শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

A person who is always late could be a Tidsoptimist

লাইফস্টাইল | সব জায়গায় পৌঁছতে দেরি হয়ে যায়? আপনি ‘টিডসঅপটিমিস্ট’ নন তো? কী এই সমস্যা?

আকাশ দেবনাথ | ২৭ জুলাই ২০২৫ ১৭ : ০১Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: সময়ের অর্থ একেক জনের কাছে এক এক রকম। মহাভারতে সময় নিজেই একটি চরিত্র। তেমনই কারও কাছে সময় মানে ধৈর্যের পরীক্ষা। আবার কারও কাছে হাতে সময় থাকা মানে কিছুটা আলসেমি করে কাটানো। কিন্তু এমন কিছু মানুষ আছেন যাঁরা সব পৌঁছতে দেরি করে ফেলেন। প্রতিবারই বলেন, “আর পাঁচ মিনিট, পৌঁছচ্ছি”? এভাবে কখনোও মিটিংয়ে ঢুকতে দেরি হয়ে যায়, কখনও বাস, ট্রেন বা উবর মিস হয়ে যায়। অনেকেই বিষয়টিকে অবহেলা বা অপদার্থতার লক্ষণ মনে করলেও আধুনিক মনোবিজ্ঞান কিন্তু অন্য কথা বলছে। এই ধরনের মানুষরা আসলে ‘টিডসঅপটিমিস্ট’।
এই বিষয়টি ঠিক কী? শব্দটি এসেছে সুইডিশ ভাষা থেকে। এর আক্ষরিক অর্থ “সময় সম্পর্কে অতিরিক্ত আশাবাদী”। মানে, এই ব্যক্তিরা ভাবেন যে, তিনি আরও কিছু কাজ করে, আরও একটু দেরি করে বেরলেও ঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন! বাস্তবে কী হয়? সবসময়েই একটু দেরিতেই পৌঁছন, আর সেটা তাঁর অজান্তেই একটা প্রবল অস্বস্তির বাতাবরণ তৈরি করে।
আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?

টিডসঅপটিমিস্ট মানেই অলস বা দায়িত্বজ্ঞানহীন নয়
এমন মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। মজার কথা হল, এঁরা সাধারণত কর্মঠ, সক্রিয় এবং অনেক ক্ষেত্রে মেধাবীও। কিন্তু তাঁদের একটাই সমস্যা সময় মাপতে ভুল করা। তাঁরা মনে করেন ৩০ মিনিটের মধ্যে তাঁরা স্নান করা, জলখাবার খাওয়া, পোশাক পরা- সবকিছুই সেরে ফেলতে পারবেন। অথচ বাস্তবে লাগে অন্তত এক ঘণ্টা। ফলত, সব কিছুতেই থাকে হুড়োহুড়ি, স্ট্রেস আর... দেরি।
আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
এই মানসিকতার নেপথ্যে থাকে মস্তিষ্কের কিছু খেলাও
মনস্তত্ত্ববিদদের মতে, এই ধরনের মানুষদের ব্রেনে সময়ের হিসেব করার যে ‘ইন্টারনাল ক্লক’ থাকে, সেটি একটু আলাদা ভাবে কাজ করে। তাঁরা অতীত অভিজ্ঞতা থেকেও শিক্ষা নেন না। এছাড়া, যে কাজ তাঁদের উত্তেজিত করে বা আনন্দ দেয়, সেই কাজ করতে গিয়ে তাঁরা সময়ের হিসেব পুরোপুরি হারিয়ে ফেলেন। অর্থাৎ মগজের ঘড়িতেই গোলমাল।
কার্যক্ষেত্রে এবং সম্পর্কেও পড়ে প্রভাব
একজন টিডসঅপটিমিস্ট ব্যক্তির ব্যক্তিগত ও পেশাগত জীবনে বেশ কিছু সমস্যার মুখে পড়তে হয়। অফিসে মিটিংয়ে দেরি, ক্লায়েন্ট মিটিংয়ে দেরি, এমনকি বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার সময়ও যদি বারবার দেরি হতে থাকে, তাহলে সেটি একটা নেতিবাচক ইমপ্রেশন তৈরি করে। অনেকেই একে দায়িত্বজ্ঞানহীনতা কিংবা ‘অপরকে গুরুত্ব না দেওয়ার’ প্রতীক হিসেবে দেখে থাকেন।
কীভাবে নিজেকে এই অভ্যাস থেকে মুক্ত করা যায়?
বিশেষজ্ঞদের মতে, নিজের প্রতিদিনকার রুটিনে সব কাজের জন্য কিছু ‘বাফার টাইম’ রাখা খুবই জরুরি। অর্থাৎ যদি মনে করেন ২০ মিনিটে অফিস পৌঁছে যাবেন, তাহলে নিজেকে ৩০ মিনিট সময় দিন। তাছাড়া, ঘড়ির সময় ১০ মিনিট এগিয়ে রাখা, মোবাইলে একাধিক অ্যালার্ম সেট করা বা কাজ শুরুর আগে ছোট্ট একটা ‘টাইম চেক’ করাও বেশ কার্যকর পদ্ধতি।

সব মিলিয়ে বিষয়টি শুনতে যতটা সহজ বা তুচ্ছ, বাস্তবে কিন্তু তা নয়। বরং এই সমস্যা নানারকম জটিলতা তৈরি করতে পারে। তাই যদি আপনি টিডসঅপটিমিস্ট হন, তাহলে সচেতন ভাবে এই সমস্যা কাটানোর চেষ্টা করা জরুরি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া