শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ২৭ জুলাই ২০২৫ ১৭ : ৪৬Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: ঘড়ির কাঁটা যেন এখানে থেমে যায়, সূর্য নামে না মাসের পর মাস। এমনই এক আজব গ্রাম রয়েছে নরওয়ের উত্তর প্রান্তে। নাম সোমারয়। আপাত দৃষ্টিতে এটি পৃথিবীর মানচিত্রে ছোট্ট এক দ্বীপ। নাম-গোত্রহীন, কিন্তু এর জীবনযাত্রা আর নিয়ম এতই ব্যতিক্রমী যে সারা পৃথিবীর আর কোথাও তেমনটা নেই। কারণ? এখানকার মানুষ বিশ্বাস করেন সময় বলে কিছু নেই। হ্যাঁ, ঠিকই পড়ছেন। সোমারয়ের বাসিন্দারা মনে করেন, সময় তাঁদের নিয়ন্ত্রণ করতে পারে না। বরং তাঁরা নিজের ছন্দে চলেন, সূর্যের আলোকে অনুসরণ করেই গড়ে তোলেন তাঁদের দৈনন্দিন যাপন।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
সোমারয় শব্দটির আক্ষরিক অর্থ ‘গ্রীষ্মের দ্বীপ’। এই দ্বীপে প্রতি বছর মে মাস থেকে জুলাই পর্যন্ত সূর্য একবারও অস্ত যায় না। অর্থাৎ দিনের ২৪ ঘণ্টাই আলোকিত থাকে গোটা অঞ্চল। ফলে এই কটা মাস টানা গ্রীষ্ম কাল থাকে। আবার বিপরীত দিকেও আছে চমক। ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত টানা কয়েক সপ্তাহ সূর্য একেবারেই ওঠে না। অন্ধকারে ডুবে থাকে চারপাশ। তখন তীব্র ঠান্ডা, একটানা গভীর রাত।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
আসলে পৃথিবীর মেরু অঞ্চলের খুব কাছে অবস্থিত হওয়ার কারণেই এমনটা ঘটে। এই অদ্ভুত প্রাকৃতিক অবস্থান সোমারয়ের মানুষদের সময়ের প্রতি দৃষ্টিভঙ্গিকেই বদলে দিয়েছে। তাঁরা বলেন, “যেখানে রাত আর দিনই নেই, সেখানে ঘড়ির কাঁটা মেনে চলার কোনও মানে হয় না।”
তবে বিষয়টি শুধু দার্শনিক ভাবে নয়, বাস্তবেই যে মেনে চলেন এই গ্রামের বাসিন্দারা তারও প্রমাণ আছে। ২০১৯ সালে সোমারয়ের মানুষ এক ব্যতিক্রমী উদ্যোগ করেন। তাঁরা সরকারের কাছে আনুষ্ঠানিক ভাবে দাবি জানান যে, সোমারয়কে ‘টাইম-ফ্রি জোন’ বা সময়মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করা হোক। তাঁদের বক্তব্য ছিল, ঘড়ির সময় মেনে চলা এই অঞ্চলের জন্য অস্বস্তিকর। যখন রাত ২টোতেও সূর্য আকাশে থাকে, তখন দোকান খোলা বা স্কুলের সময় বেঁধে দেওয়া হাস্যকর মনে হয়। অনেকেই মধ্যরাতে সাঁতার কাটতে যান, কেউ আবার ভোর ৪টেয় মাছ ধরতে যান, সবই সূর্যের আলোর উপর নির্ভর করে। যতক্ষণ আলো ততক্ষণ কাজ। এই দাবির নেপথ্যে ছিল মূলত এক মনস্তাত্ত্বিক স্বাধীনতার আকাঙ্ক্ষা। একটি এমন সমাজ গড়ে তোলার আহ্বান যেখানে সময়ের চাপ নেই, নেই কোনও তাড়াহুড়ো, বরং মানুষ নিজের ছন্দে চলতে পারে।
সোমারয়ের এই ব্যতিক্রমী দাবি আন্তর্জাতিক মিডিয়ায় হইচই ফেলে দেয়। কেউ বলেন, এটি আধুনিক সভ্যতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ, আবার কেউ একে রোমান্টিক কল্পনা বলে উড়িয়ে দেন। এই দাবি নিয়ে বিতর্কও তৈরি হয়। কারণ, সরকার যদি সোমারয়কে ‘টাইম-ফ্রি জোন’ হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে সেখানে প্রশাসনিক কাজকর্ম, স্কুল, হাসপাতাল, পরিবহন সবকিছু চালানো কঠিন হয়ে পড়তে পারে। এই আশঙ্কা থেকেই মানা হয়নি গ্রামবাসীদের দাবি।
শেষপর্যন্ত সোমারয়কে আইনত ‘টাইম-ফ্রি জোন’ ঘোষণা করা না হলেও, এর ভাবনাটি বিশ্বব্যাপী বহু মানুষের মনে এক নতুন প্রশ্ন তুলে দেয়। সময় বলতে আমরা যা বুঝি তা কি সত্যিই বাস্তব, নাকি একটি সামাজিক নিয়মমাত্র? নরওয়ের সোমারয় গ্রাম তাই শুধুমাত্র একটি ছোট্ট দ্বীপ বা ব্যতিক্রমী জায়গা নয়, এটি এক দার্শনিক অবস্থানও বটে। যেখানে মানুষ সময়ের গোলাম নয়, বরং মানুষই সময়কে নিজের মতো গড়ে নেয়। আধুনিক জীবনের এই ক্লান্তিকর দৌড়ঝাঁপের মধ্যে সোমারয়ের এই ভাবনা যেন এক স্বস্তির নিঃশ্বাস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?