বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কবরস্থানে স্ক্যান করলেই জানা যাবে গোপন স্ক্যান্ডেল! এই জায়গার নয়া ব্যবস্থায় টুক করে জানা যাচ্ছে মৃতদের ‘গোপন কথা’

রিয়া পাত্র | ২৮ জুলাই ২০২৫ ১৩ : ৪৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: তাঁরা আর এই দুনিয়ায় নেই। কিন্তু চাইলে জানতে পারবেন তাঁদের অতীত। তার জন্য প্রয়োজন কেবল এক স্ক্যান করার। এই ব্যবস্থা চালু হচ্ছে এ দেশেই।

কী সেই ব্যবস্থা? সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে জানা গিয়েছে, ঘটনাস্থল কেরল। সেখানেই এক ব্যক্তি এই সিদ্ধান্ত নিয়েছেন। কী সেই সিদ্ধান্ত? জানা গিয়েছে, ওই ব্যক্তি তাঁর প্রিয়জনের সমাধিফলকে একটি ধাতব কিউআর কোড যুক্ত করেছেন, যা স্ক্যান করলেই দর্শনার্থীরা সেখানে শান্তিতে শুয়ে থাকা ব্যক্তির জীবন, স্মৃতি এবং উত্তরাধিকার সম্পর্কে আরও জানতে পারবেন।

এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। তাতেই উঠে এসেছে এই ঘটনাটি। সোশ্যালমিডিয়া ব্যবহারকারী এক যুবক ভিডিওতে দেখিয়েছেন, তিনি সেখানকার একটি কবরস্থানে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি একপ্রকার তাজ্জব।

আরও পড়ুন: বীর্য নিয়ে ধাপ্পাবাজি! ৩৫ লাখের ‘সারোগেসি’ খরচের পর বাবা-মা জানলেন ঘরে খেলছে অন্যের মিলনের সন্তান,

 কারণ কী? কারণ ওই যুবক কবরস্থানে গিয়ে আবিষ্কার করেন কিউআর কোড। কৌতূহল বশত তাতে স্ক্যান করতেই দেখতে পান, তাঁর ফোনে একে একে ফুটে উঠছে এক ব্যজতির ছবি, নাম এবং পরিচয়। ওই ব্যক্তি প্রয়াত হয়েছেন আগেই, তাঁর কবর রয়েছে ওই সমাধিস্থলেই। সেখানে ওই ব্যক্তির কেবল নাম, জন্ম তারিখ, জন্মস্থান এবং একটি ছবি সম্পর্কিত মৌলিক তথ্যই ছিল না, বরং তাঁর পেশা এবং পরিবার সম্পর্কেও বিস্তারিত তথ্য ছিল।ব্যজতিগর তথ্যও, স্মৃতির ভাণ্ডার সঙ্গেই পরপর সাজানো নিকটাত্মীয়ের সঙ্গে সারি সারি ছবিও। ওয়েবসাইটে মৃত ব্যক্তির স্ত্রী, সন্তান, নাতি-নাতনি এমনকি শ্বশুরবাড়ির তথ্যও দেওয়া হয়েছে। তাছাড়া, কেউ সাম্প্রতিক দর্শনার্থীদের সম্পর্কেও জানতে পারে, কারণ একটি অংশ রয়েছে যেখানে সমাধিপ্রস্তর পরিদর্শনকারী ব্যক্তিরা তাদের নাম রেখে যান। ওই যুবক ভিডিওতে বলেছেন, ওই সমাধিস্থল কেবল একটি নিছক সমাধিস্থল নয়, তা একটি গল্প। 

সমাধিফলকে QR কোড থাকার ধারণা নিয়ে আবার সোশ্যাল মিডিয়া, নেটপাড়া একেবারে দু ভাগে বিভক্ত হয়ে গিয়েছে।  ভিডিওটি প্রকাশের পর, বেশ কয়েকজন ব্যবহারকারী সমাধিফলকে কিউআর কোড থাকার ধারণা সম্পর্কে তাদের বিভিন্ন মতামত প্রকাশ করেছেন। ভাইরাল ভিডিওতে কেউ কেউ যেমন এই উদ্যোগের প্রশংসা করেছেন, বলেছেন যিনি নেই আর এই দুনিয়ায়, তাঁর সম্পর্কে জানতে পারার এই উদ্যোগ প্রশংসনীয়, কেউ কেউ আবার একেবারেই পছন্দ করছেন না। বলছেন এসব একেবারে অপ্রয়োজনীয়।

গোপনীয়তাও লঙ্ঘন হয় এতে। কেউ কেউ আবার ঘুরিয়ে প্রশ্ন করেছেন, ‘কেই বা যাবে কবরস্থানে কিউআর কোড স্ক্যান করতে?’ কেউ কেউ এই গোটা ঘটনায় কত খরচ পড়েছে, তাও জানতে চেয়েছেন। নেট পাড়া দু’ ভাগে ভাগ হয়ে গেলেও, ভিডিওটি শেয়ার হয়েছে ব্যাপকহারে। বহু মানুষ এতে কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১.৬ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওটি দেখেছেন।

 

তবে বর্তমান সময়ে কিউআর কোড একেবারে অচেনা বিষয় নয়। টাকা দেওয়া থেকে, রেস্তরাঁয় টাকা মেটানো কিংবা পছন্দের খাবার অর্ডার করা, আজকাল, উন্নত প্রযুক্তির যুগে কিউআর কোড বহুল ব্যবহৃত, প্রচলিত। এবার তা জুড়ে গেল কবরস্থানে, সমাধিস্থলেও। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া