বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ২৭ জুলাই ২০২৫ ১৩ : ৫৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: সাতসকালে বৃদ্ধ বাবা দেখছেন, রক্তের মধ্যে ভাসছে ছেলে। ঘরের এক কোণে চুপ করে বসে বউমা। অভিযোগ, কিছুটা কাছে যেতেই ছেলের ঘাড়ে আঘাতের দাগও দেখেন। অভিযোগ, নাতির গৃহ শিক্ষকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই, ছেলেকে খুন করেছেন বউমা।
ঘটনাস্থল বিহার। মৃত যুবকের নাম সনু। বাড়ি বিহারের সমস্তিপুরে। বয়স বছর ৩০। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শনিবার ভোরে মুফাসসিল থানা এলাকার লাগুনিয়া রঘুকান্ত গ্রামে সনু কুমারের বাবা টুনটুন ঝা-ই প্রথম রক্তে ভেসে যাওয়া ছেলের দেহ দেখতে পান। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পুলিশ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয়। অভিযোগের ভিত্তিতে সনুর স্ত্রী স্মিতা ঝা-কে আটক করেছে স্থানীয় পুলিশ। সনুর দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
পরিবারের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই সোনুর স্ত্রী সোনুকে খুন করেছেন। অভিযোগ, সন্তানের গৃহ শিক্ষক, ওই গ্রামেরই হরিওমের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন স্মিতা। আগেও পরিবারে তা নিয়ে অশান্তি হয়েছে। সোনু স্মিতা এবং হরিওমকে হাতে নাতে ধরেও ফেলেন একবার। তারপরেই বাড়িতে ওই গৃহশিক্ষকের যাতায়াত বন্ধ হয়।
তবে সম্প্রতি আবার যাতায়াত শুরু হয়েছিল। এবার সোনুর দাদার সন্তানদের গৃহশিক্ষক হয়ে বাড়িতে যাতায়াত শুরু করেন ওই যুবক। ছ’ বছর আগে বিয়ে হয় সোনু-স্মিতার। দম্পতির দুটি সন্তানও রয়েছে। তবে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং ওই যুবককে কেন্দ্র করে সাম্প্রতিককালে দু’ জনের মধ্যে প্রায়শই বিবাদ চলত বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা। মাঝে সমস্যা এতটাই তীব্র হয়, ঘটনায় হস্তক্ষেপ করে স্থানীয় পঞ্চায়েত। একটি লিখিত চুক্তিও হয়েছিল। তবে মূল সমস্যা সমস্যার জায়গাতেই রয়ে গিয়েছিল বলে সোনুর পরিবারের অভিযোগ।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ছেলের মৃত্যুর ঘটনায়, সোনুর বাবা পুলিশকে জানিয়েছেন যে শুক্রবার মধ্যরাতে তাঁর ছেলে অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরেছিলেন, এবং তারপর নিজেই নিজের ঘরে ঘুমাতে যান। অভিযোগ, পরের দিন সকালে ছেলের ঘরে রক্তাক্ত অবস্থায় ছেলের দেহ উদ্ধার করেন তিনি। তাঁর অভিযোগ, পুত্রবধু আরও দুই কিংবা তিনজনের সহায়তায় তাঁর ছেলেকে খুন করেছেন। পরিবারের বক্তব্যের পর, পুলিশ স্মিতা ঝাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে পরিবারের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। কীভাবে সোনুকে খুন, তার বিস্তারিত তথ্যও প্রকাশ্যে আসেনি এখনও। পুলিশ ময়নাতদন্তের পরেই বাকি তথ্য প্রকাশ্যে আনবে বলে খবর সূত্রের।
দিনকয়েক আগেই প্রেমের কারণেই মহারাষ্ট্রের পালঘরে স্বামীকে খুনের অভিযোগ ওঠে স্ত্রী কোমলের বিরুদ্ধে। প্রেমের পথে কাঁটা স্বামীকে সরাতে, পড়শি, প্রেমিক মনুর সঙ্গে মিলেই বিজয়কে খুন করেছেন কোমল, অভিযোগ তেমনটাই। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, দীর্ঘদিন ভাইয়ের খোঁজ না মেলায়, ২১ জুলাই সকালে বিজয়ের ভাইয়েরা বিজয়ের বাড়ি যান। সেখানে গিয়েই আচমকা নজর যায় মেঝের দিকে। আর সেখান থেকেই মোড় ঘুরে যায় ঘটনায়।
বিজয়ের বাড়িতে যাওয়ার পর, তাঁর ভাইয়েরা খেয়াল করেন, মেঝের কিছু অংশের টাইলসের রঙ অন্যান্য জায়গার তুলনায় একেবারে পৃথক। সঙ্গে সন্দেহ বাড়ে পচা দুর্গন্ধে। সন্দেহ হতেই টাইলস ধরে টানাটানি শুরু করেন। আর তাতেই উদ্ধার হয় একটি গেঞ্জি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। সূত্রের খবর, পুলিশ ঘটনাস্থলে গিয়ে টাইলসের নীচ থেকে বিজয়ের দেহ উদ্ধার করে।
তথ্য, এলাকার প্রতিবেশী মনুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন কোমল। মনে করা হচ্ছে, প্রেমিক মনুর সাহায্যেই স্বামীকে খুন করে নিজের বাড়ির মেঝেতেই পুঁতে দেন কোমল। দিন কয়েক ওই বাড়িতেই ছিলেন তিনি। পরে পরিস্থিতি বুঝে, দু’ দিন আগে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?