বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল, বল কুড়োতে গিয়ে ঝলসে গেল ৮ বছরের নাবালক, বাড়ির সামনেই মর্মান্তিক পরিণতি

পল্লবী ঘোষ | ২৮ জুলাই ২০২৫ ১৪ : ২৯Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে খেলাধুলা করছিল আট বছরের নাবালক। খেলতে খেলতেই হল মর্মান্তিক পরিণতি।‌ বল কুড়োতে গিয়ে ঝলসে গেল সে। বাড়ির সামনেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল নাবালক। তার মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। 

জানা গেছে, বাড়ির সামনেই বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল ওই নাবালক। একটি বল ছিটকে পড়ে ট্রান্সফরমারের কাছে। সেখান থেকেই বলটি কুড়োতে গিয়েছিল সে। সেই ট্রান্সফরমারে হাত পড়তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাবালক। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে।‌ রবিবার সকালে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, ক্রিকেট খেলার সময়েই মর্মান্তিক পরিণতি হয় নাবালক। ক্রিকেট বল কুড়োতে গিয়ে বাড়ির পাশেই ট্রান্সফরমারে হাত পড়ে যায় তার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই লুটিয়ে পড়ে। তড়িঘড়ি স্থানীয়রা ও নাবালকের মামা ছুটে আসেন। তারাই দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে যাওয়ার পর চিকিৎসকরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন। 

আরও পড়ুন: হাসপাতালে মৃত্যুফাঁদ! হঠাৎ অক্সিজেনের ঘাটতি, কয়েক মিনিটের মধ্যে পরপর তিন রোগীর মৃত্যু

স্থানীয়দের অভিযোগ, ট্রান্সফরমারের ক্রুটির কারণে গত কয়েক মাসে একাধিকবার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু তার সত্ত্বেও কোনও সমাধান হয়নি। দু'বছর ধরে ট্রান্সফরমারের গেটটি খারাপ হয়ে পড়ে রয়েছে। অতীতে এই ট্রান্সফরমারের সংস্পর্শে এসে ১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। 

নাবালকের বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি জানিয়ে বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করা হয়েছিল। নাবালককে সেখান থেকে বের করে আনার পরে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এখনও পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কোনও আধিকারিক ঘটনাস্থলে আসেননি। বারবার অভিযোগ জানিয়েও, ট্রান্সফরমারের ক্রুটির সমাধান করেননি কেউ। এদিকে ঘটনাটি ঘিরে থানাতেও কোনও অভিযোগ দায়ের করেননি মৃত নাবালকের পরিবার।‌ 

প্রসঙ্গত, রবিবারের পর সোমবারেও যোগীরাজ্যে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাতে উত্তরপ্রদেশের বারাবঁকি জেলার আওসানেৎশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল অন্তত দুই জন ভক্তের। আহত হয়েছেন আরও ১৯ জন। পুলিশ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল ৩টা নাগাদ মন্দিরে জড়ো হওয়া ভক্তদের উপর আচমকা একটি বিদ্যুতের তার পড়ে যায়, যার ফলে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা শাসক শশাঙ্ক ত্রিপাঠী জানান, “সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে দর্শনের জন্য ভোর থেকেই ভক্তরা জমা হয়েছিলেন। সেই সময় কিছু বানর ওভারহেড বৈদ্যুতিক তারে লাফাতে থাকে, যার ফলে পুরনো ও ক্ষয়প্রাপ্ত তারটি ছিঁড়ে পড়ে টিনের ছাউনির ওপর। ছাউনিতে কারেন্ট ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎস্পৃষ্ট হন অনেকেই।” পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে একজন হলেন মুবারকপুরা গ্রামের বাসিন্দা ২২ বছর বয়সি প্রশান্ত। অপর ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দু'জনেরই মৃত্যু হয় ত্রিবেদিগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায়।

মন্দির চত্বরে পুলিশ বাহিনী আগে থেকেই মোতায়েন ছিল। ঘটনার পরপরই উদ্ধারকার্য শুরু করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘটনার তীব্র নজর নিয়েছেন এবং আহতদের চিকিৎসায় তৎপরতা চালানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া