শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'বাঁচব না ভেবেছিলাম'! বেঁচে ফিরেই কাঁপছেন ভক্তরা, হরিদ্বারের মনসা মন্দিরের পদপিষ্টের অভিজ্ঞতা জানালেন 

আর্যা ঘটক | ২৭ জুলাই ২০২৫ ১৯ : ৩০Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: রবিবার সকালে উত্তরাখণ্ডের হরিদ্বারে ভয়াবহ এক ঘটনা ঘটেছে। হরিদ্বারের মনসা দেবী মন্দিরের সিঁড়িতে এক মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় প্রাণ হারিয়েছেন একাধিক। সূত্রে জানা গিয়েছে, ঘটনার জেরে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। এছাড়াও একাধিক মানুষ আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সকাল প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ এই ভয়াবহ  দুর্ঘটনা ঘটে।

রবিবার সকালে কীভাবে হরিদ্বারের মনসা দেবী মন্দিরের সিঁড়িতে পদপিষ্টের ঘটনাটি ঘটল? যা প্রাণ কাড়ল সাতজনের। প্রাথমিক তদন্তের পর পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন পুজো দেওয়ার জন্য মনসা দেবী মন্দিরে শ'য়ে শ'য়ে ভক্তের সমাগম হয়। সিঁড়ির মধ্যে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কায় আতঙ্ক ছড়ায়। সকলেই বাঁচতে গিয়ে পালানোর চেষ্টা করেন। তখনই হুড়োহুড়ি শুরু হয়। একে অপরের গায়ে পড়ে যান। বিদ্যুৎস্পৃষ্টের রটনার জেরে এত বড় দুর্ঘটনা ঘটেছে আজ। 
 
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হরিদ্বার সিনিয়র পুলিশ আধিকারিক পরমেন্দ্র সিং দোলাল জানিয়েছেন, মনসা দেবী মন্দিরের সিঁড়িতে বিদ্যুৎস্পৃষ্টের রটনায় আতঙ্ক ছড়িয়েছিল। তাড়াহুড়ো করে সকলেই পালানোর চেষ্টা করেন‌। তার জেরেই পদপিষ্টের ঘটনাটি ঘটে। রবিবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ পুলিশ কন্ট্রোল রুমে পদপিষ্টের খবরটি পৌঁছয়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, আরও একাধিক উদ্ধারকারী দল। 

পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে ৩৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যাঁদের এখনও পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। বাকিরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মন্দির চত্বরের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রাবণ মাসে হরিদ্বারে পুণ্যার্থীদের ভিড় আরও উপচে পড়ে‌। হর কি পৌড়ি এবং মনসা দেবী মন্দিরে তুলনামূলক বেশি ভিড় হয়। পাশাপাশি কানওয়ার যাত্রার পুণ্যার্থীদের ভিড় জমে এই সময়। এদিন অন্য সময়ের তুলনায় ভক্তদের ভিড় বেশি ছিল। 
 
প্রসঙ্গত, রবিবার সকালে মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন একাধিক ভক্ত। মন্দিরে ঢোকার মুখেই বিপত্তি ঘটে। ঠাসাঠাসি ভিড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের গায়ের উপরে পড়ে যান অনেকে। সেই সময়েই পদপিষ্টের ঘটনাটি ঘটেছে।‌ আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়েছে। এ পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

একজন আহত ভক্ত সংবাদমাধ্যমে বলেন, 'মন্দির প্রাঙ্গণের মাত্র ২০-২৫ ধাপ আগে ভিড় পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ আমি ১০ থেকে ১২ জনের সঙ্গে পড়ে যাই। আমার পরিবারের তিনজনকে খুঁজে পেয়েছি, কিন্তু আরও দুইজন এখনও নিখোঁজ।'

আরও পড়ুনঃ বাবার সঙ্গে হাসপাতালে যাচ্ছিল ডাক্তার দেখাতে, আচমকা বেপরোয়া বিএমডব্লিউ পিষে দিল পাঁচ বছরের শিশুকে! এক

আরেকজন আহত ব্যক্তি জানিয়েছে, 'হঠাৎ করে একটা বিশাল ভিড় জমে যায়, তারপর আচমকা পদপৃষ্ঠের ঘটনা ঘটে। ঘটনার জেরে আমি পড়ে যাই। আমার হাত ভেঙে গিয়েছে।'

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি জানিয়েছেন, ঘটনাস্থলে এসডিআরএফ (SDRF) স্থানীয় পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। বর্তমানে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ফেসবুকে দেওয়া একটি পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, 'হরিদ্বারে মনসা দেবী মন্দিরের পথে পদপিষ্টের ঘটনায় অত্যন্ত দুঃখজনক সংবাদ পাওয়া গিয়েছে। পরিস্থিতি সার্বজনীনভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।'

রবিবার সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়েও একাধিক প্রশ্ন ওঠা শুরু করেছে। ভক্তদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া