বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৮ জুলাই ২০২৫ ১৪ : ৩২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের পর, অপারেশন মহাদেব। গোপন সূত্রে খবর পেয়ে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে এই অপারেশন শুরু করে সোমবার। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শ্রীনগরে দাচিগাম ন্যাশনাল পার্কের পার্শ্ববর্তী হারওয়ান এলাকায় চলছে সেনার সঙ্গে সন্ত্রাসবাদীদের লড়াই।
OP MAHADEV
— Chinar Corps???? - Indian Army (@ChinarcorpsIA) July 28, 2025
Contact established in General Area Lidwas. Operation in progress.#Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/xSjEegVxra
ভারতীয় সেনার চিনার কর্পস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অপারেশন মহাদেব সম্পর্কে তথ্যও দিয়েছে। ইতিমধ্যে ওপি মহাদেবের তথ্য দুটি পোস্টের মাধ্যমে প্রকাশ্যে এনেছে তারা। একটিতে তারা জঙ্গিদের তল্লাশিতে ওপি মহাদেব চালুর কথা জানিয়েছে। পরে আরও একটি পোস্টের মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, ‘তীব্র গুলি বিনিময়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।'
OP MAHADEV - Update
— Chinar Corps???? - Indian Army (@ChinarcorpsIA) July 28, 2025
Three terrorist have been neutralised in an intense firefight. Operation Continues.#Kashmir@adgpi@NorthernComd_IA pic.twitter.com/5LToapGKuf
অপারেশন মহাদেব সম্পর্কে এর বেশি তথ্যও তারা প্রকাশ্যে আনেনি। একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে নানা তথ্য ইতিমধ্যে সামনে আসছে একে একে। জানা যাচ্ছে, ওই তিন জঙ্গি অন্য দেশের। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, ওই নিহত তিন জঙ্গি পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ছিল। আবার একাধিক সংবাদ মাধ্যম সেই তথ্যও ভ্রান্ত বলে উড়িয়ে দিয়েছে। এই বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি এখনও।
তথ্য, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে তল্লাশি শুরু হয়। প্রাথমিক তল্লাশিতে গুলির শব্দ পাওয়ার পরেই, অতিরিক্ত সেনা-পুলিশ মোতায়েন করা হয়, ঘিরে ফেলা হয় সমগ্র এলাকা। এখনও অভিযান অব্যাহত রয়েছে।
২২ এপ্রিল। পহেলগাঁও হামলা। ভূস্বর্গ ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেদিন। নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল উপত্যকা। প্রাণ গিয়েছিল ২৬ জন সাধারণ মানুষের। ৭ মে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হানে ভারত। অপারেশন সিঁদুর। ১৯৭১-এর পর প্রথমবার একযোগে তিন সেনা বাহিনীর হামলা পাকিস্তানের উপর। অপারেশন সিঁদুরের পরেই, জানানো হয়, বুধবার, রাত ১টা ৪৪ নাগাদ হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলা চালানোর পর সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট জানায়, পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেওয়া হয়েছিল।
ছবি- এক্স হ্যান্ডেল, চিনার কর্পস, ভারতীয় সেনা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?