বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৮ জুলাই ২০২৫ ২৩ : ১৭Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের সাতনা জেলায় ফের সামনে এল প্রশাসনিক অবহেলা ও দায়িত্বহীনতার এক চাঞ্চল্যকর দৃষ্টান্ত। সরকারি নথিতে একজন ব্যক্তির বার্ষিক আয় দেখানো হয়েছে 'শূন্য' টাকা। আরেকজনের আয় মাত্র ৩ টাকা। এই দুটি ঘটনা কয়েক দিনের ব্যবধানে প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। প্রশাসনিক কাজের স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে৷ ঘটনা ঘিরে সম্প্রতি চাঞ্চল্য দেখা দিয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সাতনার উচেরা তহসিলের আমদারী গ্রামের বাসিন্দা সন্দীপ কুমার নামদেবের সঙ্গে এই ঘটনা ঘটে। তাঁর বাবা রামবহোর নামদেব-এর নামে এক আয় সার্টিফিকেট জারি করা হয় যেখানে বলা হয় তিনি বছরে কোনও আয় করেন না। অর্থাৎ তাঁর বার্ষিক আয় 'শূন্য' টাকা। সূত্রে জানা গিয়েছে, সার্টিফিকেটটি ৭ এপ্রিল, ২০২৫-এ জারি করা হয়েছিল (কেস নম্বর RS/429/0111/22122/2025/B-121/2025)। এতে স্বাক্ষর করেন প্রকল্প আধিকারিক রবিশঙ্কর শর্মা।
এই হাস্যকর তথ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয় বিতর্ক। পরবর্তীতে চাপের মুখে পড়ে প্রশাসন ২০ জুলাই সার্টিফিকেটটি বাতিল করে দেয়। এরপর ফের সংশোধিত সার্টিফিকেট ইস্যু করা হয় যেখানে সন্দীপের বার্ষিক আয় দেখানো হয় ৪০,০০০ টাকা।
এখানেই থেমে নেই৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই, সাতনার কোঠি তহসিল থেকে আরেকটি অদ্ভুত ঘটনা সামনে আসে। নয়া গাঁও গ্রামের বাসিন্দা রাম স্বরূপ, পিতা শ্যামলাল-এর নামে ২২ জুলাই, ২০২৫ তারিখে জারি করা এক আয় সার্টিফিকেটে তাঁর বার্ষিক আয় দেখানো হয় মাত্র ৩ টাকা। অর্থাৎ, মাসে প্রায় ২৫ পয়সা বা দিনে এক পয়সারও কম। এই সার্টিফিকেটে স্বাক্ষর করেন তহসিলদার সৌরভ দ্বিবেদী।

খবর অনুযায়ী পরে তহসিলদার দ্বিবেদী ব্যাখ্যা দেন যে, অনলাইন আবেদন প্রক্রিয়ায় ভুলবশত ৩০,০০০ টাকার বদলে ৩ টাকা লেখা পড়ে গিয়েছে। যদিও আবেদনকারীর স্বঘোষণাপত্রে সঠিক আয় উল্লেখ ছিল, তবু যাচাই না করেই এই সার্টিফিকেট ইস্যু করা হয়। পরে এই সার্টিফিকেটটিও বাতিল করে নতুন সার্টিফিকেট জারি করা হয়।
একই জেলার মধ্যে কিছুদিনের ব্যবধানে দুটি এমন মারাত্মক ভুল স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মীরা বলছেন, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয় বরং একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতার প্রমাণ। তাঁরা দাবি করছেন, এই ধরণের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিৎ।
একজন স্থানীয় সমাজকর্মী প্রশ্ন তোলেন, 'যদি সার্টিফিকেটে কারও আয় শূন্য বা ৩ টাকা দেখানো হয়, তবে গরীবদের জন্য বরাদ্দ সরকারি প্রকল্পের উপভোক্তাদের চিহ্নিত করা হচ্ছে কীভাবে? এটা নিছক ভুল নয়, এটা মানুষের অধিকার ও ন্যায়বিচারের প্রশ্ন।'

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি ‘ক্লারিকাল এরর’ বা প্রযুক্তিগত ত্রুটির ফল। তবে ঘটনার জেরে এখনও মূল প্রশ্ন থেকে যাচ্ছে। এমন আরও কত ভুল সার্টিফিকেট অজান্তেই ঘুরছে, যার প্রভাব পড়ছে শিক্ষাবৃত্তি, রেশন কার্ড, সংরক্ষণ, ও অন্যান্য সরকারি সুবিধার ওপর। যদি যাচাই প্রক্রিয়াই দুর্বল হয়, তাহলে এই ভুলগুলো গরীব মানুষের জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে অনুমান করছেন অনেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?