বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | স্কুলে ঢোকার পরেই একটানা ২০০ সিটআপের নির্দেশ দিলেন শিক্ষক, অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি চার ছাত্রী

কৌশিক রয় | ২৯ জুলাই ২০২৫ ১১ : ৪১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলায় এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। সোমবার স্কুলে পাঁচ মিনিট দেরিতে পৌঁছনোর অপরাধে ২০০ বার সিটআপ করানোর নির্দেশ দেওয়া হয় চার ছাত্রীকে। পরবর্তীতে তারা বমি করতে শুরু করে এবং সংজ্ঞাহীন হয়ে পড়ে। বর্তমানে ওই ছাত্রীরা জামশেদপুরের এমজিএম হাসপাতালে আইসিইউ-তে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পতমদা ব্লকের বাগুন্ডার কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ে। জানা গিয়েছে, দ্বাদশ শ্রেণীর চার পড়ুয়াকে এই শাস্তি দিয়েছেন এক শিক্ষক। অভিযোগ, পাঁচ মিনিট দেরিতে স্কুলে আসার জন্য ২০০ বার সিটআপ মারতে বলেন তিনি। ছাত্রীদের পরিবারের সদস্যরা জানান, শাস্তির পর ছাত্রীদের বমি শুরু হয় এবং তারা অজ্ঞান হয়ে যায়। প্রথমে তাদের মাচা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়, তারপর সেখান থেকে জামশেদপুর এমজিএম হাসপাতালে স্থানান্তর করা হয়।

জেলা শিক্ষা আধিকারিক মনোজ কুমার সংবাদ সংস্থা পিটিআইকে জানান, তিনি এই ঘটনার তদন্ত করবেন এবং দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এদিন হাসপাতাল পরিদর্শনে যান ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিধায়ক মঙ্গল কালিন্দি। তিনি জানান, চারজনের মধ্যে দু’জন ছাত্রী ওই শাস্তির সময় উপোস করেছিল। কারণ সেদিন শ্রাবণ মাসের পবিত্র সোমবার পড়েছিল। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে পড়ুয়াদের বিশেষ যত্ন নেওয়ার নির্দেশ দেন। যদিও ছাত্রীরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রসঙ্গত, কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ব্যান্ড দল এই বছরের প্রজাতন্ত্র দিবস প্যারেডে পারফর্ম করে প্রশংসা কুড়িয়েছিল। এমন একটি বিদ্যালয়ের ছাত্রীদের সঙ্গে এমন ঘটনার প্রকাশ্যে আসায় উদ্বেগ ছড়িয়েছে জেলা শিক্ষা মহলে। উল্লেখ্য, সম্প্রতি তেলেঙ্গানার এক বিদ্যালয়ের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ৬০ ছাত্রী।

আরও পড়ুন: কোটি টাকার হিরে পেপারওয়েট হিসেবে ব্যবহার করেতেন এই ভারতীয় ব্যক্তি, কোথায় এখন সেই অমূল্য রতন?

সেই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়ে পড়ে শিক্ষামহলে। জানা যায়, তেলেঙ্গানার উয়্যালাওয়াড়া অঞ্চলে ওই আবাসিক বিদ্যালয়টি অবস্থিত। জানা গিয়েছে শনিবার রাতের খাবার খাওয়ার পর মোট ৬৪ জন ছাত্রী পরপর বমি, অসম্ভব পেট ব্যথা ও ডায়রিয়ার মতো উপসর্গ নিয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়। জানাজানি হতে অভিভাবকরা বিক্ষোভ করা শুরু করেন।  স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, অসুস্থ ছাত্রীদের নাগারকর্ণুল জেলার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ৫০ জন ছাত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছাত্রীরাও চিকিৎসাধীন রয়েছে। তাঁদের অবস্থাও ধীরে ধীরে স্থিতিশীল দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ছাত্রীরা যে দই খেয়েছিল তা সম্পূর্ণরূপে ফারমেন্টেড ছিল না। সম্ভবত এটিই অসুস্থতার পেছনে মূল কারণ হতে পারে বলে ধরা হচ্ছে। যদিও, নিশ্চিতভাবে এখনও কিছু বলা যায়নি। এই ঘটনার পর বাকি তদন্ত শুরু হয়েছে। পাশপাশি বিদ্যালয়ের খাবার ও পানীয় জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন: নামের বানানে ছোট্ট ভুল, পুলিশের দোষে সাদাসিধে প্রৌঢ়ের জীবনে ঝড়, ১৭ বছর অপরাধী হয়েই কাটালেন!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া