সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৮ জুলাই ২০২৫ ১৫ : ৪০Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: আবারও বিতর্কের কেন্দ্রে সিপিএম। নারী নিরাপত্তা ও লিঙ্গ সংবেদনশীলতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দলীয় যুব সংগঠনের পক্ষ থেকে আয়োজিত একটি কর্মশালায় শিক্ষক হিসেবে হাজির হয়েছেন এক বিতর্কিত নেতা, যাঁর বিরুদ্ধে আগেই একাধিক নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই বিষয়টি সামনে আসতেই ক্ষভ একেবারে প্রকাশ্যে। কেউ কেউ তো বিষয়টিকে নিজের ভিতরে চাপা না রেখে, প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। তাতে আবার নানা প্রতিক্রিয়া, তর্ক।
ঘটনা আবর্তিত হয়েছে মূলত বেহালা পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে আয়োজিত এই ‘লিঙ্গ সংবেদনশীলতা ও মেন্টাল হেলথ’ বিষয়ক কর্মশালা নিয়ে। ওই কর্মশালায় জেলার সভাপতি, যিনি এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে, তাকেই বক্তা হিসেবে রাখা হয়েছে—যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন সংগঠনের একাংশ। কেন? এবং কোন যুক্তিতে, কীভাবে? দলের ভিতরেই আনান প্রশ্ন উঠছে ক্রমাগত।
ক্ষোভের পরিমাণ এতটাই যে, সোজা সোশ্যাল মিডিয়ায় বামপন্থী সমর্থকদের একাংশ প্রশ্ন তুলেছেন, "যেই রক্ষক সেই ভক্ষক?" এক বামপন্থী কর্মী নিজের পোস্টে লেখেন: "আমৃত্যু প্রতিবাদ চলবে, তাই আজও।' সঙ্গেই তিনি ওই বিতর্কিত নেতার নাম উল্লেখ করেই লেখেন, "...তার প্রেমিকাকে ধরে পেটায়, লিখিত অভিযোগ আছে আমার কাছে, তাকে ইনক্লুড করা হয়েছে মেন্টাল হেল্থ-এর বিষয়ে? কীভাবে এরা নিজেদের চোখে চোখ রেখে কথা বলে?"
একইসঙ্গে কথা প্রসঙ্গে তুলে এনেছেন সম্প্রতি চর্চায় থাকা সাউথ ক্যালকাটা ল কলেজের প্রসঙ্গও। তিনি আরও প্রশ্ন তুলে লিখেছেন: “এর নাম কী দেওয়া যায়? ম্যাঙ্গো তো অতীত, এবার অ্যাপেল? না কি পাইনঅ্যাপেল?”
প্রসঙ্গত, বিতর্কিত ওই নেতা আলোচনার কেন্দ্রে এই প্রথম এমনটা নয়। তাঁর বিরুদ্ধে তাঁর এক ঘনিষ্ঠের সঙ্গে সহিংস আচরণের লিখিত অভিযোগ রয়েছে বলে দাবি করছেন সংগঠনের কিছু কর্মী। অথচ, তাঁকেই একটি লিঙ্গ সংবেদনশীলতা সংক্রান্ত শিক্ষামূলক সেশনে বক্তা হিসেবে রাখা হয়েছে, যেখানে ‘গুড টাচ’ আর ‘ব্যাড টাচ’-এর মতো বিষয় পড়ানো হচ্ছে—এই পরিস্থিতি ঘিরেই দলে ও সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে।
এই বিষয়ে ১২৩ নম্বর ওয়ার্ডের সংশ্লিষ্ট এরিয়া কমিটির এক মহিলা কর্মীকে ফোন করা হলে, তিনি আজকাল.ইন-কে জানান, "অফিসের কাজে ব্যস্ত রয়েছি, তাই এখন কথা বলা সম্ভব নয়।"

কলকাতা জেলা সিপিএম এর আগেও অভ্যন্তরীণ নানা প্রশ্নে উত্তপ্ত হয়েছে—বিশেষত নারী কর্মীদের নিরাপত্তা, অভ্যন্তরীণ অভিযোগ গঠনের স্বচ্ছতা এবং দলীয় নেতৃত্বের জবাবদিহিতা ঘিরে। এই ঘটনাও সেই দীর্ঘ বিতর্কেরই এক নতুন অধ্যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের দায়িত্বজ্ঞানহীন ভূমিকার সমালোচনার পাশাপাশি, তৃণমূলের প্রতি একাংশের ‘নরম মনোভাব’ এবং মুখ্যমন্ত্রীর পুনঃনির্বাচনের সম্ভাব্য সুবিধা প্রদান নিয়েও অভিযোগ উঠেছে।
এই ঘটনায় সিপিএম নেতৃত্বের এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে প্রশ্ন উঠছে—যেখানে সংগঠনের ভেতর থেকেই বারবার সতর্কবার্তা আসছে, সেখানে কেন অভিযুক্তদের দিয়ে এমন সংবেদনশীল বিষয়ে বক্তব্য রাখানো হচ্ছে?
এটা কি শুধুই অবহেলা, নাকি সংগঠনের অভ্যন্তরীণ মূল্যবোধেই চরম সংকট? বিতর্ক যতই গভীর হোক, উত্তর এখনও অধরাই।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?