বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৮ জুলাই ২০২৫ ১২ : ৫২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: দম্পতি চেয়েছিলেন আইভিএফ করাতে। যে কেন্দ্রে অর্থাৎ সেন্টারে গিয়েছিলেন চিকিৎসকের কাছে। চিকিৎসক পরামর্শ দেন, আর আইভিএফ নয়, একেবারে সারোগেসি পদ্ধতিতে চেষ্টা করতে। জানান, বেশি ভাবনা চিন্তার প্রয়োজন নেই। একেবারে সারোগেসির জন্য ‘মা’ কেও খুঁজে দেবে ওই চিকিৎসা কেন্দ্র। সম্পতি মেনে নেন। নিয়ম মেনে সমস্ত কাজ সম্পন্ন হয়। নির্দিষ্ট সময়ে তাঁদের কোলে তুলে দেওয়া হয় সন্তান। গোটা ঘটনায় দম্পতির খরচ হয় ৩৫ লক্ষ। এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু বিপত্তি বাধে তার পরে।
দম্পতি সন্তান জন্মের পরেই চেয়েছিলেন একবার ডিএনএ টেস্ট করিয়ে নিতে। চিকিৎসা কেন্দ্রে যান। কিন্তু বারবার বলার পরেও কোনও লাভ হয়নি। পরিস্থিতি বেগতিক দেখে সন্দেহ বাড়ে এবং একটা সময় পরে, নিজেরাই উদ্যোগ নিয়ে সন্তানের ডিএনএ টেস্ট করান। তাতেই সামনে আসে সব সত্যি। ওই দম্পতি দেখেন, সব সেম্পল দেওয়ার পরেও, সারোগেসি সন্তানের ডিএনএ, বাবা-মা দু’ জনের কারও সঙ্গেই মিলছে না।
ঘটনা জানতে গিয়েই বেরিয়ে আসে আরও বড় চক্র। এক কথায় পর্দা ফাঁর কুচক্রের। ঘটনাস্থল হায়দরাবাদ। গত বছরের আগস্ট মাসে গোপালপুরমের ইউনিভার্সাল সুষ্ঠি ফার্টিলিটি সেন্টারে আইভিএফ করানোর জন্য গিয়েচ্ছিলেন দম্পতি। ক্লিনিকে চিকিৎসক নম্রতা তাঁদের সারোগেসি করানোর পরামর্শ দেন। সারোগেট মাদারও ক্লিনিকই খুঁজে দেয়। এই বছরের শুরুর দিকে তাঁদের হাতে সন্তান তুলে দেওয়ার পর থেকেই ওই দম্পতি ডিএনএ টেস্ট করাতে চাইছিলেন। অভিযগ, একাধিকবার বলার পরেও, চিকিৎসক নম্রতা তাতে রাজি হচ্ছিলেন না কিছুতেই। সন্দেহ বাড়ায়, নিজেরাই বাইরে ডিএনএ টেস্ট করান শিশুর। আর তাতেই বেরিয়ে আসে বড় সত্যি। ওই দম্পতি ক্লিনিকে গিয়ে আর চিকিৎসক নম্রতার খোঁজ না পেলে, সোজা গোপালপুরম থানায় যান। পুলিশ শুরু করে তদন্ত।
তদন্তে উঠে এসেছে একের পর এক অবাক করা তথ্য। জানা গিয়েছে ওই ক্লিনিক একাধিক রাজ্যে শুক্রাণু সহ-এই ধরনের প্রক্রিয়া সম্পন্ন করার নানা উপাদান চালান করে। শুধু তাই নয়, সাধারণ মানুষকে বোকা বানিয়ে ইন্ডিয়ান স্পার্ম টেক নামের একটি অনিবন্ধক সংস্থার সঙ্গেও হাত মিলিয়ে অবৈধ কার্যকলাপ জারি রাখে।

তবে ঘটনার শেষ এখানে নয়। পুলিশ জানতে পারে গোপালপুরমের ওই ক্লিনিক মূলত বিভিন্ন রাজ্যের দরিদ্র পরিবারগুলিকে টার্গেট অর্থাৎ লক্ষ্যবস্তু বানাতো। টাকার বিনিময়ে তাদের থেকে কিনে নিত সদ্যোজাতদের। এই দম্পতির ক্ষেত্র ঘটেছে তেমনই এক ঘটনা। ৯০ হাজার টাকায় ‘সারোগেট মা’ বলে হাজির করানো মহিলার সন্তানকে কিনে নিয়েছিল ক্লিনিক এবং পরে তা তুলে দেওয়া হয় দম্পতির হাতে, বলা হয় সারোগেসিতে জন্ম নিয়েছে তাদের সন্তান।
এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মোট দশ জনকে গ্রেপ্তার করেছে। তালিকায় ইন্ডিয়ান স্পার্ম টেক-এর আঞ্চলিক ম্যানেজার পঙ্কজ সোনি এবং আরও ন’ জন রয়েছেন। জানা গিয়েছে, নম্রতা নামের ওই চিকিৎসকের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। একই সঙ্গে পুলিশের আশঙ্কা, এই ধরনের আরও একাধিক ক্লিনিক ছড়িয়ে রয়েছে, যারা এই কুচক্রের সঙ্গে যুক্ত। পুলিশ তদন্ত চালাচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?