শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৮ জুলাই ২০২৫ ১৯ : ৪৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: গুগলের স্ট্রিট ভিউ ক্যামেরায় নিজের বাড়ির মধ্যে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছবি উঠিয়ে ফেলার ঘটনায় গুগলকে প্রায় ১০.৮ লক্ষ টাকা (১২,৫০০ মার্কিন ডলার) ক্ষতিপূরণ দিতে বাধ্য করল আর্জেন্টিনার আদালত। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে, আর্জেন্টিনার একটি ছোট শহরে। ৬ ফুট ৬ ইঞ্চি উঁচু প্রাচীরের আড়ালে নিজের বাড়ির পেছনের উঠোনে ছিলেন এক ব্যক্তি। তিনি পেশায় পুলিশ অফিসার। সেই সময় গুগল স্ট্রিট ভিউয়ের ক্যামেরা তাঁর সম্পূর্ণ নগ্ন ছবি তুলে ফেলে। ছবিতে শুধু তাঁর শরীরই নয়, স্পষ্টভাবে দেখা যায় বাড়ির নম্বর ও রাস্তার নামও। এই ঘটনায় লোকলজ্জা ও কর্মক্ষেত্রে বিদ্রুপের মুখে পড়েন তিনি।
পরে ২০১৯ সালে তিনি গুগলের বিরুদ্ধে মামলা করেন। প্রথমে নিম্ন আদালত তাঁর মামলা খারিজ করে দিয়ে বলে, তিনি নিজেই ‘অনুচিত অবস্থায়’ বাইরে ছিলেন। কিন্তু চলতি বছর আপিল আদালত সেই রায় উল্টে দেয় এবং গুগলকে দায়ী করে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, ‘এটি একটি ব্যক্তির ছবি, যিনি কোনও পাবলিক প্লেসে ছিলেন না বরং নিজের বাড়ির সীমানার ভেতরে ছিলেন, এবং একটি সাধারণ মানুষের উচ্চতার চেয়ে বেশি উঁচু পাঁচিলের আড়ালে ছিলেন। এটি স্পষ্টভাবে গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা’। আদালত আরও মন্তব্য করে, ‘কেউই পৃথিবীর সামনে এমনভাবে নগ্ন হয়ে প্রকাশিত হতে চায় না, যেমনটা জন্মের সময় থাকে’। গুগল দাবি করেছিল, পাঁচিলটি যথেষ্ট উঁচু ছিল না।
তবে আদালত এই যুক্তি খারিজ করে দেয় এবং গুগলের দায়িত্বহীনতাকে তুলে ধরে। গুগলের স্ট্রিট ভিউ নীতিমালায় বলা হয়েছে, ‘আমরা স্বয়ংক্রিয়ভাবে মুখ ও গাড়ির নম্বর প্লেট ব্লার করার জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করি। যদি কেউ তাঁর বাড়ি, গাড়ি বা শরীর পুরোপুরি ব্লার করতে চান, তবে ‘Report a problem’ টুল ব্যবহার করে অনুরোধ জানাতে পারেন। তবে এই ঘটনার ক্ষেত্রে, গুগল চেহারা বা শরীর ব্লার না করে পুরো ছবি প্রকাশ করে দেয়, যা আদালতের মতে গুরুতর গাফিলতি। এই মামলার রায় বিশ্বের বৃহৎ প্রযুক্তি সংস্থাগুলির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার দায়িত্ব এবং নীতিগত দৃষ্টিভঙ্গিকে নতুন করে প্রশ্নের মুখে দাঁড় করাল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?