বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কোনও খরচপাতি নেই, দিনের পনেরো মিনিটের অভ্যাসেই অন্যদের থেকে একটি বিষয়ে এগিয়ে থাকবেন আপনি

রিয়া পাত্র | ২৮ জুলাই ২০২৫ ১৮ : ০০Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ইন্সটাগ্রামে এক চিকিৎসক একটি পোস্ট করেছেন। তাতে তিনি হৃদয় সুস্থ রাখার একটি টিপস দিয়েছেন। এমন এক টিপস যার পিছনে একজন সাধারণের মানুষের এক টাকাও খরচ হবে না। আর তা শেয়ার হতেই, ভিউ বাড়ছে তরতরিয়ে।  বহু লাইক, কমেন্ট। মানুষজন নিজেদের মতামত জানাচ্ছেন অবলীলায়। কেউ কেউ জানাচ্ছেন, কতটা উপকার হল তাঁর। কেউ আবার সত্যি এই পরামর্শ পালন করবেন কী না তা ভাবছেন বলে জানিয়েছেন। 

কেন? কারণ বর্তমানকালে একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে, তরুণ প্রজন্মের অনেকেই পর পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তার সাম্প্রতিক উদাহরণ বপছর পঁচিশের গুন্ডলা রাকেশের মৃত্যু। ব্যাডমিন্টন খেলতে খেলতে হাসিমুখেই মুখ থুবড়ে পড়েন তিনি। প্রাণ যায় তৎক্ষণাৎ।


তার মাঝেই ভাইরাল হয়েছে চিকিৎসকের পরামর্শ। ২৭শে জুলাইয়ের একটি ইনস্টাগ্রাম ভিডিওতে,  প্রশিক্ষণপ্রাপ্ত দীর্ঘদিনের চিকিৎসক ডাঃ ভাসকে বলতে শোনা যায়, প্রতিবার খাবারের পরে একটি ছোট্ট অভ্যাস বজায় রাখলেই কেল্লাফতে। ফিট থাকবে হৃদয়। ওই ভিডিওতে তিনি বলেন, প্র’তিবার খাবারের পর ১৫ মিনিট করে হাঁটলেই একগুচ্ছ সমস্যার সমাধান হতে পারে। যেমন- গ্লুকোজ নিয়ন্ত্রণ উন্নত করতে পারে, ট্রাইগ্লিসারাইড কমাতে পারে এবং ধমনীগুলিকে সুরক্ষিত করতে পারে। তিনি আরও বলেন, এটি প্রতিদিনের ক’ পা হাঁটলাম তা গণনা বা জিমে যাওয়ার বিষয়ে নয়- এটি একটি দৈনন্দিন রুটিনকে শক্তিশালী কার্ডিওভাসকুলার ওষুধে পরিণত করার বিষয়। 

আরও পড়ুন: ঘামঝরিয়ে ব্যাডমিন্টন খেলছিলেন, হাসতে হাসতেই পড়লেন মুখ থুবড়ে, তরতাজা যুবকের পরিণতিতে কাঁদছেন নেটিজেনরা,

তিনি বলেন, বেশিরভাগ মানুষই এই অভ্যাস পালন করেন না, কিন্তু করতে চাইলে, এই একটি অভ্যাস এক ধাক্কায় ৪০ শতাংশ হৃদরোগের ঝুঁকি কমে যেতে পারে। তাঁকে ভিডিওতে বলতে শোনা গিয়েছে, সকালের, দুপুরের, রাতের খাবারের পর, প্রতিবার অন্তত ১৫ মিনিট করে মন দিয়ে হাঁটতে। কারণ ব্যাখ্যা করে বলেন, ‘এটি খাবারের পরে রক্তে শর্করার মাত্রা কমায়। যখন আপনি খান, তখন আপনার গ্লুকোজ বেড়ে যায়। এটি স্বাভাবিক। কিন্তু যদি এটি খুব বেশি বেড়ে যায়, তবে এটি আপনার ধমনীতে সমস্যা এবং অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে। দ্রুত হাঁটা দ্রুত পেশীতে গ্লুকোজ সরবরাহ করতে সাহায্য করে।‘ 

খাবারের পর হাঁটার আরও উপকারিতা রয়েছে বলেও ভিডিওতে উল্লেখ করেন তিনি। বলেন,  খাবারের পর হাঁটা ট্রাইগ্লিসারাইড বিপাক উন্নত করে, যা উচ্চ চর্বিযুক্ত খাবারের পরে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রক্তকে পরিষ্কার রাখে এবং প্লাক জমা কমায়।

 এই অভ্যাস নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায়। হাঁটা এন্ডোথেলিয়ামকে শিথিল করতে এবং ধমনী খোলার জন্য উদ্দীপিত করে, যা রক্ত প্রবাহ উন্নত করে, রক্তচাপ কমায় এবং ধমনীর উপর চাপ কমায়। এই অভ্যাস খাবারের পরে ক্লান্তি কমায়। অভ্যাসকারীকে সারা দিন ধরে উজ্জীবিত এবং বিপাকীয়ভাবে নমনীয় রাখে। একইসঙ্গে উল্লেখ করেছেন, এই অভ্যাস সহজেই পালন করা সম্ভব বছরভর। কারণ, এতে কোনও সরঞ্জাম লাগে না, কোনও খরচ হয় না তাঁর মতে, হাঁটা যদি একটি ওষুধ হত, তবে এটি পৃথিবীর সবচেয়ে নির্ধারিত ওষুধ হতে পারত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া