শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ২৮ জুলাই ২০২৫ ১৯ : ৫০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দুর্ঘটনার কবলে পড়েন যুবক। হাসপাতালে রক্ত পরীক্ষার পর জানা যায়, তিনি এইডস আক্রান্ত। ব্যস! তখনই খুনের পরিকল্পনা করেন বোন। কারণ? দাদার প্রাণ রক্ষার চেয়েও গুরুত্বপূর্ণ পরিবারের সুনাম। আর বোনের আশঙ্কা ছিল, দাদার থেকে পরিবারের বাকি সদস্যদের মধ্যেও এইডস ছড়াতে পারে। এই জেরে দাদার জীবন শেষ করলেন তিনি। তাও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। নৃশংস হত্যাকাণ্ডে শিউরে উঠেছে পরিবার ও পুলিশও।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের চিত্রদূর্গ জেলায়। পুলিশ জানিয়েছে, মৃত ২৩ বছর বয়সি যুবকের নাম, মল্লিকার্জুন। তিনি চিত্রদূর্গ জেলার হলালকেরে তালুকের দুম্মি গ্রামের বাসিন্দা ছিলেন। বোন ও তাঁর জামাইবাবু মিলে তাঁকে খুন করেন। অভিযোগের ভিত্তিতে মল্লিকার্জুনের বোন নিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনার পর থেকে নিশার স্বামী, অভিযুক্ত মঞ্জুনাথ পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
তদন্তে নেমে পুলিশ জানতে, হত্যাকাণ্ডের দিন কয়েক আগেই নিশা ও তাঁর স্বামী মঞ্জুনাথ জানতে পারেন, মল্লিকার্জুন এইডস আক্রান্ত। এরপরই খুনের পরিকল্পনা করেন। তাঁদের ধারণা ছিল, মল্লিকার্জুন এইডস আক্রান্ত এই খবরটি রটে গেলে, সমাজে পরিবারের সুনাম নষ্ট হবে। এর জেরেই নিশ্চুপে তাঁকে খুন করেন দু'জনে।
আরও পড়ুন: নামের বানানে ছোট্ট ভুল, পুলিশের দোষে সাদাসিধে প্রৌঢ়ের জীবনে ঝড়, ১৭ বছর অপরাধী হয়েই কাটালেন!
আরও জানা গেছে, মল্লিকার্জুন দুম্মি গ্রামে পরিবারের সঙ্গেই থাকতেন। বেঙ্গালুরুতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন। ছুটিতে প্রায়ই পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামে আসতেন। গত ২৩ জুলাই এক বন্ধুর গাড়ি করে গ্রামে ফিরছিলেন তরুণ। গ্রামে ফেরার পথেই গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনার জেরে মল্লিকার্জুন গুরুতর আহত হন। তড়িঘড়ি করে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হতেই তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেই হাসপাতালে রক্ত পরীক্ষা করার পর জানা যায়, মল্লিকার্জুন এইডস আক্রান্ত। অতিরিক্ত রক্তপাতের কারণে ওই হাসপাতাল থেকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়।
সেই সময়েই নিশা জানান, দাদাকে তিনি বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি করাবেন। পরিবারের সিদ্ধান্তের পর মল্লিকার্জুনকে নিয়ে বেঙ্গালুরুর হাসপাতালের উদ্দেশে রওনা দেন নিশা ও মঞ্জুনাথ। ২৫ জুলাই পরিবারকে নিশা জানিয়েছেন, দাদাকে নিয়ে তিনি বেঙ্গালুরুর হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন। কিন্তু সেদিনই দাদার মৃতদেহ নিয়ে গ্রামে ফিরে আসেন।
বিষয়টি নিয়ে মৃত যুবকের বাবার সন্দেহ হয়। এরপর নিশাকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। বাবার জেরায় কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, মল্লিকার্জুনের মুখে কম্বল চাপা দিয়ে শ্বাসরোধ করে তিনি ও স্বামী মিলে খুন করেন। তাঁদের আশঙ্কা ছিল, এইডসের খবরটি ছড়িয়ে পড়লে পরিবারের সুনাম নষ্ট হবে। এমনকী পরিবারের সদস্যদের মধ্যেও এইডস ছড়ানোর আশঙ্কা রয়েছে।
এরপরই থানায় অভিযোগ দায়ের করেন মৃত যুবকের বাবা। অভিযোগের ভিত্তিতে নিশাকে গ্রেপ্তার করে পুলিশ। দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?