বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৯ জুলাই ২০২৫ ১১ : ৫৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার সকালে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ে দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা স্বস্তি ফিরেছে। অতিরিক্ত আর্দ্রতার মধ্যে এই বৃষ্টি খানিকটা শান্তি নিয়ে এলেও, ভারতীয় মৌসম ভবন আগামী দিনে আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডি জানিয়েছে, আগামী ৪ আগস্ট পর্যন্ত ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব রাজস্থান ও হিমাচল প্রদেশে ২৯ জুলাই অতিভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরাখণ্ড, পাঞ্জাব ও হরিয়ানাতেও হবে ভারী বৃষ্টি। পশ্চিম ভারতে কঙ্কন ও গুজরাটে ২৯ জুলাই ভারী বৃষ্টি এবং পরবর্তী ৬-৭ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তর-পূর্ব ভারতে অসম ও অরুণাচল প্রদেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। পূর্ব ও মধ্য ভারতে বিহার ও মধ্যপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। দক্ষিণ ভারতের কেরালা ও উপকূলীয় কর্ণাটকে আগামী ২৯ ও ৩০ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা। তার সঙ্গে বইতে পারে প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, আবহাওয়ার প্রতিকূলতার কারণে মঙ্গলবার সকাল থেকে বিমান পরিষেবায় ব্যাঘাত ঘটেছে দিল্লিতে। খারাপ আবহাওয়ার কারণে বিমান ছাড়তে দেরি হবে একথা আগেই ঘোষণা করে দিয়েছিল এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো বিমান সংস্থাগুলি।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়, ‘দিল্লিতে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বিমান চলাচলে প্রভাব পড়তে পারে। যাত্রীরা দয়া করে বিমান ছাড়ার সময় যাচাই করে নিন’। ইন্ডিগোর তরফে বার্তা দেওয়া হয়, ‘ভারী বৃষ্টির কারণে দিল্লিতে বিমান চলাচল বিলম্বিত হতে পারে। যাত্রীরা আগেভাগে বেরিয়ে পড়ুন’। যাত্রীদের বার্তা দিয়েছে স্পাইসজেটও। সংস্থার তরফে জানানো হয়েছে, দিল্লি ও ধর্মশালার খারাপ আবহাওয়ার কারণে বিমান পরিষেবায় প্রভাব পড়তে পারে। মৌসম ভবন দেশের অন্যান্য অঞ্চলের পাশাপাশি পূর্ব রাজস্থানেও অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। এদিকে, ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, ছত্তীসগঢ়, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, কেরালা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, পশ্চিম রাজস্থানেও।
বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ডসহ একাধিক রাজ্যে। এই আবহাওয়া থেকে রেহাই পাবে না আন্দামান, কেরালা, মাহে, লাক্ষাদ্বীপের মতো এলাকাও। জানা গিয়েছে, ভারী বৃষ্টি না হলেও এই দ্বীপগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। মূলত, আরব সাগরের ওপর খারাপ আবহাওয়ার কারণে এই ধরনের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। সারা দেশে বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাসে সতর্কতা জারি করেছে আইএমডি। বিশেষ করে উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতের জন্য আগামী কয়েক দিন সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সোমবার থেকেই বাংলা জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল মঙ্গলবার অনেকটাই বাড়বে বৃষ্টির পরিমাণ। এদিন ভোররাত থেকেই শহর কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে। এছাড়া, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বলে জানিয়েছে মৌসম ভবন। বৃষ্টি জারি থাকবে বুধবারেও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?