বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৭ জুলাই ২০২৫ ২০ : ৩০Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশে সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনা। অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে চিতাবাঘের উপস্থিতি ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সম্প্রতি এই ঘটনার এক ভিডিও প্রকাশ পেয়েছে। মুহূর্তের মধ্যে তা ভাইরাল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি চিতাবাঘ দ্রুতগামী একটি যানবাহনের সামনে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ছে। খবর অনুযায়ী এই ঘটনা শুক্রবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ আলিপিরির চিড়িয়াখানা সংলগ্ন এলাকায় ঘটেছে। ঘটনা ঘিরে চাঞ্চল্য।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওর শুরুতেই দেখা গিয়েছে, রাতের অন্ধকারে দুই ব্যক্তি বাইক চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় হঠাৎ একটি চিতাবাঘ হঠাৎ বাইকের সামনে লাফিয়ে এসে পড়ে। মুহূর্তের মধ্যে বাইকের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন৷ এরপর কোনওরকমে নিজেকে সামলে নিয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। ভিডিওটি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে, কয়েক সেকেন্ডের হেরফের হলেই বড়সড় বিপদ হানা দিতে পারত।
এই ঘটনায় সকলেই প্রায় ভীত সন্ত্রস্ত। ঘটনার জেরে স্পষ্ট হচ্ছে, শহর ও আধা-শহর এলাকাগুলিতে বন্য প্রাণীদের আনাগোনা ক্রমশ বেড়ে চলেছে। বিশেষ করে রাতের বেলায় বন্যপ্রাণীদের এমন চলাচল স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে। বন দপ্তর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে তৎপরতা বাড়ানোর আহ্বান উঠেছে ইতিমধ্যেই।
এছাড়াও সম্প্রতি আরও একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে, যা সোশ্যাল মিডিয়ায় একইসঙ্গে চমক এবং হাসির খোরাক জুগিয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কোনও এক নিস্তব্ধ রাতে একটি গৃহপালিত বিড়াল বাড়ির বারান্দায় বসে আছে। হঠাৎ করেই একটি চিতাবাঘ সেখানে হাজির হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিড়ালটি একটুও ভয় পায় না। বরং মিউ করে আওয়াজ দেয় এবং এরপর চিতাবাঘের সঙ্গে সঙ্গে হেঁটে চলে যায়।
কিন্তু এখানেই ভিডিওর চমক শেষ হয় না। কিছুক্ষণ পর দেখা যায়, চিতাবাঘটি আবার ফিরে আসে। এতক্ষণে এবার বিড়ালটি তার পিঠে আরাম করে উঠে বসে আছে, যেন এটি কোনও স্বাভাবিক দৃশ্য। দুই প্রাণীর এই অদ্ভুত সম্পর্ক দেখে অনেকেই বিস্মিত হয়ে পড়েছেন। অনেকেই একে 'প্রকৃতির অনন্য মেলবন্ধন' বলে মন্তব্য করেছেন। আরও বিভিন্ন মানুষ এই ঘটনায় ভিন্ন মজার মন্তব্য করেছেন।
তবে দুই ঘটনার পর আবারও বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থানের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বনাঞ্চলের কাছাকাছি বসবাসকারী এলাকায় রাতের বেলায় স্থানীয় বাসিন্দাদের চলাচলের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বন করা উচিত। বর্তমানে স্থানীয়দের আরও সচেতনতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে বলে খবর৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?