শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ডায়াবেটিস-কোলেস্টেরল থেকে উচ্চ রক্তচাপ, বহু জটিল রোগ একাই বশে রাখতে পারে হেঁশেলের এই পরিচিত সবজি

সোমা মজুমদার | ২৮ জুলাই ২০২৫ ১৫ : ০৯Soma Majumder

প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত রসুন। আজও হেঁশেলের এই পরিচিত আনাজকে 'সুপারফুড' হিসেবে বিবেচনা করা হয়। আমিষ রান্নায় স্বাদ বাড়ানো থেকে স্বাস্থ্যের যত্ন নেওয়া— রসুনের ভূমিকা সবেতেই অনবদ্য। রসুনে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, পটাসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়ামের মতো খনিজ। এছাড়াও ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, নিয়াসিন এবং থায়ামিনে ভরপুর রসুন। বহুবিধ পুষ্টিগুণে সমৃদ্ধ রসুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। নিয়মিত রসুন খেকে কী কী উপকার পাবেন-

* রসুন পুষ্টিগুণে ভরপুর, যা আপনার রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে পারে। এতে রয়েছে ভিটামিন সি, বি৬, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম। এসব উপাদান ইমিউনিটি বাড়াতে অবদান রাখে। নিয়মিত রসুন খেলে সর্দি ও ফ্লু দূরে থাকে।

* খাদ্যতালিকায় কাঁচা রসুন যোগ করলে খাবার সহজে হজম হয় । বিশেষজ্ঞদের মতে, এটি অন্ত্রের স্বাস্থ্যও রক্ষা করে।

আরও পড়ুনঃ যত্রতত্র অবহেলায় পড়ে থাকে 'সর্বরোগহরা' এই পাতা! সকালে খালি পেটে ২-৩টে চিবিয়ে খেলেই ছুমন্তর হবে সব অসুস্থতা

* রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমায় রসুন। তাই উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এই সবজি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। উচ্চ রক্তচাপ এমন একটি রোগ, যেটি নিয়ন্ত্রণ না করলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি হতে পারে।

* রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য বিদ্যমান। রসুনে থাকা অ্যালিসিন বিভিন্ন রোগজীবাণুর বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরক্ষা দেয়। এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং অসুস্থতার তীব্রতা কমিয়ে দেয়। রসুনের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যগুলো খুবই কার্যকর।

* রসুন শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমায়।

* রসুন খেলে স্নায়ুর সমস্যার সামাধান মেলে। অনিদ্রার সমস্যা কাটাতেও কার্যকরী রসুন। 

* রসুনের সালফার যৌগ শরীরকে টক্সিন (বিষাক্ত বর্জ্য) এবং ভারী ধাতু দূর করতে সাহায্য করে। রক্তে থাকা সিসার মাত্রাও কমাতে পারে রসুন। এর ডিটক্সিফাইংয়ের প্রভাবে গ্লুটাথিয়নের উৎপাদন বাড়ে। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট যা যকৃৎকে বিষাক্ত বর্জ্য অপসারণে সাহায্য করে।

* পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হয় রসুন। গবেষণায় দেখা গিয়েছে, প্রতিদিন নিয়ম করে কাঁচা রসুন খেলে মহিলা ও পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ী হয়‌।

কীভাবে খেলে উপকার পাবেন 

* সকালে খালি পেটে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খান।এতে রক্তে সরাসরি পুষ্টি শোষণ হবে। এটি হার্টের স্বাস্থ্য ভাল রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। 
* মধুর সঙ্গে মিশিয়ে রসুন খেলে খুব ভাল কাজ হয়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। 
* গরম জলে এক কোয়া রসুন মিশিয়ে খেতে পারেন। এটি শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। সঙ্গে ব্লাড প্রেশার ও কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে। 
* রসুন কখনও বেশি রান্না করে খাবেন না। বরং হালকা ভেজে কিংবা স্যালাডে মিশিয়ে খান।
* রসুন কেটে ১০ মিনিট রেখে দিন। এই সময় রসুনের গুরুত্বপূর্ণ উপাদান অ্যালিসিন তৈরি হয়। এই উপাদানই স্বাস্থ্যের জন্য খুব উপকারী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া