বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাথার দাম ছিল ১৭ লক্ষ টাকা, নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ গুলির লড়াইয়ে নিহত চার নকশাল

কৌশিক রয় | ২৭ জুলাই ২০২৫ ১৭ : ৫৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত চার জন নকশাল। জানা গিয়েছে, তাদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। নিহত নকশালদের প্রত্যেককে মিলিয়ে ধরলে তাদের ওপর ছিল মোট ১৭ লক্ষ টাকার পুরস্কার। এরা সকলেই দক্ষিণ সাব-জোনাল ব্যুরোর সদস্য বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে তিনজন ছিলেন অ্যাক্টিভ কমিটি মেম্বার (ACM) স্তরের এবং একজন পার্টি সদস্য ও কমান্ডার। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, জেলার রিজার্ভ গার্ড (DRG) বাহিনী বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়।

২৬ জুলাই সন্ধ্যায় অপারেশন চলাকালীন, নিরাপত্তা বাহিনী মাওবাদীদের গুলির মুখে পড়ে এবং দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এরপর দীর্ঘক্ষণ গুলির লড়াই চলতে থাকে। এনকাউন্টারের পর এলাকাটি ঘিরে রেখে বড় সংখ্যক অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে, একটি এসএলআর, একটি ইনসাস রাইফেল, একটি .৩০৩ রাইফেল, একটি ১২ বোর বন্দুক, একটি বিজিএল লঞ্চার, একটি সিঙ্গল-শট অস্ত্র এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। পুলিশ সূত্রে ইতিমধ্যেই নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

জানা গিয়েছে, নিহতদের মধ্যে ছিলেন প্লাটুন নম্বর ১০-এর অ্যাক্টিভ কমিটি মেম্বার হুঙ্গা, পুরস্কার ৫ লক্ষ। ছিলেন, লাখে প্লাটুন নম্বর ৩০-এর অ্যাক্টিভ কমিটি মেম্বার, পুরস্কার ৫ লক্ষ। ছিলেন, ভিমে, দক্ষিণ সাব-জোনাল ব্যুরোর আরও এক অ্যাক্টিভ কমিটি মেম্বার, পুরস্কার ৫ লক্ষ এবং নিহাল ওরফে রাহুল, পার্টি সদস্য ও ব্যুরোর কমিউনিকেশন টিমের প্রধানের দেহরক্ষী, পুরস্কার ২ লক্ষ টাকা। তবে সূত্রের খবর, অপারেশন এখনও শেষ হয়নি। এলাকায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে, যাতে এলাকা থেকে বাকি নকশালদের খোঁজ পাওয়া যায়। নকশাল বিরোধী অভিযানের ক্ষেত্রে এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। উল্লেখ্য, কিছুদিন আগে ছত্তিশগড়ের সুকমা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই মাওবাদী নিহত হয়।

সুকমার পুলিশ সুপারিনটেনডেন্ট কিরণ চবন জানান, কিস্তারাম থানা এলাকার অন্তর্গত একটি জঙ্গলে নিরাপত্তা বাহিনী, নিষিদ্ধ মাওবাদীদের সন্ধানে অভিযান চালায়। অভিযোগ, এরপরই বাহিনীকে লক্ষ্য গুলির চালায় মাওবাদীরা। কিরণ চবন আরও জানান যে, জেলা রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কোবরা (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন - সিআরপিএফের একটি অভিজাত ইউনিট)-এর সদস্যরা ওই অভিযানে ছিল। বিগত কয়েক মাস ধরেই ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী। এই বছর ছত্তিশগড়ে পৃথক সংঘর্ষে ৮৩ জন মাওবাদী নিহত হয়েছে। এর মধ্যে ৬৭ জন নিহত হয়েছেন বাস্তারের অন্তর্গত সুকমা-সহ সাতটি জেলায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া