বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঘন ঘন বিদেশ আসা-যাওয়া, অন্তত ৩০০ কোটির জালিয়াতি, ‘আমিই রাষ্ট্রদূত’ বলা হর্ষবর্ধনের গোপন কুকীর্তি জানলে আঁতকে উঠবেন

রিয়া পাত্র | ২৭ জুলাই ২০২৫ ১৪ : ২৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনে ঘটনা যত মোড় নিয়েছে, সাধারণ মানুষ ততবার বলেছেন, এ তো হার মানাবে সিনেমাকেও। এমনই চিত্রনাট্য, প্রায় এক দশকে ঘূণাক্ষরেও টের পেলেন না কেউ। ভাড়া বাড়িতে দিব্যি চালাচ্ছিলেন ভুয়ো দূতাবাস। সঙ্গে নিজেকে একাধিক মাইক্রোনেশনের রাষ্ট্রদূত দাবি করছিলেন। এবার সামনে এল আরও ভয়াবক কুকীর্তি, জানলে আঁতকে উঠবেন।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, নানা সময়ে চাকরির প্রতিশ্রুতি, নিজেকে প্রভাবশালী বলে পরিচয় দেওয়া হর্ষবর্ধন অন্তত ৩০০ কোটি টাকার জালিয়াতি করেছেন, প্রাথমিক তদন্তের পর তেমনটাই মনে করছেন তদন্তকারীরা। তাঁদের দাবি, হর্ষবর্ধন, গত এক দশকে অন্তত ১৬২ বার বিদেশ ভ্রমণ করেছেন। 

আরও পড়ুন: ছেলের মাস্টারের সঙ্গে ঘরের মধ্যেই উদ্দাম প্রেম, স্বামী হাতেনাতে ধরতেই ‘হরিওম’-এ আসক্ত স্ত্রী যা করলেন, কেচ্ছায় পাড়ায় ছি ছি

 ভুয়ো চিকিৎসক, ভুয়ো ইঞ্জিনিয়ার, ভুয়ো কলেজ বিশ্ববিদ্যালয়। সাম্প্রতিক সময়ে একে একে সামনে এসেছে যা তথ্যও। তাতে রমরমা ভুয়ো-বিষয়ের। এবার প্রকাশ্যে গোটা ভুয়ো দূতাবাস। ঘটনাস্থল খাস দিল্লির। ২৩ জুলাই ঘটনা প্রকাশ্যে আসতেই চোখ কপালে সাধারণ মানুষের। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য, গাজিয়াবাদের এক ব্যক্তি দিনের পর দিন এই ভুয়ো দূতাবাস চালাচ্ছেন। 


ওই ব্যক্তির নাম হর্ষ বর্ধন জৈন। ভুয়ো দূতাবাস চালানোর জন্য তিনি ব্যবহার করতেন  জাল কূটনৈতিক প্লেট। ব্যবহার করেছিলেন মোদির সঙ্গে তাঁর ছবি এবং সেই ছবি দিয়েই তিনি সাধারণ মানুষকে বিশ্বাস করিয়েছিলেন বলে তথ্য।

জানা গিয়েছে,  ওই  ব্যক্তি নেতাদের নানা ছবি ব্যবহার করে মানুষের মনে বিশ্বাসযোগ্যতা তৈরি করতেন। বিদেশে চাকরির টোপও দিতেন সাধারণ মানুষকে। 
উত্তর প্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স-এর নয়ডা ইউনিটের তথ্য, গাজিয়াবাদের ওই ব্যক্তি কবি নগর এলাকায় ভাড়া বাড়িতেই দিনের পর দিন অবৈধ দূতাবাস চালিয়েছেন। সাধারণ মানুষের কাছে নিজেকে বেশকিছু ক্ষুদ্র দেশের অর্থাৎ মাইক্রোনেশনগুলির রাষ্ট্রদূত বলেও দাবি করতেন তিনি। তিনি বলতেন, পশ্চিম আর্কটিকা, সাবোরগা, পুলভিয়া এবং লোডোনিয়ার মতো দেশগুলির রাষ্ট্রদূত পদে রয়েছেন তিনি। এই প্রসঙ্গে উল্লেখ্য, মাইক্রোনেশন আদতে কী? মাইক্রোনেশন হল, হল একটি ছোট, স্ব-ঘোষিত সত্তা যা একটি স্বাধীন দেশ বলে দাবি করে কিন্তু কোনও সরকার বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক স্বীকৃত নয়। ওইসব মাইক্রোনেশনগুলির রাষ্ট্রদূত তিনি, তেমনটাই বলতেন। 

 জানা গিয়েছে, ওই ব্যক্তি নিজের ভুয়ো কার্যকলাপ জনগনের কাছে আরও বেশি করে বিশ্বাসযোগ্য করে তোলার জয় তুরুপের তাস হিসেবে ব্যবহার করেছিলেন কয়েকটি ছবি। একদিকে যেমন তিনি জাল কূটনৈতিক নম্বর প্লেটযুক্ত যানবাহন ব্যবহার করতেন অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিজের ছবি দেখাতেন। যাতে মানুষের, তাঁর কার্যকলাপ নিয়ে সন্দেহ না জাগে। 
‘দূতাবাস’ অভিযানের সময়, পুলিশ ৪৪.৭ লক্ষ টাকা নগদ এবং প্রায় ৩০ লক্ষ টাকার বৈদেশিক মুদ্রা উদ্ধার করে। এছাড়াও একটি অডি এবং একটি মার্সিডিজ-সহ চারটি বিলাসবহুল গাড়ি, কূটনীতিকদের ২০টি ভুয়ো ভিআইপি রেজিস্ট্রেশন নম্বর প্লেট, ১২টি ভুয়ো পাসপোর্ট, দু’টি প্যান কার্ড, বিভিন্ন দেশের ৩৪টি স্ট্যাম্প, ১২টি প্রিমিয়াম ঘড়ি, একটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন এবং অন্যান্য নথি পাওয়া গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া