শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | যত্রতত্র অবহেলায় পড়ে থাকে 'সর্বরোগহরা' এই পাতা! সকালে খালি পেটে ২-৩টে চিবিয়ে খেলেই ছুমন্তর হবে সব অসুস্থতা

সোমা মজুমদার | ২৮ জুলাই ২০২৫ ১৪ : ১৮Soma Majumder

আমাদের হাতের কাছের অনেক উপাদানের আয়ুর্বেদ মতে প্রচুর ওষধিগুণ রয়েছে। তেমনই আয়ুর্বেদিক দৃষ্টিকোণ থেকে নিম পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। স্বাদে তেতো হলেও শরীরের বিভিন্ন রোগ নিরাময়ে নিম পাতার জুড়ি মেলা ভার। 

ঘরোয়া পথ্য হিসাবে নিমপাতার গুণের জবাব নেই! সঠিক নিয়মে নিমপাতা খেলে বহু রোগ প্রতিরোধ করা সম্ভব। সকালে খালি পেটে ২ থেকে ৩টি নিমপাতা চিবিয়ে খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। চাইলে সামান্য গুড় দিয়েও খেতে পারেন। তাহলেই প্রাকৃতিকভাবে দাঁত হবে ঝকঝকে, দূর হবে মুখের দুর্গন্ধ, বন্ধ হবে চুল পড়াও। এছাড়াও নিয়মিত নিম পাতা খেলে আরও অনেক উপকার পাবেন। 

* বর্তমানে কর্ম ব্যস্ততময় জীবনের কারণে ভারতে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঘরোয়া প্রতিকারগুলির মধ্যে একটি হল নিমপাতা। প্রত্যেকদিন সকালে দু থেকে তিনটে নিমপাতা কাঁচা চিবিয়ে খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে।

আরও পড়ুনঃ ফ্যাটি লিভারে শরীর ঝাঁঝরা হওয়ার আগাম সংকেত দেয় ত্বক! ৫ লক্ষণ না বুঝলে চর্বি জমে গলে পচে যাবে লিভার

* নিমপাতা রোজ সকালে উঠে খালিপেটে চিবিয়ে খেলে তা হজমের গণ্ডগোল থেকে রেহাই দেয়। গ্যাস-অম্বলের মতো সমস্যা থেকে মুক্তি মেলে, হজম ক্ষমতা বাড়িয়ে দেয়। শরীরে ঠিকমতো পুষ্টি শোষিত হয়। 

* নিমপাতা লিভারের সমস্যা সমাধানেও কার্যকরী। এছাড়াও নিমপাতায় ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের ভুক্তভোগীরাও উপকার পাবেন। 

* রাতে দাঁতের কোণে জমা থাকা খাবার থেকে মুখে অনেক সময়ে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। সকালে খালি পেটে প্রথমেই নিম পাতা খেলে তা এই ব্যাকটেরিসার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। মুখে গন্ধ, ক্যাভিটির মতো সমস্যা থেকে রেহাই দেয়।

* রক্তাল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা থাকলে সকালে উঠে ২ থেকে ৩ টি নিমপাতা ধুয়ে খালি পেটে খেয়ে ফেলুন। কয়েকদিনেই উপকার পাবেন। নিমপাতা রক্ত থেকে টক্সিন বা দূষিত পদার্থ দূর করে। রক্ত পরিষ্কার থাকলে শরীরে কোনও রোগ সহজে বাসা বাঁধতে পারে না।

* দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে দারুণ উপকারী এই নিম পাতা। এই পাতা সকালে খালি পেটে খেলে শরীরকে বহু সংক্রমণ থেকে দূরে রাখা যায়।

* নিমপাতা বাতের ব্যথা দূর করে। নিমপাতা, নিমের বীজ ও ছাল বাতের ব্যথা সারাতে ভাল কাজ করে। নিমের তেলের ম্যাসাজও বেশ আরাম দেয়।

* ত্বকের সমস্যায় দারুণ উপকারি নিমপাতা। কোনও ধরনের ফোড়া হোক বা ব্রণ কিংবা ত্বকে র্যাশ হলে সকালে উঠে খালি পেটে নিমপাতা খেলে উপকার পাওয়া যায়। এছাড়াও ত্বকের শুষ্কতা দূর করে, ত্বকের প্রদাহ কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে নিমপাতা। ত্বকের দাগ দূর করতে এবং ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে এই পাতা। 

* নিমপাতা মাথার ত্বকের চুলকানি কমাতে সাহায্য করে। চুলের শুষ্কতা দূর করে এবং চুলকে আরও শক্তিশালী করে। নতুন চুল গজাতে সাহায্য করে। 

এছাড়াও নিমপাতা জমিতে সার হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও পোকামাকড়ের কামড়ে, জ্বর, ম্যালেরিয়া, ও জন্ডিসের চিকিৎসায় ব্যবহার করা হয় নিমপাতা। ভাইরাস ও ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করতে পারে এই পাতা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া