বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ২৮ জুলাই ২০২৫ ১৭ : ১২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ঘুমের ওষুধ কিনতে গিয়ে ৬২ বছরের এক মহিলা দিল্লিতে ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়েছেন। জানা গিয়েছে, তাঁর কাছ থেকে প্রতারকেরা হাতিয়ে নেয় ৭৭ লক্ষ টাকা। ঘটনাটি ঘটে ২০২৪ সালের আগস্ট মাসে। জানা গিয়েছে, পেশায় প্রাক্তন শিক্ষিকা নীরু নামে ওই মহিলা দিল্লির বসন্ত কুঞ্জে একাই বসবাস করেন। নিউরোর কিছু সমস্যার জন্য মাসে মাসে তাঁকে ঘুমের ওষুধ খেতে হত। এরকমই একদিন ওষুধ কেনার জন্য তিনি বিভিন্ন অনলাইন ফার্মেসি ঘাঁটছিলেন। ওষুধ অর্ডার করার কিছুদিন পর তিনি একটি ফোন পান, যেখানে এক ব্যক্তি নিজেকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসার বলে দাবি করে। ফোন করে ওই মহিলাকে বেআইনি ওষুধ কেনার অভিযোগে অভিযুক্ত করে।
তাঁকে জানানো হয়, তাঁর বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগ রয়েছে এমনকি গ্রেপ্তারের সম্ভাবনাও রয়েছে। দুটি বিকল্প দেওয়া হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করার জন্য কিছু টাকা ট্রান্সফার করা অথবা গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি হওয়া। ভয় পেয়ে ওই মহিলা বিভিন্ন অ্যাকাউন্টে প্রায় ৩ লক্ষ টাকা পাঠিয়ে দেন। ১০ দিন পর আবার তাঁর কাছে একটি ফোন আসে। এবার এক ব্যক্তি নিজেকে ‘ভালো অফিসার’ হিসেবে পরিচয় দেন। বলেন, নীরু নির্দোষ সেটা প্রমাণ করা সম্ভব। এমনকি, তিনি ওই মহিলাকে বলেন, টাকা ফেরত পাওয়া সম্ভব। বিশ্বাস অর্জনের জন্য তিনি প্রথমে ২০ হাজার টাকা ফেরত পাঠান। এই অফিসারের প্রতি বিশ্বাস জন্মে যায় নীরুর।
এরপর হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল আসে, যেখানে চারজন ব্যক্তি নিজেদের এনসিবি অফিসার বলে দাবি করে। তাঁরা নীরুকে বলেন, ফোনের স্ক্রিন শেয়ার করে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে। নির্দ্বিধায় নীরু তাঁদের নির্দেশ মেনে নিয়ে নিজের নেট ব্যাঙ্কিং অ্যাক্সেস তাঁদের হাতে তুলে দেন। এরপরই শুরু হয় একের পর এক টাকা কাটার মেসেজ। ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকার লেনদেনের নোটিফিকেশন আসতে থাকে। যখন নীরু সেই ‘ভালো অফিসার’-কে ফোন করেন, তখন তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। গত বছরের ২৪ সেপ্টেম্বর দিল্লি পুলিশের স্পেশাল সেলের IFSCO ইউনিটে অভিযোগ দায়ের করেন। এসিপি মনোজ কুমার এবং সাব-ইনস্পেক্টর করমবীরের নেতৃত্বে তদন্ত শুরু হয়। চলতি বছরের জুন মাসে পুলিশের হাতে ধরা পড়ে প্রথম অভিযুক্ত অখিলেশ। দিল্লির মুখার্জি নগরের একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অখিলেশকে।
জেরায় সে স্বীকার করে, আমজাদ, শহিদ ও শাকিল মিলে প্রতারণায় যুক্ত ছিল এবং ভিডিও কলে স্ক্রিন শেয়ার করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে টাকা তুলে নিয়েছিল। এরপর ২৭ জুন পুলিশ হরিয়ানার পুনহানা এলাকায় হানা দিয়ে ভাল অফিসার সাজা আমজাদ ও তার সঙ্গী শহীদকে গ্রেপ্তার করে। জেরায় আমজাদ জানায় তার শ্যালক শহীদ এবং বন্ধু শাকিলের সঙ্গে মিলে সে ওই বৃদ্ধার কাছ থেকে টাকা আদায়ের জন্য মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়েছিল। ভুয়ো এনসিবি অফিসার সাজিয়ে ভয় দেখানো চতুর্থ অভিযুক্ত হামিদকে গত ১ জুলাই রাজস্থানের দিগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রামবাসীরা বাঁচাতে চেষ্টা করলেও পুলিশ হামিদ এবং শাকিল দু’জনকেই গ্রেপ্তার করে। তবে নীরু এখনও পর্যন্ত শুধুমাত্র ৩ লক্ষ টাকা ফিরে পেয়েছেন। পুলিশ বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ করে তদন্ত চালাচ্ছে, যেগুলোর মাধ্যমে টাকা ঘুরিয়ে নেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?