বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ২৮ জুলাই ২০২৫ ১৫ : ৫৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিহারে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-কে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি চলাকালীন সোমবার গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। আধার এবং ভোটার কার্ডকে পরিচয়ের চূড়ান্ত প্রমাণ হিসাবে বাদ দেওয়ার প্রক্রিয়া এবং গ্রহণ না করার বিষয়ে প্রশ্ন তুলেছে। এর পাশাপাশি কমিশনকে আধার কার্ড এবং ভোটার কার্ডকে পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা পরমার্শ দিয়েছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে সোমবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। এসআইআর-এ কোন কোন নথি বিবেচনা করা হবে, তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি। আদালত নির্বাচন কমিশনকে প্রশ্ন করে, "আপনারা কি আধার এবং ভোটার কার্ড গ্রহণ করবেন?" বিচারপতিদের বেঞ্চ উল্লেখ করে যে যেহেতু ভোটার তালিকা সংশোধনের অধীনে রয়েছে, তাই ভোটার কার্ড এখনও চূড়ান্ত নয়। আদালতে আরও পর্যবেক্ষণ, "কমিশনের তালিকা অনুযায়ী, তালিকার কোনও নথিই চূড়ান্ত নয়। আপনি যদি ভোটার কার্ড সহ ফর্ম আপলোড করেন বা আধার সহ, তাহলে আধার হল পরিচয়ের প্রমাণ।"
আরও পড়ুন: 'অপারেশন মহাদেব'-এ খতম পহেলগাঁও কাণ্ডের মাস্টারমাইন্ড! সংসদে অধিবেশনের মাঝেই বড় তথ্য সামনে
বিচারপতি সূর্য কান্ত বলেন, "পৃথিবীর যে কোনও নথি জাল করা যেতে পারে।" দুই বিচারপতির বেঞ্চ আবার প্রশ্ন, "আপনারা আধার এবং ভোটার কার্ড কেন গ্রহণ করছেন না?" কমিশন জবাবে বলে, "আমরা বলছি আধার নাগরিকত্বের প্রমাণ নয়... তবে যে কেউ পরিচয়ের প্রমাণ হিসেবে আধার দাখিল করতে পারে। আমাদের ফর্মে বলা আছে আপনার আধার নম্বর দিন।" আরও চাপ দেওয়া হলে কমিশন স্পষ্ট করে জানায়, "আমাদের ফর্মে আধার উল্লেখ রয়েছে।"

বিচারপতির মন্তব্য, ‘‘এই দু’টি নথি তালিকায় অন্তর্ভুক্ত করুন। আগামিকাল হয়তো দেখবেন, শুধু আধার নয়, ১১টি নথিই জাল করা যাচ্ছে। সেটা অন্য সমস্যা। কিন্তু আমরা গণহারে নাম বাদ দিচ্ছি। গণহারে নাম তো অন্তর্ভুক্ত করা উচিত। আপনারা দয়া করে আধার কার্ড অন্তর্ভুক্ত করুন।’’ এরপর আদালত কমিশনকে নির্দেশ দিয়েছে যে যদি কারও নাম বাদ যায় তাঁর এরপর কী হবে তা বিস্তারিত জানাতে হবে।
আদালত আপাতত এসআইআর প্রক্রিয়া স্থগিতাদেশ জারি না করলেও উল্লেখ করেছে যে কমিশনের হলফনামায় বলা হয়েছে যে ২০২৫ সালের জানুয়ারিতে ভোটার তালিকায় থাকা সকলের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়াও বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলায় যুক্তি উপস্থাপনের জন্য তাদের প্রত্যেকের কত সময় লাগবে তার একটি সময়সূচী প্রদান করতে শীর্ষ আদালত সকল আইনজীবীকে নির্দেশ দিয়েছে। সোমবার এই মামলার সম্পূর্ণ শুনানি সম্ভব হয়নি। মঙ্গলবার আবার মামলাটি শুনবে শীর্ষ আদালত।
সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন জানিয়েছে, এখন পর্যন্ত বিহারে ৫২ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে ১৮ লক্ষ মৃত, ২৬ লক্ষ অন্য কেন্দ্রে চলে গিয়েছেন এবং ৭ লক্ষ একাধিক স্থানে নাম নথিভুক্ত ভোটার। এই বিশাল সংখ্যক নাম মুছে ফেলা নিয়ে বিরোধীদের অভিযোগ, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংখ্যালঘু, দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের ভোটারদের বাদ দেওয়ার চক্রান্ত। আর তা করা হচ্ছে বিজেপির নির্বাচনী সুবিধার জন্য। এই ইস্যুতে সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরু হওয়ার পর থেকেই বিরোধীরা ক্রমাগত আলোচনার দাবি জানিয়ে আসছে। তবে সভাপতির পক্ষ থেকে তাত্ক্ষণিক আলোচনা অনুমোদন না পাওয়ায় লোকসভা ও রাজ্যসভা বারবার উত্তপ্ত হয়ে উঠছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?