বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ২৭ জুলাই ২০২৫ ১৮ : ০৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: মহারাষ্ট্র ফের খবরে উঠে এসছে এক ঘটনা ঘিরে৷ সম্প্রতি লোনাভলায় ঘটে যাওয়া একটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এক যুবতী স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁকে তিনজন অজ্ঞাতপরিচয় পুরুষ মিলে একটি চলন্ত গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। জানা গিয়েছে, অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তিনি একা ছিলেন। হঠাৎই তিন ব্যক্তি তাঁকে জোর করে গাড়িতে তুলে নেয়। এরপর ওই তিন অভিযুক্ত তাঁকে একটি অপরিচিত স্থানে নিয়ে যায়। তারা পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা যুবতীকে একটি অচেনা এলাকায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যুবতীর এমন গুরুতর অভিযোগে পুলিশ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। তাঁর বর্ণনা অনুযায়ী ঘটনাস্থল শনাক্ত করার চেষ্টা করা হয়। এমনকি সম্ভাব্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়। কিন্তু তদন্ত এগোতে থাকলে পুলিশ তাঁর বর্ণনায় একাধিক অসঙ্গতি খুঁজে পায়। সিসিটিভি ফুটেজ এবং মোবাইল লোকেশন ডেটার সাহায্যে দেখা গিয়েছে, অভিযোগকারিণীর সঙ্গে ওইদিন শুধু একজন পুরুষ ছিলেন। তাঁকে তিনি আগে থেকেই চিনতেন।
ধীরে ধীরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে ওই যুবতী শেষ পর্যন্ত স্বীকার করেন যে, ঘটনাটি ঠিক তাঁর অভিযোগ অনুযায়ী ঘটেনি। তিনি যে তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন, তাঁদের কেউই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তিনি জানান, যার সঙ্গে তিনি ওইদিন সময় কাটিয়েছিলেন, তিনি তাঁর পূর্বপরিচিত একজন পুরুষ ছিলেন। তাঁরা দুজন স্বেচ্ছায় একসঙ্গে সময় কাটিয়েছিলেন।
প্রথমে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেয় পুলিশ। অভিযোগের ভিত্তিতে ধর্ষণ এবং অপহরণের ধারায় মামলা দায়ের করা হয়। শুরু হয় তদন্ত৷ ঘটনার জেরে পুলিশ এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। তাতে যুবতীর দেওয়া বিবৃতির সঙ্গে তুলনা করে। এরপরই বেরিয়ে আসে ঘটনায় একের পর এক অসঙ্গতি।
পরবর্তীতে তদন্তে দেখা গিয়েছে, যুবতীর সঙ্গে ঘটনাস্থলে ওই সময়ে শুধু একজন পুরুষ ছিলেন। যাঁকে তিনি আগেই চিনতেন। ৩৫ বছরের এই যুবকের সঙ্গে তাঁর পূর্বে প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গিয়েছে৷ সিসিটিভি ফুটেজ অনুযায়ী, একটি গাড়ি থেকে এক পুরুষ তাঁকে নামিয়ে দিচ্ছেন। এহেন অবস্থায় তাঁদের মধ্যে আচমকা বচসা শুরু হয়। কথা-কাটাকাটি বাড়লে একটা পর্যায়ে যুবক যুবতীকে রাস্তায় ফেলে দেন। আশেপাশে আর কোনও তৃতীয় ব্যক্তির অস্তিত্ব নেই। যুবতীর বর্ণনায় যে তিনজন অপরিচিত পুরুষের কথা বলা হয়েছিল, তাঁদের কোনও অস্তিত্ব বা সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।
পুলিশ আরও জিজ্ঞাসাবাদ করলে, যুবতীর বক্তব্যে অসামঞ্জস্যতা আরও স্পষ্ট হয়ে ওঠে। পরে তদন্তকারীরা নিশ্চিত হন, এই ঘটনা ইচ্ছাকৃতভাবে সাজানো হয়েছে। এর প্রেক্ষিতে পুলিশ সম্ভাব্য মিথ্যা মামলার দিক থেকে তদন্ত শুরু করে। অভিযুক্ত হিসেবে যাঁকে চিহ্নিত করা হয়েছে, তিনি লোনাভালার তুংগারলি এলাকার ৩৫ বছর বয়সী এক যুবক। যাঁর সঙ্গে ওই যুবতীর পূর্বে সম্পর্ক ছিল বলে পুলিশের প্রাথমিক ধারণা।
এই ধরণের ভুয়ো অভিযোগ প্রকৃত ধর্ষণের শিকার মহিলাদের ন্যায়বিচারের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা। 'এমন ঘটনা সমাজে ভুয়ো মামলা ও প্রকৃত অপরাধের মধ্যে সীমারেখা ধ্বংস করে দেয়।' এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?