খোঁজ করে, কিন্তু শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া