বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বালেশ্বরের সেই ফকির মোহন বিশ্ববিদ্যালয়, এবার ধর্ষণের চেষ্টা অধ্যাপকের স্ত্রীকে, গ্যাস সিলিন্ডার পরীক্ষার ছুতোয় ঢুকেছিল কোয়ার্টারে

পল্লবী ঘোষ | ২৮ জুলাই ২০২৫ ১৫ : ০১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার বালেশ্বরের ফকির মোহন বিশ্ববিদ্যালয়। আবারও যৌন নির্যাতনের অভিযোগের ভিত্তিতে খবরের শিরোনামে এই বিশ্ববিদ্যালয়। এবার যৌন হেনস্থার শিকার হলেন ওই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের স্ত্রী। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই তাঁদের কোয়ার্টার। সেই আবাসনের মধ্যে ঢুকেই অধ্যাপকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে এক যুবক। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। পুলিশ জানিয়েছে, এক যুবক বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের মিস্ত্রি পরিচয় দিয়ে অধ্যাপকের আবাসনে প্রবেশ করেছিল। দরজায় কলিং বেল বাজিয়েছিল সে। অধ্যাপকের স্ত্রী দরজা খুলতেই যুবক জানিয়েছিল, মাসে মাসে সে গ্যাস সিলিন্ডার পরীক্ষা করে। সেই কারণেই এসেছে। 

রান্নাঘরে যাওয়ার অজুহাতে ঘরে ঢুকেই দরজা ভিতর থেকে বন্ধ করে দেয় যুবক। এরপর যুবতীকে ধর্ষণের চেষ্টা করে। কোনও মতে ছিটকে পালিয়ে অন্য একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে লুকিয়ে থাকেন অধ্যাপকের স্ত্রী। সেই ঘর থেকে স্বামীকে ফোন করে বিষয়টি জানান। পাশাপাশি চিৎকার করে প্রতিবেশীদের খবর ডাকেন। 

অধ্যাপকের স্ত্রীর চিৎকার শুনেই আবাসনের নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন‌। সেখানে পৌঁছেই অভিযুক্ত যুবককে আটকে করেন নিরাপত্তারক্ষীরা।‌ এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম, শঙ্কর পাত্র। বালেশ্বরের নীলগিরি এলাকার বাসিন্দা সে। 

আরও পড়ুন: বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল, বল কুড়োতে গিয়ে ঝলসে গেল ৮ বছরের নাবালক, বাড়ির সামনেই মর্মান্তিক পরিণতি

প্রসঙ্গত, গত ১২ জুলাই ওড়িশার বালেশ্বরের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ে আরও এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। পুলিশ জানিয়েছে, ফকির মোহন কলেজের বি.এড-এর ছাত্রী ছিলেন এক তরুণী। ওই কলেজের হেড অব দ্যা ডিপার্টমেন্ট সমীর কুমার সাহুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি। পয়লা জুলাই কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তরুণী। কর্তৃপক্ষ জানিয়েছিলেন, সাতদিনের মধ্যে তদন্ত করে, উপযুক্ত পদক্ষেপ করা হবে। কিন্তু সাতদিন পার করেও কলেজ কর্তৃপক্ষ অধ্যাপকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেননি। বরং বিষয়টি নিয়ে কারও কোনও মাথা ব্যথা ছিল না। অবশেষে কলেজের মধ্যে প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখান তরুণী ও তাঁর বন্ধুরা। 

কলেজের গেটের সামনে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। দলে ছিলেন তরুণীও। হঠাৎ সকলের মাঝখান থেকে উঠে সোজা কলেজের করিডোরে চলে যান। সেখানে গিয়েই গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। তাঁর শরীরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখেই ছুটে আসেন সহপাঠীরা। তাঁরাও আগুন নেভাতে তোড়জোড় শুরু করেন। কয়েক মিনিট পর অগ্নিদগ্ধ অবস্থায় তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। দুই দিন পরেই তরুণীর মৃত্যু হয়। 

পুলিশ জানিয়েছে, তরুণীর দেহের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক‌ ছিশ। তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন আরও এক পড়ুয়া। তাঁর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। আহত পড়ুয়াদের এইমস ভুবনেশ্বরে ভর্তি করা হয়েছিল। ঘটনার মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। 

এদিকে কলেজের প্রিন্সিপাল দিলীপ ঘোষ জানিয়েছেন, গত সপ্তাহেই অভিযুক্ত অধ্যাপক সমীর কুমার এবং তরুণীকে মুখোমুখি বসিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল। অভিযোগটি মিথ্যে বলেই দাবি করেছিলেন অধ্যাপক। তবে তরুণী নিজের দাবিতে অনড় ছিলেন। অধ্যাপকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না করা হলে, চরম পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছিলেন। 

তরুণী জানিয়েছিলেন, হেড অব দ্য ডিপার্টমেন্ট বারবার যৌন হেনস্থা করতেন তাঁকে। প্রায়ই সঙ্গমে লিপ্ত হওয়ার প্রস্তাব দিতেন। সেই প্রস্তাব প্রত্যাখান করায় কেরিয়ার শেষ করার হুমকি দিয়েছিলেন। অধ্যাপক এও জানিয়েছিলেন, তাঁর সঙ্গে সঙ্গম না করলে, ফেল করিয়ে দেবেন। পরীক্ষায় ভাল লিখেও কোনও লাভ হবে না‌। বিষয়ে ফেল করলে ভবিষ্যতে কখনও কোনও চাকরিও পাবেন না তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া