বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৭ জুলাই ২০২৫ ১৬ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ঘুটঘুটে অন্ধকার। রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন একজন। আচমকা তার উপরে ঝাপিয়ে পড়ল কেউ। জ্বলজ্বলে চোখ। কিছু বলার আগে, স্তম্ভিত করে দিয়ে আবার দৌড়। কে? কোথা থেকে আক্রমণ? নানা প্রশ্নের উত্তর অবশ্য মিলেছে। মোটরবাইকের পিছনে থাকা গাড়ির ড্যাশক্যামে ধরা পড়েছে সবটা। দেখা গিয়েছে, একটি চিতাবাঘ আচমকা ঝাঁপিয়ে পড়ে ওই মোটরবাইকের উপর।
ভাবনা বাড়াচ্ছে ঘটনাস্থল। কারণ সাম্প্রতিকতম এই ঘটনাও ঘটেছে সেই অন্ধ্রেই। অন্ধ্রপ্রদেশের তিরুপতি এবং তার আশেপাশের এলাকায় সম্প্রতি চিতাবাঘ দেখা যাওয়ায় বাসিন্দা এবং পর্যটকদের মধ্যে উদ্বেগ আরও বেড়ে গেছে ইদানিং। জানা গিয়েছে, শুক্রবার রাত ৭টার দিকে আলিপিরির জু পার্ক রোডে এই ঘটনা ঘটে যখন বড় বিড়ালটি হঠাৎ দ্রুতগামী গাড়ির উপর ঝাঁপিয়ে পড়ে।
মোটরসাইকেলের ঘটনার ভাইরাল ভিডিও সম্পর্কে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ না করা হলেও, বন বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং মানুষ এবং চিতাবাঘের এই আচমকা সাক্ষাৎ নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে ইদানিং কালে বন্য প্রাণীদের মাঝে মাঝেই বনাঞ্চলের বাইরে বেরিয়ে আসার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে নগরায়ন এবং খাদ্যসঙ্কটের বিষয়টি।
জানা গিয়েছে, শুক্রবারেই মধ্যরাতের দিকে, অরবিন্দ চক্ষু হাসপাতালের কাছে স্থানীয়রা আবার একটি চিতাবাঘ লোকচক্ষুর গোচরে আসে। ঘটনার পরেই স্বাভাবিকভাবেই স্থানীয়দের মাঝে আতঙ্ক আরও তীব্র হয়।
জানা গিয়েছে, ওই এলাকায় ক্রমবর্ধমান হারে চিতাবাঘের দেখা মেলার পর, বন বিভাগের কর্মকর্তারা এলাকায় কমপক্ষে তিনটি চিতাবাঘের উপস্থিতির ইঙ্গিত দিয়েছেন। তাদের গতিবিধি পর্যবেক্ষণ এবং ধরার সুবিধার্থে, তিনটি ভিন্ন স্থানে কৌশলগতভাবে ১৪টি ট্র্যাপ ক্যামেরা এবং টোপ স্টেশন স্থাপন করা হয়েছে।
এই প্রসঙ্গে উল্লেখ্য, দিনকয়েক আগেই জলপাইগুড়ির বানারহাট ব্লকের কলাবাড়ি চা বাগানের হোলাস লাইন এলাকায় চিতাবাঘের আক্রমণে মৃত্যু হয় মাত্র আড়াই বছরের শিশু আয়ুব ওরাও-র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার, ১৮ জুলাই সন্ধেয় বাড়ির গেটের সামনে খেলছিল আয়ুব। ঠিক সেই সময় হঠাৎ করেই একটি চিতাবাঘ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই শিশুটিকে নিয়ে পালিয়ে যায় বাঘটি। ভয়াবহ এই ঘটনা চোখে পড়ে এক স্থানীয় প্রবীণ ব্যক্তির। তাঁর চিৎকারে ছুটে আসেন এলাকার প্রতিবেশীরা।খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আতঙ্কে ভেঙে পড়ে শিশুর পরিবারের সদস্যরা। দ্রুত শুরু হয় তল্লাশি। স্থানীয় বাসিন্দারা ও চা বাগানের শ্রমিকেরা দল বেঁধে বিভিন্ন অংশে খোঁজাখুজি শুরু করেন। কিছুক্ষণ পর চা বাগানের ১৮ নম্বর সেকশনে শিশুটির নিথর দেহ উদ্ধার হয়।
দিনকয়েক আগে আবার একেবারে অন্যরূপে ধরা দিয়েছিল একটি লেপার্ড অর্থাৎ চিতাবাঘ। কী সেই অন্যরূপ? সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়ান ফরেস্ট অফিসার পরভীন কাসওয়ান লেপার্ডের ভিডিওটি শেয়ার করেছিলেন। সেখানেই লেপার্ডটিকে মানুষের মতো আচরণ করতে দেখা গেছে।ভিডিওতে দেখা গেছে, জঙ্গলের মধ্যে ধীরে সুস্থে রাস্তা পার করছে চিতাবাঘটি। হঠাৎ তার চোখে পড়ে একটি ইম্পালা। এটি এক প্রজাতির হরিণ। বহুদূরে ছিল সেই হরিণটি। ঠিক মতো দেখার জন্য খানিকটা এগিয়ে যায় লেপার্ডটি। খাবারের খোঁজে এরপর সে দু'পায়ে ভর দিয়ে বসে পড়ে। কয়েক সেকেন্ড পরেই পিছনের দু'পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে সে। ঠিক একেবারে মানুষের মতো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?